নাজিরহাট বড় মাদরাসার শূরা বৈঠক উপলক্ষ্যে ব্যাপক নিরাপত্তা
২৪ঘণ্টা নিউজ ডেস্ক: বুধবার সকাল ১০টায় নাজিরহাট বড় মাদরাসার শূরা বৈঠক উপলক্ষ্যে ব্যাপক নিরাপত্তা বলয় তৈরীর খবর পাওয়া গেছে। বৈঠক চলাকালীন সময়ে নাজিরহাট বাজারে দোকান পাট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সায়েদুল আরেফিন।
এদিকে মাদ্রাসার ভারপ্রাপ্ত মুহতামীম মাওলানা হাবিবুর রহমান কাশেমী জানান, আল্লাহর রহমতে সকল শূরা সদস্যদের মতামতের ভিত্তিতে গত মঙ্গলবার সকাল ১০টায় শূরা বৈঠক অনুষ্টিত হবে। সকল শূরা সদস্যগণ দাওয়াত কবুল করেছেন এবং যথা সময়ে উপস্থিত থাকবেন। উল্লেখ্য, এর আগে এই প্রতিষ্টানের মুহতামীম নিয়োগের শূরা বৈঠক হাটহাজারী বড় মাদ্রাসায় করা নিয়ে পাল্টা-পাল্টি বাদ প্রতিবাদের এবং মাদ্রাসায় হামলা, বিক্ষোভ মিছিলের ঘটনাও ঘটেছিল। জানা গেছে, গত শনিবার দুপুরে নাজিরহাট বড় মাদ্রাসার মাওলানা সেলিম উল্লাহ একটি সংবাদ সম্মেলন আহবান করলে সেখানে “নারায়ে তকবির-আল্লাহু আকবর, সুরা চাই, সুরা চাই” বলে শ্লোগান দিতে থাকে একদল ছাত্ররা।
তখন মাওলানা ছলিম উল্লাহ মাইকে বার বার ঘোষনা দিয়েও ছাত্রদের শান্ত করতে পারেনি। এক সময় দুই পক্ষ চেয়ার, বোতল ছুড়াছুড়ি করে। বাঁশ হাতে এক পক্ষ আরেক পক্ষকে তাড়া করে। ইট পাটকেল ছুড়ে মারে। পরে ফটিকছড়ি থানার পুলিশ এবং রেপিড় একশন ব্যাটেলিয়ান (র্যাব) র হাটহাজারী ক্যাম্পের সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরে এক সময় ছাত্রদের তোপের মুখর মাওলানা ছলিম উদ্দিন মাদ্রাসা ত্যাগ করে। ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাবুল আকতার বলেন, নাজিরহাট বড় মাদ্রাসার শূরজ বৈঠক নিয়ে আগে গন্ডগোলের কারণে আইন শৃংখলা রক্ষায় ব্যাপক নিরাপত্তা বলয় তৈরী করা হয়েছে। পুলিশ, র্যাব, বিজিবি শুধু মাদ্রাসা নয়, সম্ভাব্য শান্তি শৃংখলা ভঙ্গের আশংখাজনক সব স্থাণে নিয়োজিত থাকবে।
২৪ঘণ্টা/এন এম রানা


আপনার মতামত লিখুন