দুর্গাপূজা উপলক্ষে রাউজান উপজেলা প্রশাসনের প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন করার লক্ষ্যে রাউজান উপজেলা প্রশাসনের প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পূজা উদযাপন পরিষদ ও প্রতিটি পূজা মন্ডপের সভাপতি- সম্পাদকের সাথে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ,করোনা প্রতিরোধে করণীয় ও প্রাসঙ্গিক বিষয় সংক্রান্ত এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল্ মাহমুদ ভূঁইয়া, উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব,সি.সহ আনোয়ারুল ইসলাম,ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ্ আল্ হারুন, র্যাব-৭এর প্রতিনিধি আহম্মেদ উল্লাহ্, রাউজান পৌর প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, সাবেক সভাপতি কাউন্সিলর এডভোকেট সমীর দাশ গুপ্ত, দক্ষিণ রাউজান পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রকাশ শীল, সাধারণ সম্পাদক ম্যালকম চক্রবর্তী, চেয়ারম্যান রোকন উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, নূরুল ইসলাম বাঁশি, পৌর কাউন্সিলর এডভোকেট দিলীপ কুমার চৌধুরী, রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি রবিন্দ্র ললাল চৌধুরী, সাংবাদিক প্রদীপ শীল, পূজা পরিষদ নেতা তপন দে, উজ্জ্বল কান্তি দাশ, মিঠু শীল মেম্বার, দীলিপ দে, রনজিত বিশ্বাসসহ আরো অনেকে।
২৪ ঘণ্টা/রিহাম/নেজাম


আপনার মতামত লিখুন