রাউজানের পশ্চিম গুজরায় মগদাই মধ্যম পাড়া সমাজ কল্যাণ সংঘের মিলাদ মাহফিল অনুষ্টিত
রাউজান প্রতিনিধি: রাউজানের ১১ নং পশ্চিম গুজরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন মগদাই মধ্যম পাড়া সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপন উপলক্ষে আয়োজিত আজিমুশশান মিলাদ মাহফিল বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্টিত হয়।
কর্মসূচির মধ্যে ছিল খতমে কোরআন, মিলাদ মাহফিল, মিলাদ, ক্বিয়াম, মোনাজাত ও তাবরুক বিতরণ। ১০ নভেম্বর মঙ্গলবার বাদে জোহর হতে মধ্যম পাড়া জামে মসজিদের মাঠ প্রাঙ্গণে সমাজসেবক মোঃ শফির সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন বক্তব্য রাউজান উপজেলা আ.লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, পশ্চিম গুজরা ইউপি চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দীন আরিফ। অতিথি ছিলেন প্যানেল চেয়ারম্যান আব্দুল মালেক মেম্বার। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা, রাউজান প্রেস ক্লাবের সহ সভাপতি নেজাম উদ্দিন রানা। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা লিয়াকত আলী চৌধুরী, মোঃ কাশেম।
প্রধান বক্তা ছিলেন নগরীর অক্সিজেন রৌফাবাদ পাহাড়িকা আবাসিক এলাকা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আবু বকর। বিশেষ বক্তা ছিলেন মধ্যম পাড়া জামে মসজিদের খতিব মাওলানা রেজাউল করিম। সংগঠনের কর্মকর্তা মোঃ মহিউদ্দীনের সঞ্চালনায় তকরির করেন মসজিদের পেশ ইমাম হাফেজ মোঃ জাকের, মাওলানা মুহাম্মদ শাহ আলম, মাওলানা মুহাম্মদ আজিজুল হক আলকাদেরী, মাওলানা মুহাম্মদ আলী আজগরসহ আগত ওলামায়ে কেরাম।
মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় মোনাজাত শেষে তবরুক বিতরণ করা হয়।
২৪ঘণ্টা/এন এম রানা/নেজাম


আপনার মতামত লিখুন