সুন্দরপুরে কবরস্থান ও আমন ধান ক্ষেত দখলের চেষ্টাঃ আদালতে মামলা
ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে জোরপূর্বক কবরস্থান ও পাকা আমন ধান ক্ষেত দখলের চেষ্টায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের হয়েছে।
উপজেলার ১০নং সুন্দরপুর ইউনিয়নের ছোট ছিলোনিয়া গ্রামের বৈদ্যা পাড়ায় এঘটনা। জানা গেছে, ছোট ছিলোনিয়া মৌজার ২৩৭০ খতিয়ানের মালিক মখলেছুর রহমানের ওয়ারিশ আবুল কালাম গং দের কাছ থেকে ২০১২ সাল থেকে বিভিন্ন দলিল মারফতে ২৫.৫ শতক জমি ক্রয় করে ভোগ দখলে আছে। সেখানে তারা তাদের পিতাকে কবরস্থ করে তাদের পারিবারিক কবরস্থান তৈরী করে এবং ধান চাষ করেছে।
গত ২৬ অক্টোবর জৈনক জাফর আলম (৪০) ধানী জমি ও কবরস্থানের জমি দখলের চেষ্টা চালায় এবং হুমকী ধমকী দেয়। ১০/১২ দিনের মধ্যে ধান কেটে নিয়ে যাবে বলে শাসিয়ে যায়। তখন প্রবাসী সফিউল আলম বাদী হয়ে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ১৪৫/১৪৬ ধারায় মামলা দায়ের করেন। বাদী ও বিবাদীর প্রতিবেশী রমজান আলী সিকদার বলেন, বিরোধীয় সম্পত্তির সফিউল আলম ক্রেতা দখলদার। সেখানে তাদের পিতার কবরস্থান আছে।
জৈনক জাফল আলম জবর দখলের চেষ্টা করে। স্থানীয় আওয়ামীলীগ নেতা মো. আজম ও ডা. মোছলেম সিকদার বলেন, উক্ত জমির ২০১২ সাল থেকে বন্ধকী ছিল সফিউল আলমের কাছে। তারপর রেজিষ্ট্রী ক্রয় করে ভোগ দখলে আছে। জাফর আলম ভিন্ন গ্রামের মানুষ। সম্প্রতি সে কবরস্থান সহ ধানী জমিটি দখলের চেষ্টা করে।
স্থানীয় সেকান্দর আলী বলেন, এলাকার দোকান বসে জাফর আলম বলে বেড়াচ্ছা সফিউল আলমের রোপিত জমির ধান কেটে নেবে এবং কবরস্থানের জমি দখল করবে। এব্যাপারে ফটিকছড়ি থানার উপ-পরিদর্শক মো. ফখরুল ইসলাম বলেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটর আদেশক্রমে প্রবাসী শফিউল আলমের আবেদিত ১৪৫ ধারার মামলাটি তদন্ত করে উভয় পক্ষকে স্থিতবস্থা রাখার নোটিশ জারি করেছি। তদন্ত প্রতিবেদন আদালতে প্রেরণ করা হযেছে।
২৪ঘণ্টা/এন এম রানা


আপনার মতামত লিখুন