লক্ষ্মীপুরে গাঁজাসহ গ্রেপ্তার-২

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০, ৯:২৩ রাত
লক্ষ্মীপুরে গাঁজাসহ গ্রেপ্তার-২

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে শুক্রবার বিকেলে ১ কেজি গাঁজাসহ ২ ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সদর পুলিশ ফাঁড়ীর এসআই কাউসার, এস আই মহিউদ্দিন এবং এএসআই এমরান অভিযান চালিয়ে লক্ষ্মীপুর পৌরসভার ১৫ নং ওয়ার্ডস্থ ইটেরপোলের কৈরশ হাজী বাড়ী থেকে গাঁজাসহ ব্যবসায়ী তাহেরা বেগম ও কবির হোসেনকে হাতেনাতে গাঁজাসহ গ্রেপ্তার করে। কবির প্রকাশ গাঁজা কবির পৌরসভার ৫ নং ওয়ার্ডের দোখলার বাড়ির বাসিন্দা।

গাঁজা কবির ও তাহেরা বেগম দীর্ঘদিন যাবৎ গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য বেচাকেনা করে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে লক্ষ্মীপুর সদর ফাঁড়ী পুলিশ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।

২৪ ঘণ্টা/রিহাম/আকাশ

Feb2
Feb2