খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে সম্প্রসারতি হচ্ছে বাণজ্যিকি ভিত্তিক উচ্চ ফলনশীল পেঁপে চাষ

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০, ৬:৪৫ অপরাহ্ণ
খাগড়াছড়িতে সম্প্রসারতি হচ্ছে বাণজ্যিকি ভিত্তিক উচ্চ ফলনশীল পেঁপে চাষ

নিজস্ব প্রতিবেদক,খাগড়াছড়ি : খাগড়াছড়িতে বাণিজ্যিক ভিত্তিতে পেঁপে চাষ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এতে করে বহু উদ্যোক্তা যেমন আর্থিক উর্পাজনের পথ খুঁজে পেয়েছে, তেমনি বহু মানুষের কর্মসংস্থানের পথ সৃষ্টি হয়েছে।

বাণিজ্যিক উদ্দেশ্যে পেঁপে চাষ অতীতে খাগড়াছড়িতে হয়নি বললেই চলে। কিন্তু গত চার বছর ধরে অবস্থার পরিবর্তন হয়েছে। বহু উদ্যোক্তা উচ্চ ফলনশীল পেঁপে চাষ করে বেশ লাভবান হয়েছেন।

খাগড়াছড়ি জেলা সদরের সুরেন্দ্র মাষ্টার পাড়া ও শিব মন্দির এলাকায় বাণিজ্যিক উদ্দেশ্যে বেশ কয়েকটি পেঁপে বাগান গড়ে উঠেছে।

চাষীরা জানান, পেঁপে চাষে অর্থ বিনিয়োগ করলে খুব দ্রুত তা ফিরে পাওয়া যায়। এটি বেশ লাভজনক। অর্থাৎ পেঁপে চাষে অর্থ বিনিয়োগ করলে পাঁচ মাসের পর থেকে বিনিয়োগের অর্থ ফেরত পাওয়া শুরু হয়। তার মানে পেঁপে বাগানের পাঁচ মাসের পর থেকে ফলন পাওয়া শুরু হয়।

এই এলাকার সবচেয়ে বড় বাগানের মালিক হলেন সুজন চাকমা। তিনি জানালেন, তারা তিন বন্ধু মিলে চার একর পতিত জমি, চার বছরের জন্য লিজ নিয়ে পেঁপে বাগান শুরু করেছেন এ বছরের ফেব্রুয়ারি মাসে। লিজ নেয়া জায়গায় তারা চার হাজার উচ্চ ফলনশীল রেডলেডি জাতের পেঁপে চারা রোপন করেন। আগষ্ট মাস থেকে বাগানে ফলন শুরু হয়। এর আগে তারা পেঁপে চারার সাথে সাথি ফসল হিসেবে খিরা রোপন করেছিলেন। সেই খিরা বিক্রি করে তারা পাঁচ লক্ষ টাকা আয় করেছিলেন। খিরা থেকে উপার্জিত আয় ও নিজেদের বিনিয়োগ করা অর্থ মিলে তারা এ পর্যন্ত মোট সাড়ে ১৩ লক্ষ টাকা খরচ করেছেন।

তিনি আরো জানান ইতিমধ্যেই তাদের বাগানের বিনিয়োগ করা অর্থ তুলতে পেরেছেন।
অক্টোবর মাস থেকে এই বাগানটি তারা এক ব্যবসায়ীর কাছে ৬৫ লক্ষ টাকায় লিজ দিয়েছেন। এই লিজ এর মেয়াদ ৩১ চৈত্র (১৩ এপ্রিল) পর্যন্ত। ঐ ব্যবসায়ী বর্তমানে বাগান থেকে প্রতি সপ্তাহে ১০-১২ টন পেঁপে সংগ্রহ করেন। এই পেঁপে সে ঢাকা, চট্টগ্রাম, ফেনি, কুমিল্লায় সরবরাহ করেন।

শিব মন্দির এলাকার আরেক চাষী দেবব্রত চাকমা জানান, পেঁপে চাষ লাভজনক তবে চাষীকে চাষের কৌশল জানতে হবে ও পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে।

কৃষি সম্প্রসারণ বিভাগ, খাগড়াছড়ি সূত্রে জানা যায়, এ বছর খাগড়াছড়ি জেলায় ৩৯২ হেক্টর জমিতে পেঁপে চাষ হচ্ছে। গত বছরের তুলনায় এই আবাদের পরিমাণ ১২০ হেক্টরের বেশী।

খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রে মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মুন্সি রশিদ আহমদ জানান, পাহাড়ি এলাকায় পাহাড়ের পাদদেশে সমতল জায়গা গুলোতে পেঁপে চাষ খুবই উপযোগী। ইদানিং বাণিজ্যিক উদ্দেশ্যে পেঁপে চাষ খাগড়াছড়িতে বৃদ্ধি পাচ্ছে। যা এই এলাকার অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে।

২৪ ঘণ্টা/রিহাম/প্রদীপ চৌধুরী

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…