রাউজানে ফজলে করিম এমপির জন্মদিনে ইমাম-মুয়াজ্জিনরা পেল উপহার ; সেন্ট্রাল বয়েজের ব্যতিক্রমী আয়োজন
রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানের সাংসদ ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরী এমপি’র শুভ জন্মদিন উপলক্ষে রাউজানের বিভিন্ন মসজিদের শতাধিক ইমাম-মুয়াজ্জিনদের মাঝে বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করেছে সেন্ট্রাল বয়েজ অব রাউজান।
আজ ৬ নভেম্বর শুক্রবার রাউজান উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে সংগঠনের সভাপতি মোঃ সাইদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ। সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সাংগঠনিক সম্পাদক মইনুদ্দিন জামাল চিশতীর পরিচালনায় এতে উদ্বোধক ছিলেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র ও রাউজান উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ।
প্রধান আলোচক ছিলেন রাউজান উপজেলা আওয়ামীলীগ এর সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রাউজান থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল হারুন, ৩ নং চিকদাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, ৭ নং রাউজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি.এম জসিম উদ্দিন হিরু, রাউজান পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর জানে আলম জনি, রাউজান পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর এডভোকেট সমীর দাশগুপ্ত, রাউজান উপজেলা আওয়ামীলীগ এর কার্যনির্বাহী সদস্য সুমন দে, আওয়ামীলীগ নেতা মূসা আলম খান, যুবলীগ নেতা জিয়াউল হক রোকন, রাউজান উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, মাওলানা এম.এ মতিন, এহসান উল্লাহ জাহেদী।
উপস্থিত ছিলেন সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, সিরাজুল মুনির শাউন, আজাদ খান, তারেক হাসান, মোঃ রিফাত, নোমান বিন আজিজি, মোঃ মিজানুর রহমান, আরফান গণি ফাহিম, তাজনবী ইমন, আরফানুল ইসলাম আবির, ফরহানুল ইসলাম, অমিত দাশগুপ্ত, মোঃ এরশাদ, মোঃ শরীফ, মোঃ জুয়েল, আলী মুর্তজা, মামুনুর রশিদ, মোঃ জিসান, তৌসিফ আহমেদ রাহাত, এফ.এ ফাহিম, মোঃ মিরাজ, ইউসুফ বিন নূর, মোঃ ফয়সাল, মোঃ রাসেল প্রমুখ।
২৪ঘণ্টা/এন এম রানা/নেজাম


আপনার মতামত লিখুন