খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

করোনা যুদ্ধে একাত্তরের মতই বিজয়ী হতে হবে: সুজন

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২০, ২:৩৫ অপরাহ্ণ
করোনা যুদ্ধে একাত্তরের মতই বিজয়ী হতে হবে: সুজন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় করোনা ভাইরাসের প্রথম ধাক্কা সামাল দিয়ে জীবন ও জীবিকার চাকাকে গতিশীল রাখার পর শীত মৌসুমে দ্বিতীয় ধাক্কার আভাষ দিয়ে তা মোকাবেলায় যে নির্দেশনা দিয়েছেন এখন থেকেই তার বাস্তবায়ন শুরু করতে পারলেই একাত্তরের মতই যুদ্ধ বিজয়ী হবো।

তিনি আরো বলেন, এই যুদ্ধ অস্ত্র দিয়ে নয়, জনসচেতনতা ও আত্ম সুরক্ষার কৌশলগুলো রপ্ত করে প্রাত্যহিক জীবন-যাপনে প্রয়োগ করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা, অপ্রয়োজনীয় লোক সমাগম এড়িয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে একে অপরকে উদ্বুর্দ্ধ করতে হবে।

তিনি আজ সকালে চট্টগ্রাম উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে নগরীর রেয়াজউদ্দিন বাজারে করোনায় দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনসচেতনতায় মাস্ক ও লিফলেট বিতরণ কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে একথা গুলো বলেন।

তিনি আরো বলেন, করোনা ভাইরাস সংক্রমনের শুরুতে এর ভয়াবহতা সম্পর্কে উন্নত দেশগুলোরও কোন আগাম ধারণা ও প্রস্তুতি ছিলো না। তাই ঐ দেশগুলোতে করোনার ছোবলে আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর মিছিল দিন দিন দীর্ঘ হচ্ছিলো। মার্চ মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশে করোনা সনাক্ত হলেও পূর্ব অভিজ্ঞতা না থাকায় কিছুটা ধাক্কা লাগলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা সামাল দিতে শূন্য থেকে একাত্তরের যুদ্ধ শুরু করে রণাঙ্গনের মতই জরুরী প্রতিরোধ প্রস্তুতি গ্রহণ করেন। একাত্তরের মতই যার যা কিছু আছে তা নিয়ে মনোবলকে সম্বল করে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, পুলিশ, সেনাবাহিনী, রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী শ্রেণির নেতা-কর্মীরা সম্মুখ যুদ্ধের প্রতিরোধ ব্যরিকেড তৈরী করায় বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পেরেছে। এ জন্য ডাক্তার, স্বাস্থ্যকর্মী, পুলিশসহ অনেক সম্মুখ যোদ্ধা শহীদ হয়েছেন। এতগুলো প্রাণের বিনিময়ে বাংলাদেশ রক্ষা পেলেও শংকা এখনও কাটেনি। এই যুদ্ধের সর্বাধিনায়ক শেখ হাসিনা এখনও রণাঙ্গনেই আছেন।

তিনি করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় প্রথম পর্বের অভিজ্ঞতার আলোকে যে নির্দেশনাগুলো দিয়েছেন তা অক্ষরে অক্ষরে পালন করার আহ্বান জানিয়ে বলেন, প্রস্তুতি, সচেতনতা ও সর্তকতা অবলম্বনই যে-কোন বিপর্যয় মোকাবেলার পূর্বশর্ত।

তিনি এর অংশ হিসেবে প্রত্যেককে নাক-মুখ ঢাকার জন্য মাক্স ব্যবহার, নিয়মিত হাত দোয়া, বাসস্থান, রাস্তাঘাট, জনচলাচলের পথ পরিস্কার-পরিচ্ছন্ন রাখা ও লোকসমাগম এড়িয়ে চলা এবং স্বাস্থ্য বিধি মেনে নিজে চলা ও অপরকে চলতে উদ্বুর্দ্ধ করার উপর গুরুত্বারোপ করেন এবং রেয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ী, দোকানদার, কর্মচারীদের কঠোর ভাবে স্বাস্থ্যবিধি মানা এবং নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে লোক চলাচলের পথ পরিস্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।

তিনি দোকানের সামনে যত্রতত্র আবর্জনা না ফেলে তাদেরকে দেয়া ব্যাগে তা জমা করে নির্দিষ্ট জায়গায় রাখতে বলেন এবং সেখান থেকে ঐসব আবর্জনা চসিক পরিচ্ছন্ন কর্মীরা সরিয়ে নেবে বলে উল্লেখ করেন।

এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রশাসকের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, চট্টগ্রাম উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান, লায়ন ডা. আর.কে. রুবেল, প্রফেসর জিবোধি ভিক্ষু, সজল চৌধুরী, মনির আহাদ, মো. জসিম উদ্দীন চৌধুরী, এস এম জাভেদ হোসেন, রাজনীতিক আবদুস সালাম মাসুম, আকতার হোসেন, নাসির উদ্দীন, সমাজসেবক সালেহ আহমদ সোলেমান, অতিরিক্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরীসহ চসিক প্রকৌশল ও পরিচ্ছন্ন বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

২৪ ঘণ্টা/রিহাম

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…