খুঁজুন
, ,

চট্টগ্রামে “কনজ্যুমারস রাইটস মিডিয়া এলায়েন্স” গঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 18 November, 2020, 11:58 am
চট্টগ্রামে “কনজ্যুমারস রাইটস মিডিয়া এলায়েন্স” গঠিত

দেশে সাধারন মানুষের ভোক্তা অধিকার (জীবন ও জীবিকার অধিকার) নিশ্চিত, সবার জন্য নিরাপদ খাদ্যে আন্দোলন জোরদারে গণমাধ্যম কর্মীদের সম্পৃক্ত করা, জনগনের কাছে প্রকৃত বিষয়গুলি তুলে ধরা, ভোক্তাদের ভোগান্তিগুলি গণমাধ্যমে তুলে ধরা এবং গণমাধ্যমের মাধ্যমে ভোক্তা অধিকার বিষয়ে সামাজিক সচেতনতা সৃষ্ঠিতে “কনজ্যুমারস রাইটস মিডিয়া এলায়েন্স” গঠন করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর এর সহায়তায় কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ও প্রজ্ঞা এর উদ্যোগে নগরীর মোটেল সৈকতের সম্মেলন কক্ষে “ট্রান্সফ্যাট, হৃদরোগ ঝুঁকি এবং করণীয়’ ওরিয়েন্টেশন শেষে অংশগ্রহনকারী গণমাধ্যম কর্মীদের নিয়ে “কনজ্যুমারস রাইটস মিডিয়া এলায়েন্স” গঠন করা হয়।

ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এসএম নাজের হোসাইনের সভাপতিত্বে ওরিয়েন্টেশনে অতিথি ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন ক্যাব চট্টগ্রামের সাধারণ সম্পাদক ইকবাল বাহার ছাবেরী।

সভায় দেশ টিভির ব্যুরো প্রধান সৈয়দ আলমগীর সবুজকে আহবায়ক, দৈনিক আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার হামিদ উল্লাহ, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার রেজা মুজাম্মেলকে যুগ্ন আহবায়ক, দৈনিক ভোরের কাগজের সিনিয়র রির্পোটার প্রীতম দাশকে সদস্য সচিব, বাংলানিউজ২৪ডটকমের সিনিয়র রির্পোটার আল রহমান, দৈনিক আজাদীর সিনিয়র রির্পোটার মোরর্শেদ তালুকদার, দৈনিক দেশ রূপান্তরের সুবল বড়ুয়া, দি ডেইলী স্টারের স্টাপ রির্পোটার মোস্তফা ইউসুফ, দৈনিক সমকালের স্টাপ রির্পোটার শৈবাল আচায্য, দৈনিক পূর্বদেশের স্টাপ রির্পোটার এম এ হোসেন, বাংলা ট্রিবিউনের স্টাপ রির্পোটার হমুায়ুন মাসুদ, যুমনা টিভির স্টাপ রির্পোটার শোয়েব রহমান, দৈনিক পূর্বকোণের স্টাপ রির্পোটার মরিয়ম জাহান মুন্নী এবং জয় নিউজের প্রধান প্রতিবেদক গিয়াস উদ্দীনকে সদস্য করে আহবায়ক কমিটি গঠন করা হয়।

আহবায়ক কমিটি পরবর্তীতে চট্টগ্রামে বিভিন্ন মিডিয়া হাউজে কর্মরত, এ বিষয়ে জড়িত ও আগ্রহী গণমাধ্যম কর্মীদেরকে এলায়েন্স এর সাথে যুক্ত করবেন। এছাড়াও একটি পুর্নাঙ্গ কমিটি গঠনসহ করনীয় বিষয়গুলি নির্ধারন করবেন। প্রাথমিক ভাবে গণমাধ্যম কর্মীদেরকে এই এলায়েন্স এর সাথে যুক্ত করা, তাদেরকে ভোক্তা অধিকার সংক্রান্ত প্রতিবেদন তৈরীতে পেশাগত দক্ষতা উন্নয়নে সহায়তা করা, অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে ভোক্তা অধিকারের সমস্যাগুলি তুলে ধরা, গণমাধ্যমে ভোক্তা অধিকারের বিষয়গুলি ইতিবাচক হিসাবে তুলে ধরার ক্ষেত্রে এলায়েন্স সদস্যরা সমন্বিতভাবে কাজ করবেন।

সভাপতির বক্তব্যে ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন বলেন ক্যাব দেশের ১৮ কোটি ভোক্তার জীবন ও জীবিকার অধিকার সুরক্ষা করতে গিয়ে প্রতিনিয়তই বৃহৎ অশুভ শক্তির বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত। গণমাধ্যম কর্মীরা ক্যাবের এই আন্দোলনে বড় সহায়ক শক্তি। গণমাধ্যম কর্মীদের সক্রিয় সমর্থন আছে বলেই আন্দোলনে ক্যাব আজ পর্যন্ত ঠিকে আছে। তা নাহলে এই বৃহৎ শক্তির বিরুদ্ধে ক্যাবের পক্ষে ঠিকে থাকাও সম্ভব ছিলো না। প্রতিটি গণমাধ্যম কর্মীই দিন শেষে ভোক্তা। অন্য ভোক্তাদের মতোই নিত্যভোগ্যপণ্যের যাতাকলে তাদেরকে পিষ্ঠ হতে হচ্ছে। খাদ্যে ভেজাল, মান সম্মত পণ্য ও সেবার প্রাপ্তিতে ভোগান্তির যন্ত্রণা তাদেরকেও সমভাবে ভোগ করতে হচ্ছে। তাই “কনজ্যুমারস রাইটস মিডিয়া এলায়েন্স” ক্যাবের এই আন্দোলনকে একটি সামাজিক আন্দোলনে পরিনত করতে স্বেচ্ছাব্রত নিয়ে এগিয়ে আসবেন বলে তিনি প্রত্যাশা করেন।

ওরিয়েন্টেশনে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ট্রান্সফ্যাট প্রজেক্টের কো-অর্ডিনেটর ডাঃ শেখ মোহাম্মদ মাহবুবুস সোবহান ‘খাদ্যে ট্রান্স ফ্যাট, হৃদরোগ ঝুঁকি এবং করণীয়’ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। ট্রান্সফ্যাটঃ বৈশ্বিক অভিজ্ঞতা নিয়ে প্রজ্ঞা’র প্রজেক্ট কো-অর্ডিনেটর মাহমুদ আল ইসলাম শিহাব, ভোক্তাদের করণীয় বিষয়ে ক্যাবের প্রজেক্ট কো-অর্ডিনেটর খন্দকার তৌফিক আল হোসাইনী আলোচনা করেন।

২৪ ঘণ্টা/মোরশেদ

Feb2
Feb2

৪ লাখ মানুষ পানিবন্দি, ৭ উপজেলায় সেনা মোতায়েন

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 11 July, 2026, 6:47 am
৪ লাখ মানুষ পানিবন্দি, ৭ উপজেলায় সেনা মোতায়েন

চট্টগ্রামে টানা ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ৪ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে ইন এইড টু সিভিল পাওয়ার-এর আওতায় বাংলাদেশ সেনাবাহিনীকে জেলার সাতটি উপজেলায় মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম জেলা প্রশাসকের জরুরি অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন ও ২৪ পদাতিক ডিভিশনের সদস্যরা বন্যাদুর্গত এলাকায় অনুসন্ধান, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন।

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনাইশ ও বাঁশখালী উপজেলা ব্যাপকভাবে প্লাবিত হয়েছে। এতে এসব এলাকার প্রায় ৪ লাখ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন এবং পানিবন্দি হয়ে আছেন। পরিস্থিতি মোকাবিলায় ১০ পদাতিক ডিভিশনের উদ্ধারকারী দল ও প্রয়োজনীয় সরঞ্জাম দ্রুত দুর্গত এলাকায় মোতায়েন করা হয়েছে।

এদিকে, ভারী বর্ষণের কারণে বোয়ালখালী, হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলাতেও ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এসব এলাকায় জরুরি উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য ২৪ পদাতিক ডিভিশনের সেনাসদস্যদের মোতায়েন করা হয়েছে।

আইএসপিআর আরও জানিয়েছে, দুর্গত এলাকায় আটকে পড়া মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে। উদ্ধার ও ত্রাণ কার্যক্রম আরও দ্রুত ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে ২৪ পদাতিক ডিভিশন ইতোমধ্যে বন্যাকবলিত এলাকায় তিনটি ক্যাম্প স্থাপন করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগে বেসামরিক প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সাধারণ মানুষের জানমাল রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। দুর্গত এলাকার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে।

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি সরকারের অনুরোধ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 11 July, 2026, 6:37 am
শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি সরকারের অনুরোধ

ক্ষমতাচ্যুত ও পলাতক শেখ হাসিনার কোনো ধরনের ভাষণ, বিবৃতি বা বক্তব্য টেলিভিশন, বেতার, সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল বা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ও প্রকাশ না করতে দেশের সব গণমাধ্যমের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে সরকার।

আদালতের নির্দেশনা ও প্রচলিত আইন মেনে চলার স্বার্থে শুক্রবার (১০ জুলাই) তথ্য অধিদপ্তরের এক তথ্যবিবরণীতে এ আহ্বান জানানো হয়।

তথ্যবিবরণীতে দেশের প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমসহ সব ধরনের গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করে বলা হয়, ২০২৪ সালের ৫ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) ক্ষমতাচ্যুত ও পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছিলেন।

বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী, আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত কোনো পলাতক অপরাধীর বক্তব্য, সাক্ষাৎকার কিংবা অডিও-ভিডিও ভাষণ গণমাধ্যমে প্রচারের ওপর আইনি নিষেধাজ্ঞা রয়েছে।

তাই দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং আদালতের নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে পলাতক শেখ হাসিনার যেকোনো ধরনের ভাষণ, বিবৃতি বা বক্তব্য (সরাসরি কিংবা ধারণকৃত) টেলিভিশন, বেতার, সংবাদপত্র, নিউজ পোর্টাল বা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ও প্রকাশ না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

সরকার প্রত্যাশা করে, দেশের সব গণমাধ্যম, সংশ্লিষ্ট অংশীজন এবং নাগরিকবৃন্দ প্রচলিত আইন ও আদালতের নির্দেশনার প্রতি যথাযথ শ্রদ্ধা প্রদর্শন করবেন এবং তা প্রতিপালনে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবেন।

বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন-নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 11 July, 2026, 6:28 am
বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন-নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

সারা দেশে ভারী বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট প্রশাসন এবং দলীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (১০ জুলাই) প্রায় সারাদিনই তিনি বন্যাকবলিত ও বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন জেলার জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) এবং সিভিল সার্জনদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

এ সময় প্রধানমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মন্ত্রী, সচিব এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেন। তিনি উদ্ধার, ত্রাণ, চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম আরও সমন্বিত ও কার্যকরভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি জানান, বন্যাকবলিত জেলাগুলোতে উদ্ধার, পুনর্বাসন ও চিকিৎসাসহ সার্বিক কার্যক্রম সমন্বয়ের জন্য বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিতকে দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় শনিবার তিনি, ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়ে চট্টগ্রামে যাবেন।

আতিকুর রহমান রুমন জানান, কয়েকটি এলাকায় বন্যার পানি কমতে শুরু করেছে বলে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে পরিস্থিতি এখনো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

প্রধানমন্ত্রী বন্যাকবলিত এলাকার নারী ও শিশু, বিশেষ করে গর্ভবতী নারীদের প্রতি বিশেষ যত্নশীল থাকার নির্দেশনা দেন। পাশাপাশি দুর্যোগকালীন পরিস্থিতির সুযোগ নিয়ে যেন কোনো অসাধু চক্র চুরি-ডাকাতি বা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এ ছাড়া ক্ষতিগ্রস্ত মানুষের জন্য পর্যাপ্ত খাদ্য, বিশুদ্ধ পানি, চিকিৎসাসেবা এবং অন্যান্য জরুরি সহায়তা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।

এদিকে, বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের মন্ত্রী ও সংসদ সদস্যরা শুরু থেকেই বন্যাকবলিত এলাকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় সহায়তা ও ত্রাণ কার্যক্রমে সম্পৃক্ত রয়েছেন।