খুঁজুন
, ,

‘বঙ্গবন্ধুর অবমাননা এবং ভাস্কর্য বিরোধী মৌলবাদীদের বিষদাঁত উপড়ে ফেলতে হবে’

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 25 November, 2020, 10:25 pm
‘বঙ্গবন্ধুর অবমাননা এবং ভাস্কর্য বিরোধী মৌলবাদীদের বিষদাঁত উপড়ে ফেলতে হবে’

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অপসারণের নামে স্বাধীনতাবিরোধী চক্রের হুমকির প্রতিবাদে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রাম জেলার উদ্যোগে আজ (২৫ নভেম্বর) বিকেল ৪টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম বাংলার ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। স্বাধীন সার্বভৌম বাংলাদেশে বঙ্গবন্ধুর অবমাননা এবং ভাস্কর্য বিরোধীদের বাংলার মাটিতে স্থান হবে না। তাদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান বক্তারা।

সংগঠনের জেলা সভাপতি প্রকৌশলী দেলোয়ার মজুমদারের সভাপতিত্বে ও কার্যকরি সাধারণ সম্পাদক অলিদ চৌধুরীর সঞ্চালনায় অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন-বাংলাদেশের মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্ট-এর চেয়ারম্যান দেশবরেণ্য মুক্তিযুদ্ধ গবেষক ও জাতীয় রাজনীতিক ডা. মাহফুজুর রহমান, মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি নইম উদ্দিন, দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান, শ্রমিকলীগ কেন্দ্রীয় সহ-সভাপতি সফর আলী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও চ্যানেল আই ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম সভাপতি তপন দত্ত, সংগঠনের জেলা সহ-সভাপতি দীপংকর চৌধুরী কাজল, মুহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ চৌধুরী ভাস্কর, আবু সাদাত মো. সায়েম, আবদুল মান্নান শিমুল, সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম খান, সহ-সাংগঠনিক সম্পাদক ফারুক চৌধুরী, মিথুন মল্লিক, আসাদুজ্জামান জেবিন, মো. সাহাব উদ্দিন, অসিত বরণ বিশ্বাস, মহিলা বিষয়ক সম্পাদক রুবা আহসান, সহ-মহিলা বিষয়ক সম্পাদক সূচিত্রা গুহ টুম্পা, প্রচার ও গণমাধ্যম সম্পাদক সনেট চক্রবর্ত্তী, সহ-প্রচার ও গণমাধ্যম সম্পাদক রুবেল চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক রাজীব চৌধুরী, কার্যনির্বাহী সদস্য আখতার হোসেন, মুক্তা জামান, আকিব জাবেদ, রুবেল কুমার শীল, মো. মোস্তফা কামাল, রহিম পারভেজ, মুহা. হেলাল উদ্দীন, ইমন শীল, সমর দাশ, কামাল উদ্দিন চৌধুরী, মো. মানিক, রবিন দে, অভিজিৎ পান্ডে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা শান্ত কর্মকার, হাজেরা-তজু বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ নেতা অভি বড়ুয়া, নুরুল মোস্তফা, নারীনেত্রী জান্নাতুল মাওয়া, সুবর্ণা খান, সাইমুন নাহার, রুনা আক্তার, সুমি আক্তার, শবনম চৌধুরী প্রমুখ।

বক্তারা, পৃথিবীর বিভিন্ন ইসলামী রাষ্ট্র তাদের শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ভাস্কর্য স্থাপন করেছে এবং যা তাদের স্থাপত্যকলা ও সংস্কৃতির উল্লেখযোগ্য অংশ উল্লেখ করে আরো বলেন, ২০১৭ সালের ২০ নভেম্বর এক রিটের শুনানিতে উচ্চ আদালত সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের স্থানে মঞ্চ পুনঃনির্মাণ করে সেখানে তার ভাস্কর্য কেন স্থাপন করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করছিল। যেখানে দেশের সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছে বিভিন্ন স্থানে স্মৃতি স্তম্ভ ও ভাস্কর্য স্থাপনের, সেখানে কিছু মৌলবাদী সংগঠন তার বিরোধিতা করে আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে দাঁড়িয়েছে। সরকার-উচ্চ আদালতের নির্দেশনা ও রাষ্ট্রের চার মূলনীতির বিরুদ্ধাচরণ দেশদ্রোহিতার সামিল।
একে ‘ক্ষমার অযোগ্য অপরাধ’ হিসেবে উল্লেখ করে বক্তারা বলেন, এ বিষদাঁত উপড়ে ফেলতে হবে।

Feb2
Feb2

কর্ণফুলীতে ডুবল লাইটার জাহাজ, ১২ নাবিক উদ্ধার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 30 June, 2026, 12:03 pm
কর্ণফুলীতে ডুবল লাইটার জাহাজ, ১২ নাবিক উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলী নদীর নেভাল একাডেমি সংলগ্ন এলাকায় পাথরবোঝাই একটি লাইটার জাহাজ আংশিক ডুবে গেছে। তবে এ ঘটনায় জাহাজে থাকা ১২ নাবিকের সবাইকে জীবত অবস্থায় উদ্ধার করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (৩০ জুন) ভোর সাড়ে ৫টার দিকে নেভাল একাডেমির বিপরীতে ট্রেনিং ওয়ালের পাশে ‘এমভি বে হারবার-২’ নামের লাইটার জাহাজটি এই দুর্ঘটনার কবলে পড়ে।

কোস্টগার্ডের জনসংযোগ শাখা থেকে জানা গেছে, জাহাজডুবির খবর পাওয়া মাত্রই কোস্টগার্ডের একটি দল দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। দুর্ঘটনাস্থল থেকে তাৎক্ষণিকভাবে আটজন এবং পরবর্তীতে তল্লাশি চালিয়ে আরও চারজনসহ মোট ১২ নাবিককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না : আপিল বিভাগ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 30 June, 2026, 11:05 am
আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না : আপিল বিভাগ

ঋণ খেলাপি হওয়ায় চট্টগ্রাম-৪ আসনে বিজয়ী বিএনপির আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। ফলে তার ফলাফল প্রকাশ করা যাবে না।

মঙ্গলবার (৩০ জুন) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন। এর আগে ১৫ জুন শুনানি শেষে রায়ের জন্য ৩০ জুন দিন ধার্য করেছিলেন।

আদালতে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির। সঙ্গে ছিলেন আইনজীবী মো. আজিম উদ্দিন পাটোয়ারী।

আসলাম চৌধুরীর পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মিফতাহ উদ্দিন চৌধুরী ও ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

ঋণ খেলাপির অভিযোগ থাকা আসলাম চৌধুরীর মনোনয়নপত্র নির্বাচন কমিশনে আপিল শুনানির শেষ দিন গত ১৮ জানুয়ারি বৈধ ঘোষণা করা হয়।

সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ব্যাংকের করা রিট হাইকোর্ট খারিজ করে দিলে ব্যাংক কর্তৃপক্ষ পরে আপিল বিভাগে আবেদন করে।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে জামায়াতের প্রার্থী মো. আনোয়ার সিদ্দিকী লিভ টু আপিল করেন। ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ আসলাম চৌধুরীর প্রার্থিতা বহালের বিরুদ্ধে লিভ টু আপিল মঞ্জুর করেন।

ফলে আসলাম চৌধুরী নির্বাচন করার সুযোগ পান। কিন্তু আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলাফল স্থগিত থাকবে এবং ফলাফল প্রকাশ হবে না বলে আদেশ দেওয়া হয়।

১২ ফেব্রুয়ারির নির্বাচনে আসলাম চৌধুরী বিজয়ী হন। কিন্তু আদালতের আদেশের কারণে ফলাফল প্রকাশিত হয়নি।

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 30 June, 2026, 10:34 am
টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

ম্যাচের মতো ফল নির্ধারণী টাইব্রেকারেও নাটকীয়তার জন্ম দিলো মরক্কো-নেদারল্যান্ডস। স্নায়ুরক্ষার এই লড়াইয়ে উভয় দলই যেন একের পর এক মিসের মহড়ায় নেমেছিল। মরক্কো মিস করার পর একইভাবে ডাচরাও মিস করেছে। শেষ পর্যন্ত পাঁচটি করে শট নেওয়ার পর ৩-২ ব্যবধানে ডাচদের বিশ্বকাপ থেকে বিদায় জানাল মরক্কো।

পাঁচ মিস, এক হাতে ইয়াসিন বুনোর সেভ এবং বার্ট ভেরব্রুখেন ঠেকানোর পরেও লাইন ক্রস। অবিশ্বাস্য ও নাটকীয় এক পেনাল্টি শ্যুটআউটে ডাচদের বিদায় এবং মরক্কোর শেষ ষোলো নিশ্চিত হয়েছে। ৯০ মিনিট এবং এরপর অতিরিক্ত ৩০ মিনিটে স্কোরলাইন ১–১ থাকায় খেলা গড়িয়েছিল টাইব্রেকারে।

যেখানে টানা প্রথম শটে গোল করেন নেদারল্যান্ডসের টিউন কুপমেইনার্স। পরের দুটি শটে মিস করেন মরক্কোর নেইল এল আয়নাউয়ি এবং ডাচ ফরোয়ার্ড জাস্টিন ক্লাইভার্ট। সুফিয়ান রাহিমি সমতায় ফেরান মরক্কোকে। নিজেদের তৃতীয় শটে দ্বিতীয় গোল পায় নেদারল্যান্ডসও, দিয়েছেন ভাউট ভেগহোর্স্ট। এরপর শেমসদিন তালবির গোলে মরক্কোকে ফের সমতায় ফেরানোর পর ডাচদের পক্ষে বাইরে শট মেরে বসেন কুইন্টেন টিম্বার্স।

গোলপোস্টে শট নিয়ে মরক্কোর অধিনায়ক আশরাফ হাকিমি নাটকীয়তার জন্ম দেন। এরপর বুনো ঠেকিয়ে দেন সামারভিলের শট। তবে পঞ্চম ও শেষ শটে সাইবারি ভুল করেননি। গোল দিয়েই জার্সি খুলে বুনো উল্লাসে মেতেছেন।