সীতাকুণ্ডে শিশুকে ধর্ষণ চেষ্টা, আটক ১
সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে ৪ বছরের শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইকরাম হোসেন(১৯) নামে ১জনকে আটক করেছে পুলিশ।
বুধবার শিশুটি’র মা বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
থানায় অভিযোগের সুত্রে জানা যায়, আসামি ইকরাম হোসেন মামলার বাদী আমেনা রিংকুর বান্ধবীর ভাই হন, সে সুবাদে প্রায়শই তার ঘরে আসা যাওয়া করতো সে। ঘটনার দিন ইকরাম দুপুর আনুমানিক আড়াইটার সময় বাদীর ঘরের খাটে গিয়ে বসে। এ সময় তার চার বছরের শিশু কন্যাটিকে খাটে ঘুম পাড়িয়ে গোসল করতে যায় শিশুটির মা বিবি আমেনা রিংকু। ঠিক পনেরো মিনিট পর গোসল সেরে ঘরে এসে দেখে আসামি তার ছোট শিশু কন্যাটির প্যান্ট খুলে ধর্ষণের চেষ্টা করছে। এসময় মেয়ে মাকে দেখে চিৎকার দিলে ইকরাম হোসেন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। মায়ের চিৎকারে বাড়ির লোকজন এসে আসামিকে হাতে নাতে ধরে পুলিশে খবর দেয়। ধর্ষণে অভিযুক্ত ইকরাম হোসেন সীতাকুণ্ড উপজেলার গুলিয়াখালিধীন মোহাম্মদ ইলিয়াস এর পুত্র।
এ ব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক জানান, খবর পেয়ে আমরা অভিযুক্তকে আটক করি। অভিযুক্তের বিরুদ্ধে মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করে আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।
২৪ ঘণ্টা/রিহাম/দুলু


আপনার মতামত লিখুন