খুঁজুন
, ,

ধর্ষণ, দুর্নীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ভোটাধিকার হরণে জনগণের নাভিশ্বাস:ডা.শাহাদাত

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 18 October, 2020, 7:27 pm
ধর্ষণ, দুর্নীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ভোটাধিকার হরণে জনগণের নাভিশ্বাস:ডা.শাহাদাত

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন হোসেন বলেছেন, ধর্ষণ, দুর্নীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ভোটাধিকার হরণে জনগণের নাভিশ্বাস। দেশে বিচারহীনতার সংস্কৃতির কারণেই কিন্তু আজ একের পর এক ধর্ষণ, গুম, খুনের মত অপরাধ বাড়ছে। আর এই সব অপরধের সাথে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা প্রত্যক্ষভাবে জাড়িত। দেশে প্রশাসন ও বিচার বিভাগ একচোখা নীতি অবলম্বন করছে। সরকারী দলের নেতাকর্মীদের সকল অপকর্ম আড়াল করাই যেন প্রশাসনের রুটিন কাজ। সরকারের দুর্নীতি-দুঃশাসনে আজ দেশের মানুষ অসহায়। সর্বক্ষেত্রে চলছে দুর্নীতির মহাউৎসব।

তিনি আজ রবিবার (১৮ অক্টোবর) বিকালে দলীয় কার্যাল নাসিমন ভবনে ৪ নং চান্দগাঁও ওয়ার্ড ডবিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

ডা. শাহাদাত হোসেন আরো বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আজ চরম পর্যায়ে। সরকার বাজার নিয়ন্ত্রণে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। সাধারণ জনগণ আজ দিশেহারা। সিন্ডিকেট ব্যবসায়ীরা বাজার নিয়ন্ত্রণ করছে।

তিনি আরো বলেন দেশের মানুষ গণতন্ত্র ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত। এই সরকার ক্ষমতায় আসার পর থেকে জনগণের ভোটাধিকার হরণ করেছে। প্রতিটি নির্বাচনকে একদলীয় নির্বাচনে পরিণত করে সরকার দলীয় প্রার্থীদের বিজয়ী সুনিশ্চিত করেছে। এই হচ্ছে বর্তমান সরকারের একদলীয় ফ্যাসিষ্ট নীতি।

প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, এমনিতে করোনা পরিস্থিতির কারণে অসংখ্য মানুষের ব্যবসা-চাকরি ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে, এর মধ্যে সব কিছুর দাম প্রতিদিন বাড়ছে। বর্তমান মুনাফাখোরী অবৈধ সরকারের সিন্ডেকেটের কারসাজিতে দ্রব্যমূল্য বৃদ্ধির মূল কারণ। সরকারের জনগণের প্রতি কোন দায়িত্ববোধ নেই।দেশের জনগণ না খেয়ে মরে যাক তাতে তাদের কিছুই আসে যায় না।

তিনি অবৈধ দানব সরকারের সিন্ডেকেটের বিরুদ্ধে সাধারণ জনগণকে সোচ্চার হওয়ার আহবান জানন।

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আবু সুফিয়ান বলেন, দেশে আইনের শাসন নেই বলেই প্রশাসনের জবাবদিহিতা নেই। যে দেশে এসকে সিনহা প্রধান বিচারপতি থাকা অবস্থায় তাকে দেশ ছেড়ে যেতে হলো সে দেশে বিচার চাওয়াটা ও হাস্যকর।

চান্দগাঁও ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ইলিয়াছ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সহসভাপতি আলহাজ্ব মাহবুবুল আলম, যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন, আনোয়ার হোসেন লিপু, সাংগঠনিক সম্পাদক মো. কামরুর ইসলাম, আইনবিষয়ক সম্পাদক এড. সিরাজুল ইসলাম,চান্দগাঁও থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরিফ উদ্দিন খান। আরো উপস্থিত ছিলেন নগর যুবদলের সি. যুগ্ম সম্পাদক মো. মোশাররফ হোসাইন বিএনপি নেতা মোহাম্মদ মিয়া, চান্দগাঁও ওয়ার্ডের সি. যুগ্ম সম্পাদক হাজী ওসমান গণি,যুগ্ম সম্পাদক হাজী মো. কামাল উদ্দিন, মোহাম্মদ ইউনুস, ছাত্র বিষয়ক
সম্পাদক মো. আলমগীর নিরু, আরিফুল ইসলাম, সি. সহসভাপতি মো. নাছির, মো. মোশাররফ হোসাইন, দিপংকর ভট্টচার্য, মো. ফজলুল করিম, ফোরকান উদ্দিন চৌধুরী জাবেদ, মো. নুরুল আমিন, এস এম ফারুক, নূহ গাজী সেলিম, মো. ওসমান গণি, মো.আলমগীর কোম্পানী, মো. নাছির, মো. নাছির, যুবদল নেতা মো. আলমগীর, বিএনপি নেতা মো.আলমগীরসহ প্রমুখ নেতৃবৃন্দ।

২৪ ঘণ্টা/রিহাম

Feb2
Feb2

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 22 August, 2026, 4:11 pm
ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) সংসদ সচিবালয় এ সংক্রান্ত চিঠি নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠিয়েছে।

চিঠিতে বলা হয়, বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচনী এলাকা ৩, ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত (২১ আগস্ট, শুক্রবার) রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করায় ওই আসনটি সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী তার কার্যভার গ্রহণের তারিখ থেকে শূন্য হলো। বিজ্ঞপ্তিটি অবিলম্বে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশের জন্য সরকারি মুদ্রণালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া শূন্য হওয়া আসনটিতে উপ-নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রজ্ঞাপনের অনুলিপি নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব বরাবর পাঠানো হয়েছে।

একইসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, স্পিকার ও ডেপুটি স্পিকারের কার্যালয়, বিরোধীদলীয় নেতার কার্যালয়সহ সংশ্লিষ্ট সব দফতরে অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি পাঠানো হয়েছে।

এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, যেহেতু আসনটি শূণ্য ঘোষণা করা হয়েছে, এখন আমরা আইন-বিধি দেখে পরবর্তী ব্যবস্থা নেব।

৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন হবে উল্লেখ করে নির্বাচন কমিশনার বলেন, স্থানীয় সরকার নির্বাচন আসন্ন থাকায় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের জন্য বেশি সময় নেব না, দ্রুতই নির্বাচন আয়োজন করা হবে।

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 22 August, 2026, 3:52 pm
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা

সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন মন্ত্রী পরিষদের দায়িত্ব পাওয়া নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী।

শনিবার (২২ আগস্ট) বেলা ১টা ১৫ মিনিটের দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ​এম রশিদুজ্জামান মিল্লাত, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী। তবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ প্রবেশ করেন দুপুর ১টা ৫২ মিনিটে।

এদিন নতুন দুই প্রতিমন্ত্রী—হুমায়ুন কবির (পররাষ্ট্র মন্ত্রণালয়) ও মোহাম্মদ শামীম কায়সার লিংকন (ধর্ম মন্ত্রণালয়) শ্রদ্ধা জানাতে যান। তারা বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান।

এ সময় পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন তারা। শ্রদ্ধা নিবেদন শেষে তারা জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

সাভারের জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপকৌশলী আনোয়ার হোসেন আনু বলেন, চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী সাভারের জাতীয় স্মৃতিসৌধে এসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করলে সাধারণ জনগণদের জন্য স্মৃতিসৌধ প্রাঙ্গণ উন্মুক্ত করা হবে বলে জানান তিনি।

শরিফুলের ৬ উইকেটে আশা বাঁচিয়ে দিন শেষ করল বাংলাদেশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 22 August, 2026, 3:23 pm
শরিফুলের ৬ উইকেটে আশা বাঁচিয়ে দিন শেষ করল বাংলাদেশ

ডারউইন টেস্টে হাসান মাহমুদের পর এবার ম্যাকাই টেস্টে জ্বলে উঠলেন চোট থেকে ফেরা পেসার শরিফুল ইসলাম। অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে নেমেই ক্যারিয়ারসেরা বোলিং ফিগার পেয়ে গেলেন বাঁ-হাতি এই পেসার। গড়লেন বাংলাদেশের হয়ে দ্বিতীয় দ্রুততম ফাইফারের রেকর্ড।

এই ম্যাচে নামার আগে টেস্টে শরিফুলের সেরা বোলিং ফিগার ছিল ২৮/৩। এছাড়া এক টেস্টের দুই ইনিংসে মিলিয়ে ৫৬/৫ ছিল তার সেরা বোলিং। অজিদের বিপক্ষে আজ দুটিই ছাড়িয়ে গেলেন শরিফুল। ৮.৫ ওভারে ফাইফার পূর্ণ করা এই পেসার ইতোমধ্যে ৬ উইকেট (এখন পর্যন্ত ফিগারটা- ৩৪/৬) শিকার করেছেন।

অবশ্য বাংলাদেশি বোলারদের মধ্যে দ্রুততম ৫ উইকেট শিকারের রেকর্ডটা এখনও বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামের দখলে আছে। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে তিনি মাত্র ৬.৫ ওভারেই ফাইফার নিয়েছিলেন। একই কীর্তি গড়তে আরও দুই ওভার বাড়তি লেগেছে শরিফুলের।

স্বভাবতই টেস্ট ক্রিকেটে বাংলাদেশের এই গতিতারকা প্রথমবার ৫ উইকেটের দেখা পেলেন। একইসঙ্গে অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিতীয় পেসার হিসেবে ৫ উইকেট পেলেন তিনি। আগের টেস্টেই প্রথম ৫ উইকেট ছিল হাসান মাহমুদের। তিনিও শিকার বাগিয়েছিলেন ৬টি উইকেট। ম্যাকাই টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ৮ উইকেটের ৬টিই গেছে শরিফুলের পকেটে।

এর আগে ব্যাটিংয়ে দারুণ বিপর্যয়ে পড়ে মাত্র ৬৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। অজি গতিতারকা মিচেল স্টার্ক নেন ৬ উইকেট। নিজেদের প্রথম ইনিংসে নামা স্বাগতিকদের ২৬ রানে প্রথম ধাক্কাটা দেন তাসকিন আহমেদ। দলীয় ৪৩ রানে ট্রাভিস হেডকে ইনসাইড এজে বোল্ড করে সেই দলে যোগ দেন শরিফুল। একই ওভারে বোল্ড করেন মার্নাস লাবুশেনকে। এরপর শরিফুল একে একে ফিরিয়েছেন স্টিভ স্মিথ, ব্যু ওয়েবস্টার, প্যাট কামিন্স ও স্টার্ককে।

এর মধ্যদিয়ে শেষ হয়েছে ম্যাকাই টেস্টের প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ। দিনের শুরুতে মাত্র ৬৪ রানে অলআউট হয় টাইগাররা। তবে দিনের শেষদিকে শরিফুলের ৬ উইকেট শিকারের মাধ্যমে ম্যাচে টিকে রইল বাংলাদেশ।