খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর হাতে গড়া তাঁতী লীগকে আবারো ঘুরে দাঁড়াতে হবে : রেজাউল করিম চৌধুরী

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২০, ১০:১১ অপরাহ্ণ
বঙ্গবন্ধুর হাতে গড়া তাঁতী লীগকে আবারো ঘুরে দাঁড়াতে হবে : রেজাউল করিম চৌধুরী

চট্টগ্রাম মহানগর তাঁতী লীগের উদ্যাগে আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চসিক মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরীর সমর্থনে মতবিনিময় সভা রবিবার (০১ নভেম্বর) বিকালে নগরীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেয়র প্রার্থী এম. রেজাউল করিম চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে এম. রেজাউল করিম চৌধুরী বলেন, বাংলাদেশ তাঁতী লীগ আওয়ামী লীগের একটি ভ্রাতৃপ্রতিম সংগঠন হিসেবে পাকিস্তানী শোষন বিরোধী আন্দোলন ও মহান মুক্তি সংগ্রামে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। মহান নেতা জাতির জনকের রাজনীতি বাংলার কৃষক, শ্রমিক, তাঁতী, কুমার, কামার তথা সর্বস্তরের আপামর জনতার জন্য। তাই তিনি সকল শ্রমজীবি ও কর্মজীবিদের কাছে অত্যন্ত প্রিয় ছিলেন। পূর্ব বাংলার অর্থনীতিতে তাঁত শিল্পের একটি গুরুত্বপূর্ণ অবস্থান ছিল। কিন্তু তাঁত শিল্পীদের উপযুক্ত পারিশ্রমিক ও সম্মান দিতে পশ্চিমাদের ছিল অনীহা। তাঁদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে বঙ্গবন্ধু তাঁতী লীগ গঠন করেন এবং আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম অঙ্গ সহযোগি সংগঠন হিসেবে অন্তর্ভূক্ত করেন। বাংলাদেশের তাঁত শিল্পের সুনাম ছিল বিশ্বজোড়া। পরিবেশ বান্ধব তাঁত শিল্পের পুনঃবিন্যাসে আমাদের মনোনিবেশ করতে হবে।

মহানগর তাঁতী লীগের সভাপতি নুরুল আমিন মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রত্মাকর দাশ টুনুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক চন্দন ধর।

আরো বক্তব্য রাখেন মহানগর মৎস্যজীবী লীগের আহবায়ক বাবুল সরকার, সদস্য সচিব এম এ মোতালেব তালুকদার, তাঁতী লীগ দক্ষিণ জেলা আহবায়ক দিদারুল আলম, সদস্য সচিব পরিমল দেব, এড. মহিবুল্লাহ চৌধুরী, মহানগর তাঁতীলীগের সহ-সভাপতি সহিদ উদ্দিন, এস.এম আহসানুল কবির চৌধুরী টিটু, আতিকুল রহমান তুহিন, রায়হান চৌধুরী, রূপক সেন, হাসান রনি। নুরুল ইসলাম, শাহ রিয়াদ, হিল্লোল সেন উজ্জ্বল, মো. সরোয়াদ্দী, শহিদুল ইসলাম জীবন, সরোয়ার সরকার, সাইদুল ইসলাম মারুফ, মো. উল্লাহ জুয়েল, আমিরুল ইসলাম শাহনুর, মশিউর রহমান, আসাদুজ্জামান বাবু, প্রকৌশলী অমিত ধর, দীপ্ত সিংহ, সালাউদ্দিন, এ. তরিকুল ইসলাম চিশতিসহ থানা কমিটির নেতৃবৃন্দ।

২৪ ঘণ্টা/রিহাম

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…