আজ ফটিকছড়িতে উত্তর চট্টলার সর্ববৃহৎ সৈয়দবাড়ী দরবার শরীফের উদ্যোগে জুলুস
২৪ঘণ্টা নিউজ ডেস্ক: উত্তর চট্টলার সর্ববৃহৎ সৈয়দবাড়ী দরবার শরীফের জুলুস ২৯ অক্টোবর বৃহস্পতিবার ফটিকছড়িতে পীরে তরিকত আল্লামা সৈয়দ মসিহুদ্দৌলা (মজিআ)’র নেতৃত্বে জশনে জুলুস ২৯ অক্টোবর বৃহস্পতিবার ফটিকছড়ি তেলপারই সৈয়দবাড়ি দরবার শরীফের সাজ্জাদানশীন আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের মহাসচিব পীরে তরিকত আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা (মঃজিঃআঃ) এর নেতৃত্বে অধ্যক্ষ আল্লামা শামসুল হুদা।(রহ.) এর মাজার শরীফ প্রাঙ্গণ থেকে ২৯ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৮ টায় জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.) বের করা হবে।
উত্তর চট্টগ্রামের সর্ববৃহৎ এ জশনে জুলুস মুহাম্মদ তকিরহাট ঘুরে আজাদী বাজার ও জাহানপুর হাই স্কুল মাঠে পথসভা শেষে বাগে হুদা খানকায়ে কাদেরিয়া নক্সবন্দিয়া সৈয়দিয়া প্রাঙ্গণে এসে মূল জমায়েত অনুষ্ঠিত হবে।
মাহফিলে সভাপতিত্ব করবেন সৈয়দবাড়ি দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত শাহসূফি আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা (মঃজিঃআঃ)। এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের চেয়ারম্যান হযরতুলহাজ্ব আল্লামা কাযী মঈন উদ্দীন আশরাফি (মঃজিঃয়াঃ), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মান্যবর চেয়ারম্যান মাওলানা এম এ মান্নান, আহলে সুন্নাত ওয়াল জামা’আত চট্টগ্রাম মহানগর সভাপতি মাওলানা নুর মোহাম্মদ আলকাদেরী, জাফতনগর ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আবদুল হালিম।
এতে বিশিষ্ট ওলামায়ে কেরাম মহানবীর (দ.) জীবন দর্শনের ওপর আলোচনা করবেন। জশনে জুলুসে দ্বীনদার সুন্নি জনতার অংশগ্রহণ কামনা করা হয়েছে।
২৪ঘণ্টা/এন এম রানা


আপনার মতামত লিখুন