খুঁজুন
বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে আপন ভাতিজিকে ধর্ষণের অভিযোগে চাচা গ্রেফতার

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২০, ৬:০৮ অপরাহ্ণ
সিলেটে আপন ভাতিজিকে ধর্ষণের অভিযোগে চাচা গ্রেফতার
বাপ্পা মৈত্র, সিলেট ব্যুারো: সিলেটের বিশ্বনাথে বোনের বাসায় আপন ভাতিজিকে চাচা ধর্ষণের অভিযোগে চাচা আবদুর রশিদকে (৩৫) গ্রেফতার করেছে থানা পুলিশ।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলা সদরের নতুন বাজারস্থ আরামবাগ এলাকার (আক্তার মিয়ার বাসা) ধর্ষণের ঘটনাটি সংগঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে চাচা আবদুর রশিদকে একমাত্র অভিযুক্ত করে বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেছেন ধর্ষিতা ভাতিজি। মামলা নং ১১।
গ্রেফতারকৃত রশিদ সিলেটের গোলাপগঞ্জ থানার ফুলবাড়ী (দক্ষিণপাড়া) গ্রামের মৃত মনফর আলীর পুত্র। তবে সে দীর্ঘদিন ধরে বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের বিশ্বনাথেরগাঁও গ্রামে বসবাস করে নতুন বাজার এলাকায় বীজ বিক্রির ব্যবসা করে আসছে। শনিবার দুপুরে রশিদকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ এবং ভিকটিম যুবতীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি-তে ভর্তি করা হয়েছে। বাদির দায়েরকৃত লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মামলার একমাত্র অভিযুক্ত আবদুর রশিদ সম্পর্কে ধর্ষিতার আপন চাচা। আর পিতা মারা যাওয়ায় অভাবের সংসারের হাল ধরাতে প্রায় ২ বছর পূর্বে ফুফুর সাথে বিশ্বনাথে এসে টেইলারিং শিখার জন্য আল-হেরা শপিং সিটিস্থ তাহনা টেইলার্সে ভর্তি হন বাদী। সেখানে কাজও শেখেন বাদী। গ্রেফতার রশিদও উপজেলার বিশ্বনাথেরগাঁও গ্রামে একটি বাসায় ভাড়া নিয়ে বসবাস করে আসছিলো। তার (রশিদ) অত্যাচারে অতিষ্ঠ হয়ে প্রায় ৪ বছর পূর্বে স্ত্রী নিজের পিত্রালয়ে চলে যান। প্রায় ৬ মাস থেকে ভিকটিমের প্রতি কু-নজর দেয় রশিদ। আর ২ মাস পূর্বে বাদী তার ভাইয়ের বিয়ের জন্য গোলাগঞ্জের ফুলবাড়ী (দক্ষিণপাড়া) গ্রামস্থ নিজ বাড়িতে যান। গ্রেফতারকৃত রশিদও বাড়িতে যায়। বিয়ের পরের দিন সন্ধ্যায় আত্মীয়-স্বজন চলে যাওয়ার পর বাদিকে বাড়িতে একা পেয়ে ভয়ভিতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে রশিদ। কিন্তু লোকলজ্জার ভয়ে বাদি তখন এব্যাপারে তার পরিবারের কাউকে কিছু বলেননি। পরবর্তীতে ভিকটিম আবারও বিশ্বনাথে তার ফুফুর বাসায় চলে আসেন এবং দর্জি কাজ করতে থাকেন।
ভিকটিমের সাথে প্রায় সময় ফুফুর বাসা ও আল-হেরা মার্কেটে দেখা করে কাউকে কিছু না বলার জন্য হুমকি প্রদান করতো গ্রেফতারকৃত রশিদ। শুক্রবার দিবাগত রাতে (১৬ অক্টোবর) দিবাগত রাতে ভিকটিমের ফুফুর বাসায় আসে আবদুর রশিদ। সেখানে রাতের খাওয়া দাওয়া শেষে রাত ১২টার দিকে ‘তোমার সাথে আমার কিছু কথা আছে’ বলে বাদিকে বোনের বাসায় নিজের থাকার রুমে যাওয়ার কথা বলে গ্রেফতারকৃত আবদুর রশিদ। বাদি সরল বিশ্বাসে সেই রুমে যাওয়ার পর রশিদ রুমের দরজা বন্ধ করে বাদিকে জোরপূর্বক ধর্ষণ করে। রুমের ভিতরে অনেকক্ষণ হওয়ায় একপর্যায়ে বাদির ফুফু দরজায় ডাকাডাকি করলে বিছানা থেকে বি-বস্ত্র অবস্থায় দৌড়ে গিয়ে দরজা খুলে দিয়ে কান্নাকাটি শুরু করেন বাদি।
এসময় বাদির ফুফু ঘটনার বিস্তারিত শুনেন। এসময় আশপাশের লোকজনও তাদের বাসায় চলে আসেন। একপর্যায়ে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত আবদুুর রশিদকে আটক করে ও বাদিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। মামলা দায়ের ও অভিযুক্তকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম মুসা বলেন, গ্রেফতারকৃত আবদুর রশিদকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ ও বাদিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি’তে ভর্তি করা হয়েছে।
২৪ঘণ্টা/এন এম রানা
Feb2

পুলিশের সামনে চাপাতি–হকিস্টিক নিয়ে হামলা করেছে ছাত্রদল

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৩:২৫ অপরাহ্ণ
পুলিশের সামনে চাপাতি–হকিস্টিক নিয়ে হামলা করেছে ছাত্রদল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ঢাকসু) ভিপি ও ছাত্রশিবির নেতা সাদিক কায়েম অভিযোগ করেছেন, চট্টগ্রামে পুলিশের উপস্থিতিতেই হকিস্টিক ও চাপাতি নিয়ে হামলার ঘটনা ঘটেছে, কিন্তু পুলিশ তখন নীরব ছিল।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের স্মারকলিপি প্রদান শেষে তিনি এ কথা বলেন।

সাদিক কায়েম বলেন, ফ্যাসিবাদী আমলে ছাত্রলীগ যখন শিক্ষার্থীদের ওপর হামলা চালাত, তখনও পুলিশ ও প্রশাসন নীরব থাকত। জুলাই গণঅভ্যুত্থানের পরও যদি একই ধরনের ঘটনায় পুলিশ নীরব থাকে, তাহলে তা প্রশ্নবিদ্ধ।

তিনি আরও বলেন, পুলিশের দায়িত্বে অবহেলায় যারা জড়িত এবং যারা হামলাকারীদের প্রতিরোধ করেনি, তাদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

ছাত্রশিবিরের এ নেতা জানান, সাম্প্রতিক হামলায় তাদের অন্তত ৩০ জন নেতাকর্মী আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত ছাত্রদলের নেতাকর্মী ও বহিরাগতদের গ্রেপ্তারের দাবিতে তারা পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করেন।

তিনি বলেন, আমরা দেশের প্রতিটি ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ চাই। ক্যাম্পাসে বহিরাগত সন্ত্রাসী এনে হকিস্টিক, চাপাতি ও দেশীয় অস্ত্র দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

সাদিক কায়েমের দাবি, গতকাল ছাত্রদলের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর নৃশংস হামলা চালিয়েছে। এতে ৩০ জনের বেশি আহত হয়েছেন। হামলায় কয়েকজন শিক্ষকও আহত হয়েছেন বলে তিনি জানান।

সাদিক কায়েম বলেন, শিবিরের এক ওয়ার্ড সভাপতি আশরাফুল গুরুতর আহত হয়েছেন। চাপাতির আঘাতে তার পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের ভিডিও ফুটেজ সংগ্রহ করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে চট্টগ্রাম সরকারি সিটি কলেজে সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখা।

এ সময় চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি তুলে দেন কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও ডাকসু ভিপি সাদিক কায়েমসহ শাখার অন্যান্য নেতারা।

৩ মে থেকে ধান-চাল ও গম সংগ্রহ করবে সরকার

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৩:১২ অপরাহ্ণ
৩ মে থেকে ধান-চাল ও গম সংগ্রহ করবে সরকার

আগামী ৩ মে থেকে ধান, চাল ও গম সংগ্রহ করবে সরকার। চলতি বোরো মৌসুমের ১৮ লাখ টন ধান-চাল ও ৫০ হাজার গম সংগ্রহ শুরু করবে হবে। এ সংগ্রহ চলবে ৩১ আগস্ট পর্যন্ত।

এ বছর প্রতি কেজি ৩৬ টাকা দরে বোরো ধান, ৪৯ টাকা দরে সিদ্ধ চাল, ৪৮ টাকা দরে আতব চাল এবং ৩৬ টাকা দরে গম কেনা হবে।

বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

এবার এফপিএমসি সভা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এ সময় খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, চলতি মৌসুমে বোরো ধানের লক্ষ্যমাত্রা ৫ লাখ টন, সিদ্ধ চাল ১২ লাখ টন, আতপ চাল ১ লাখ টন এমং গম ৫০ হাজার টন নির্ধারণ করা হয়েছে।

এবার ধান ও গম সংগ্রহ শুরু হবে ৩ মে থেকে এবং চাল সংগ্রহ শুরু হবে ১৫ মে থেকে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে এখন পর্যাপ্ত চালের মজুত রয়েছে। এখন সরকারি গুদামে ১৭-১৮ লাখ টন চাল মজুত আছে।

তিনি বলেন, দেশে গমের মোট চাহিদা ৮০ লাখ টন নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে দেশে উৎপাদন মোট ৭০ থেকে ৭২ লাখ টন। বাকি ৮ লাখ টন জি টু জি পদ্ধতিতে আমদানি করা হয়।

পদ্মায় টহলরত পুলিশের ওপর সন্ত্রাসী হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ২:৩৪ অপরাহ্ণ
পদ্মায় টহলরত পুলিশের ওপর সন্ত্রাসী হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ

পাবনা ঈশ্বরদীর লক্ষীকুন্ডা নৌফাঁড়ির পুলিশ সদস্যদের ওপর অজ্ঞাত সন্ত্রাসীদের হামলার ঘটনা ঘটেছে। এতে ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশের পাঁচজন সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। কুষ্টিয়া জেলার হরিপুর এলাকায় পদ্মা নদীতে টহল ডিউটির সময় হামলার এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১টা ১০ মিনিট থেকে ১টা ৫০ মিনিটের মধ্যে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—লক্ষীকুন্ডা নৌফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম, পুলিশ সদস্য ইনামুল হক, শাহিনুর হক, নাজমুল হাসান এবং মানিক মিয়া। তারা সবাই একই নৌফাঁড়িতে কর্মরত। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নেওয়া হয়।

জানা যায়, নিয়মিত টহল ডিউটি পালনকালে লক্ষীকুন্ডা নৌফাঁড়ির একটি দল পদ্মা নদীর কুষ্টিয়া অংশের হরিপুর এলাকায় পৌঁছালে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে ওসিসহ পাঁচজন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হন। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বর্তমানে আহত সবাই চিকিৎসাধীন।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।