খুঁজুন
, ,

সীতাকুণ্ডে জিপিএইচ ইস্পাতে এক শ্রমিক নিহত, আহত ১

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 13 November, 2020, 9:28 pm
সীতাকুণ্ডে জিপিএইচ ইস্পাতে এক শ্রমিক নিহত, আহত ১

-ইস্পাত

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে জিপিএইচ ইস্পাত কারখানায় দূর্ঘটনায় মোঃ মোস্তফা (৩৫) নামের এক শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় মোঃ রাশেদ (২৫) নামের আরো এক শ্রমিক আহত হয়।

আজ শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে সাতটার সময় উপজেলার বাঁশবাড়িয়াস্থ রড তৈরী কারখানাতে এঘটনা ঘটে।

নিহত মোস্তফা কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার বারশিকুরা গ্রামের মেঃ জসিম উদ্দিনের পুত্র। আহত রাশেদ উপজেলার কুমিরা ইউনিয়নের হিঙ্গুলীপাড়া গ্রামের গনি মুক্তার বাড়ির মোঃ তাজুল ইসলামের পুত্র।

জানা যায়, জিপিএইচ ইস্পাত ফ্যাক্টরিতে সকালে
মেইনটেনেন্সের কাজ করার সময় প্যাডেলের ঢাকনার সাথে ধাক্কা লেগে দুই শ্রমিক গুরুত্বর আহত হয়। এসময় তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মোঃ মোস্তফা মারা যান। আহত রাশেদ বর্তমানে চিকিৎসাধীন আছেন। তার অবস্থাও আশংকাজনক বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই মোঃ আলাউদ্দিন বলেন, সীতাকুণ্ড থেকে গুরুত্বর আহত অবস্থায় দুই শ্রমিককে হাসপাতালে নিয়ে আসার পর একজন মারা যান, আরো একজন চিকিৎসাধীন আছে। তারা দুইজনই জিপিএইচ এ কর্মরত শ্রমিক বলে জানা গেছে।

২৪ ঘণ্টা/রিহাম/দুলু

Feb2
Feb2

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 21 September, 2026, 8:42 am
যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল পৌনে ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করেন তিনি। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

এ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে সরকারের কয়েকজন মন্ত্রিপরিষদ সদস্য, রাজনীতিক ব্যক্তিত্ব, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং ব্যক্তিগত কর্মকর্তারা রয়েছেন।

আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার ভর্তি লরিতে বিস্ফোরণ, নিহত ৭

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 21 September, 2026, 8:04 am
আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার ভর্তি লরিতে বিস্ফোরণ, নিহত ৭

সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার ভর্তি একটি লরিতে বিস্ফোরণের পর আগুনে নারীসহ সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় আশুলিয়ার জামগড়া চৌরাস্তা এলাকায় প্রীতি গ্রুপের একটি পোশাক কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। এফঅ্যান্ড পোশাক কারখানার সীমানার ভেতরে থেমে থাকা লরিটিতে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে।

আহতদের স্থানীয় নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর রাত সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা পুড়ে যাওয়া যানবাহনে তল্লাশি চালান। এ সময় একটি লরি থেকে দগ্ধ পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়।

এ ছাড়া গুরুতর দগ্ধ অবস্থায় নজরুল ইসলাম নামে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইনস্টিটিউটে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

বিস্ফোরণের সময় একটি গ্যাস সিলিন্ডার ছিটকে পাশের একটি দর্জির দোকানে গিয়ে পড়ে। এতে জয়নব বেগম নামে এক নারী ঘটনাস্থলেই নিহত হন।

এ ঘটনায় এখন পর্যন্ত মোট সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী গ্রেপ্তার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 21 September, 2026, 7:17 am
আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী গ্রেপ্তার

রাজধানী শেরেবাংলা নগরের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান।

তিনি জানান, শেরেবাংলা নগর থানায় সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে মাকসুদা বেগমকে আত্মহত্যার প্ররোচনা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মৃত মরিয়ম খাতুনের বাবা মো. মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরে বাংলা নগর থানায় একটি আত্মহত্যার প্ররোচনার মামলা দায়ের করেন। মামলায় এমপি গাজী নজরুল ইসলাম, তার স্ত্রী মাকসুদা বেগম এবং শ‍্যালক ওবায়দুল্লাহ— এই ৩ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

এর আগে, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং পরবর্তী সময়ে সিআইডির ফরেনসিক টিমকে ডাকা হয়। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় রাতে সাতক্ষীরা ৪ আসনের এমপি কাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় শেরেবাংলা থানা পুলিশ।

রোববার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নম্বর বিল্ডিংয়ের তৃতীয় তলায় ২০৩ নম্বর ফ্লাটে সাতক্ষীরার-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

উল্লেখ্য, গত জুলাইয়ে মরিয়ম খাতুনের সঙ্গে গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্তের’ কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে ঘিরে আলোচনা-সমালোচনা শুরু হয়। এই ঘটনার পর ২২ জুলাই সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় দলটির গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বহিষ্কার এবং একই সঙ্গে নির্বাচন কমিশনকে বিষয়টি অবগত করা হয়।