খুঁজুন
, ,

বিশ্বের ফার্মেসিতে পরিণত হবে ভারত, করোনার বিরুদ্ধে বিশ্বে আইডল মোদী!

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 1 December, 2020, 10:10 pm
বিশ্বের ফার্মেসিতে পরিণত হবে ভারত, করোনার বিরুদ্ধে বিশ্বে আইডল মোদী!

আন্তর্জাতিক ডেস্ক : ভ্যাকসিন উদ্ভাবন ও উৎপাদন প্রক্রিয়ার বিস্তৃত পর্যালোচনা করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের তিন শহর সফর করেছেন। তিনি আহমেদাবাদের জাইডাস বায়োটেক পার্ক, হায়দ্রাবাদের ভারত বায়োটেক এবং পুনের সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া পরিদর্শন করেন।

এর মধ্যে দু’টি সাইটে ভারত দেশীয়ভাবে কোভিড ভ্যাকসিন উদ্ভাবন করছে এবং অন্য সাইটে বিশ্বকে বাঁচাতে কোটি কোটি টিকা তৈরি করা হবে।

ভারত মনে করে ভ্যাকসিন কেবল সুস্বাস্থ্যের জন্যই নয়, বিশ্বের মঙ্গলের জন্যও গুরুত্বপূর্ণ এবং ভাইরাসের বিরুদ্ধে সম্মিলিত লড়াইয়ে প্রতিবেশীসহ অন্যান্য দেশগুলিকে সহায়তা করা ভারতের কর্তব্য।

ভারত কেবল ভ্যাকসিন গবেষণায় বিশ্বের নেতৃত্ব দিচ্ছে না, সেইসাথে বিশ্বের ভ্যাকসিন উৎপাদনের জন্যও ভারত খুব গুরুত্বপূর্ণ।

বিশ্বের ১০০টি দেশের রাষ্ট্রদূতদের ৪ ডিসেম্বর পুনে সফরে যাওয়ার কথা রয়েছে। তারা সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এবং জেনোভা বায়োফার্মাসটিক্যালস লিমিটেড সফর করবেন।

কেউ যখন প্রশ্ন করে? বিভিন্ন দেশ কীভাবে মহামারীর বিরুদ্ধে কাজ করেছে, তখন প্রতিটি দেশের মোট সংক্রমণের সংখ্যার দিকে লক্ষ্য করলে তা সহজেই বোঝা যায়। তবে কোনও দেশের পারফরম্যান্সের প্রকৃত পরিমাপ হল প্রতি মিলিয়নে আক্রান্ত মানুষ এবং মৃত্যুর সংখ্যা।

গত ২৮ নভেম্বর পর্যন্ত, ভারতে প্রতি মিলিয়ন জনসংখ্যায় আক্রান্ত হয়েছে ৬,৭৩১ জন। বিপরীতে মার্কিন যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা প্রতি মিলিয়নে ৪০ হাজার জন, যুক্তরাজ্যে ২৩,৪৫৬ জন, ফ্রান্সে ৩৩,৪২৪ জন, ব্রাজিলের ২৯,১২৯ জন এবং ইতালিতে ২৫,৪৫৬ জন।

এই দেশগুলির বেশিরভাগ ক্ষেত্রে প্রতি মিলিয়নে আক্রান্তের হার ভারতের তুলনায় প্রায় ৪-৫ গুণ। প্রতি মিলিয়নে মৃত্যুর ক্ষেত্রে ভারতে মারা গেছে ৯৮ জন।

প্রতিটি জীবন মূল্যবান, এমনকি একটি মৃত্যুও গ্রহণযোগ্য নয়। তবে এই তুলনা কেবল দেশগুলি মহামারী থেকে জীবন বাঁচাতে কতটা কার্যকর হয়েছে তার জন্যেই করা হচ্ছে।

গত ২৮ নভেম্বর পর্যন্ত, ভারতে প্রতি মিলিয়ন জনসংখ্যায় মারা গেছে ৯৮ জন, মার্কিন যুক্তরাষ্ট্রে ৮১৩ জন, ব্রাজিলে ৮০৫, ফ্রান্সে ৭৮০, স্পেনে ৯৫৫, যুক্তরাজ্যে ৮৪৬ এবং ইতালিতে ৮৮৮ জন।

প্রায় সব দেশেই প্রতি মিলিয়নে ভারতের চেয়ে প্রায় ৮-৯ গুণ বেশি মারা গেছে। এই দেশগুলির অনেকই ভারতের চেয়ে উন্নত স্বাস্থ্য ব্যবস্থাসম্পন্ন দেশ হিসেবে বিবেচিত হয়।

বর্তমানে ভারতে সংক্রমণ নিম্নমুখী প্রবণতা দেখাচ্ছে। সেপ্টেম্বর মাঝামাঝিতে সংক্রমণের চূড়ান্ত পর্যায়ে দৈনিক আক্রান্ত ছিল প্রায় ৯৭,৮৯৪ সেখানে ২৬ নভেম্বর এই সংখ্যা প্রায় ৪৩,১৭৪ জন। দৈনিক সংক্রমণের ভিত্তিতে ৭ দিনের চলমান গড়ের সাথে বিবেচনা করলে দেখা যায় (২৫ নভেম্বর পর্যন্ত) ভারতে সংক্রমণ নিম্নমুখী।

প্রধানমন্ত্রী মোদীর দ্রুত সিদ্ধান্তে ভারতের উন্নত প্রতিক্রিয়া : প্রধানমন্ত্রী মোদী দ্রুত এবং সক্রিয় সিদ্ধান্ত নিয়েছিলেন এবং দেশে মহাবিপর্যয় হওয়ার আগেই এই মহামারী ঠেকানোর জন্য সর্বাত্মক চেষ্টা করেছিলেন। ভারত সরকারী এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে দ্রুত প্রতিক্রিয়া জানানো দেশগুলির মধ্যে অন্যতম।

চীন ৭ জানুয়ারিতে উহান ভাইরাস সম্পর্কে বিশ্বকে অবহিত করেছিল। পরের দিনই, ৮ জানুয়ারিতেই ভারত একটি মিশন সভা করেছিল। ভারত ১৭ জানুয়ারি থেকে যাত্রীদের স্ক্রিনিং শুরু করে। এক্ষেত্রেও বিশ্বে সর্বপ্রথম দেশগুলির মধ্যে অন্যতম ভারত।

৩০ জানুয়ারি ভারতে প্রথম করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয় এবং তারপর সেখানে কঠোর নিয়ন্ত্রণ ও স্ক্রিনিংয়ের ব্যবস্থা চালু করা হয়। অন্যদিকে, আরটি-পিসিআর পরীক্ষার পাশাপাশি র্যা পিড অ্যান্টিজেন টেস্ট প্রবর্তনকারী দেশ হিসেবে ভারত ছিল প্রথম। এই কৌশলটির জন্য প্রথমে ভারত সমালোচিত হলেও পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিজেই এই মডেলটি গ্রহণ করেছে।

ভারতের বেশিরভাগ অংশেই এপ্রিলের প্রথম দিকে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছিল, মোদী নিজেই এপ্রিলের শুরু থেকেই প্রকাশ্যে মাস্ক পরেছিলেন যেখানে বিশ্বব্যাপী মাস্ক সুপারিশ করার আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জুন পর্যন্ত অপেক্ষা করেছিল।

ব্যাপক সংক্রমণ রোধে প্রাথমিক লকডাউন : লকডাউন দেয়ার জন্য ভারত অপেক্ষা করতে পারত এবং ইউরোপ বা মার্কিন যুক্তরাষ্ট্রের পথ অনুসরণ করার ঝুঁকি নিতে পারত।

নতুন সংক্রমণ বৃদ্ধির হার মাত্র এক সপ্তাহের মধ্যে ১০.৯ থেকে ১৯.৬ শতাংশে উন্নীত হয়েছিল এবং দ্বিগুণ হওয়ার সময়টি ছিল মাত্র তিনদিন।

যখন ভারত জাতীয় লকডাউন আরোপের সিদ্ধান্ত নেয়, তখন পর্যন্ত অন্য কোনও দেশ এত তাড়াতাড়ি এই সিদ্ধান্ত গ্রহণ করেনি। এই এক সিদ্ধান্ত ভারতের চিত্র বদলে দিয়েছে। তাছাড়া, মহামারীর চিকিৎসার জন্য সরকারের অবকাঠামো তৈরির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সময় ছিল।

এই সময়ে ১৫,৩৬২ ডেডিকেটেড কোভিড-১৯ স্বাস্থ্যসুবিধা, ১৫.৪০ লাখ আইসোলেশন শয্যা, প্রায় ২.৭০ লাখ অক্সিজেন সহায়তাযুক্ত শয্যা এবং ৭৮ হাজার আইসিইউ শয্যা তৈরি হয়েছে।

সারা দেশে সরকারী হাসপাতালে ৩২,৪০০ ভেন্টিলেটর সরবরাহ করা হয়েছে যেখানে গত ৭০ বছরে এই সরকারী হাসপাতালগুলিতে মাত্র ১২,০০০ ভেন্টিলেটর ছিল। রাজ্য সরকারগুলিকে ৩.৭০ কোটি এন ৯৫ মাস্ক এবং ১.৬০ কোটি পিপিই সরবরাহ করা হয়েছে।

প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্ব-একটি গুরুত্বপূর্ণ উপাদান : ভারতের প্রতিক্রিয়া পুরোপুরি বিজ্ঞানভিত্তিক। মার্চ মাসের প্রথম থেকেই তিনি ব্যক্তিগতভাবে প্রতিদিন সকালে ভারতের পরিসংখ্যান পর্যবেক্ষণ করে আসছেন।

তিনি টেস্টিং, সংক্রমণ, মৃত্যু, অঞ্চল, রাজ্য এবং এমনকি জেলাগুলির তথ্য দেখেছেন। তারপর পরিস্থিতি অনুধাবন করার জন্য তিনি মুখ্যমন্ত্রীদের তাদের জনগণের নজর থেকে দূরে থেকে কথা বলার জন্য (রাজনীতিকীকরণের সম্ভাবনা এড়াতে) আহ্বান জানান।

তারপর থেকে প্রধানমন্ত্রী মোদী সমস্ত মন্ত্রিসভার বৈঠকে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন এবং মন্ত্রীদের তাদের নিজ নিজ এলাকার পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করেছেন।

প্রধানমন্ত্রী মোদী গত ৯ মাসে সপ্তাহে কমপক্ষে একবার কোভিড-১৯সম্পর্কিত বৈঠকের সভাপতিত্ব করেছেন এবং বেশিরভাগই জনগণের দৃষ্টি এড়িয়ে।

তিনি স্বাস্থ্যসেবা পেশাদার, ক্রীড়াবিদ, মিডিয়া এমনকি রেডিও জকি পর্যন্ত সমাজের সমস্ত বিভাগের সাথে যোগাযোগ করেছেন, তাদের মাধ্যমে সচেতনতা ছড়িয়ে দিতে, তাদের কাছ থেকে শিখতে, তাদের অভিজ্ঞতা জানতে এবং তাদের দক্ষতার সদ্ব্যবহার করতে উদ্বুদ্ধ করার জন্য।

প্রধানমন্ত্রী মোদী হোলির সময় মার্চের গোড়ার দিকে সামাজিক সমাবেশ থেকে বিরত থাকার পথে নেতৃত্ব দিয়েছিলেন। এটি ইতোমধ্যে কয়েক মিলিয়ন লোককে পরিস্থিতিটির গুরুত্ব বুঝিয়েছে।

এরপরে, তিনি জাতির উদ্দেশে ভাষণ দিলেন এবং ‘জনতা কারফিউ’ নামে একটি অনন্য জনঅংশীদারিত্বমূলক উদ্যোগ নিয়ে এলেন। তিনি জনগণকে দেশব্যাপী একদিনের লকডাউন পালনে উৎসাহিত করলেন এবং বিশ্বকে দেখালেন ভারতকে মহামারীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য কীভাবে ঐক্যবদ্ধ হতে পারে। জনগণ বেশ ইতিবাচক সাড়া দিয়েছিল। এটি আসন্ন লকডাউনের জন্য জাতিকে মানসিকভাবে প্রস্তুত করেছে।

পরে প্রধানমন্ত্রী মোদী ২৪ মার্চ থেকে দেশব্যাপী লকডাউন ঘোষণা করলেন। একই ভাষণে পরিস্থিতির গুরুত্ব বোঝাতে তিনি ‘জান হ্যায় তো জাহাঁ হ্যায়’এই বার্তা দিয়েছেন। তিনি জনগণকে নিয়মিত মাস্ক পরতে এবং হাত পরিষ্কার করতে বলেছিলেন। তাতেও জনগণ সাড়া দিয়েছিল।

লকডাউন চলাকালীন প্রধানমন্ত্রী মোদী মানুষকে প্রদীপ জ্বালানোর মাধ্যমে একে অপরের সাথে সংহতি প্রদর্শনের আহ্বান জানিয়েছিলেন। তিনি তাদের অনন্য উপায়ে স্বাস্থ্যসেবা পেশাদারদের সহায়তা দেখাতে বলেছিলেন। এটি দেশজুড়ে এক ইতিবাচক বার্তা দিয়েছে।

পরে, ‘আনলক পর্বের আগে প্রধানমন্ত্রী মোদী আবারো জাতির উদ্দেশে ভাষণ দেন এবং তাদেরকে ‘জান ভি জাহাঁ ভি’ দর্শন দিয়ে পরিচালনা করেছিলেন। ভারত তাড়াতাড়ি লকডাউনে চলে গিয়েছিল এবং আনলক পর্বেও তাড়াতাড়ি ফিরে এসেছিলো।

এই পর্যায়গুলি জুড়ে, তাঁর ব্যক্তিগত নেতৃত্ব প্রত্যেক ভারতীয়কে আশ্বাস দিয়েছিল যে তারা নিরাপদ হাতে রয়েছে যা যথাযথ বৈজ্ঞানিক পরামর্শ অনুসরণ করে এবং জীবনকে বাঁচানোর লক্ষ্যকে অন্য সব কিছুর ঊর্ধ্বে রাখে। এই কারণে আজ ভারতের মিলিয়ন প্রতি সংক্রমণ এবং মৃত্যু উভয়ই অনেক উন্নত দেশের তুলনায় অনেক কম।

মহামারীকালে সরকারি সাহায্য : মহামারীর সাথে লড়াই করার সময় দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করাটাও জরুরি ছিল। নিশ্চিত করার প্রয়োজন ছিল যে, এই পরিস্থিতি দরিদ্রদের জন্য কষ্ট বয়ে আনবে না। তাৎক্ষণিকভাবে মোদী সরকার দরিদ্রদের সহায়তা করার জন্য পদক্ষেপ নেয়।

১.৭০ লক্ষ কোটি রুপি প্রধানমন্ত্রী গরীব কল্যাণ প্যাকেজ (পিএমজিকেপি) এর মাধ্যমে সরকার নারী, দরিদ্র প্রবীণ নাগরিক ও কৃষকদের বিনামূল্যে খাদ্যশস্য এবং নগদ অর্থ প্রদানের ঘোষণা দেয় । এই প্রোগ্রামটি দ্বারা প্রাপ্ত সংখ্যাগুলি মনোমুগ্ধকর এবং বিশ্ব রেকর্ড তৈরি করার মতো! প্রায় ৪২ কোটি দরিদ্র মানুষ ৬৮,৮২০কোটি রুপি আর্থিক সহায়তা পেয়েছে।

প্রায় ৯ কোটি কৃষকের কাছে ১৭,৮৯১ কোটি রুপি স্থানান্তরিত হয়েছিল। প্রায় ৩১০০০ কোটি রুপি ২০ কোটি জনধন অ্যাকাউন্টধারী মহিলার কাছে তিন কিস্তিতে স্থানান্তরিত হয়েছিল।

২,৮১৪.৫০ কোটি রুপি প্রায় ২.৮১ কোটি বৃদ্ধা, বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তিদের কাছে দুই কিস্তিতে স্থানান্তরিত হয়েছিল। ১.৮২ কোটি নির্মাণ শ্রমিকরা ৪,৯৮৭.১৮ কোটি রুপি আর্থিক সহায়তা পেয়েছেন। প্রায় ১৩ কোটি গ্যাস সিলিন্ডার দরিদ্র পরিবারগুলিতে বিনামূল্যে বিতরণ করা হয়েছিল।

গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় নভেম্বর মাস থেকে মাসিক ভিত্তিতে প্রায় ৮০ কোটি মানুষ বিনামূল্যে খাদ্যশস্য এবং ডাল পেয়েছিলেন! সকল নগদ ট্রান্সফার সরাসরি সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে চলে গেছে কোনো প্রকার সমস্যা ছাড়াই!

২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

Feb2
Feb2

ইনফান্তিনোকে ক্ষমতাচ্যুত করতে জোট গঠন, ফিফাকে ‘অচল করার’ পরিকল্পনা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 4 August, 2026, 8:30 am
ইনফান্তিনোকে ক্ষমতাচ্যুত করতে জোট গঠন, ফিফাকে ‘অচল করার’ পরিকল্পনা

জিয়ান্নি ইনফান্তিনো যেন অথৈ সাগরে হাবুডুবু খাচ্ছেন। অথচ খুব সহজেই টানা চতুর্থবার ফিফা প্রধানের দায়িত্ব নেওয়ার কথা ছিল তার। সব টুর্নামেন্টের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি কোম্পানির কাছে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা হিসাবনিকাশ পাল্টে দিলো। এই পরিকল্পনা বাতিল করেও রেহাই পাচ্ছেন না। তাকে গদি থেকে নামাতে এবার একজোট হয়েছেন উয়েফা, কনকাকাফ ও এশিয়ান ফুটবল কনফেডারেশনের নেতারা।

ইতালিয়ান-সুইস প্রশাসকের ওপর আস্থা হারানোর কথা ইতোমধ্যে জানিয়েছিল উয়েফা। আগামী মার্চের নির্বাচনে তাকে পুনঃনির্বাচনে সমর্থন প্রত্যাহার করেছে ইংলিশ ও ওয়েলস ফুটবল অ্যাসোসিয়েশন। এমন অবস্থায় চাকরি বাঁচানো তার জন্য কঠিন চ্যালেঞ্জের হয়ে দাঁড়িয়েছে। কিছু গণমাধ্যমের দাবি, টিকে থাকতে সোমবার হোয়াইট হাউজে ‘বন্ধু’ ডোনাল্ড ট্রাম্পের সাহায্য চেয়েছেন তিনি।

আর এবার দ্য টাইস এক প্রতিবেদনে বলেছে, ইনফান্তিনো পদত্যাগ না করলে ‘ফিফাকে অচল’ করতে তিন কনফেডারেশন সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। একই প্রতিবেদনে যোগ করা হয়েছে, ফিফা প্রেসিডেন্ট যদি ক্ষমতায় থেকে যান এবং আগামী নির্বাচনে লড়াই করতে চান, তাহলে বিভিন্ন ধরনের পরিকল্পনা করে রেখেছে তারা।

এর মধ্যে রয়েছে নিজেদের মতো করে একটি ‘বিদ্রোহী’ প্রতিযোগিতা আয়োজন করবে এই তিন ফুটবল সংস্থা। আর ‘সরকারি বয়কট’ তো রয়েছেই। এর মানে তারা ফিফার সিদ্ধান্ত কিংবা পরিষদ ও কমিটি বৈঠকে থাকতে অস্বীকৃতি জানাবে।

দ্য টাইমস এক সূত্রের বরাত দিয়ে লিখেছে, ‘সবাই দৃঢ়প্রতিজ্ঞ যে তাকে যেতেই হবে। তা না হলে আমরা তাকে ক্ষমতা থেকে সরানোর জন্য সব প্রয়োজনীয় পদক্ষেপ নেব। এর মধ্যে ভবিষ্যতের আন্তর্জাতিক প্রতিযোগিতাও রয়েছে – দক্ষিণ আমেরিকার বড় দেশগুলো কি ফ্রান্স বা স্পেন নাকি লেবানন বা জিবুতির সঙ্গে খেলতে বেশি পছন্দ করবে? সবাই খুব দৃঢ়প্রতিজ্ঞ, এখন আর পিছু হটার কোনো সুযোগ নেই।’

জানা গেছে, বেশ কিছু দেশ ইনফান্তিনোর ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিচ্ছে। এখন পর্যন্ত কেবল ১৫ দেশের সমর্থন পেয়েছেন তিনি। অথচ সপ্তাহখানেক আগেও মার্চের পুনঃনির্বাচনে দাঁড়াতে ৫৬ বছর বয়সী ২১১ ফিফা সদস্যের প্রায় সবার সমর্থন পেয়েছিলেন। জিততে তার ১০৬ ভোটের দরকার ছিল।

এখন পর্যন্ত কোনো প্রার্থী তার বিরুদ্ধে নির্বাচনে দাঁড়াতে এগিয়ে আসেননি। অবশ্য ১৮ নভেম্বর পর্যন্ত হাতে সময় আছে। তবে উল্লেখযোগ্য সংখ্যক দেশ ইনফান্তিনোর পদত্যাগের দাবি জানালে জরুরি ফিফা পরিষদ বৈঠক ডাকতেই হবে।

শীর্ষ সন্ত্রাসী রায়হানের সহযোগীসহ ৪ জন অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 3 August, 2026, 2:57 pm
শীর্ষ সন্ত্রাসী রায়হানের সহযোগীসহ ৪ জন অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী রায়হানের সহযোগীসহ ৪ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—পাহাড়তলী এলাকায় যুবদল নেতা মাসুদ হত্যা মামলার অন্যতম আসামি দিদার ও আফসার, জোরারগঞ্জ থানা এলাকার চিহ্নিত সন্ত্রাসী বোরহান এবং হাটহাজারী থানার আজম হত্যা মামলার প্রধান আসামি দিদার।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে হত্যা ও সন্ত্রাসসহ একাধিক মামলা রয়েছে। এই বিষয়ে পরবর্তীতে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

গ্যাসের জন্য হাহাকার, স্বাভাবিক হতে লাগতে পারে আরও ৮ দিন

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 3 August, 2026, 9:25 am
গ্যাসের জন্য হাহাকার, স্বাভাবিক হতে লাগতে পারে আরও ৮ দিন

সারাদেশে গ্যাসের চাহিদা চার হাজার মিলিয়ন ঘনফুটের কাছাকাছি। স্বাভাবিক সময়ে দেশি উৎস ও আমদানির মাধ্যমে পেট্রোবাংলা সরবরাহ দেয় তিন হাজার মিলিয়ন ঘনফুটের মতো। বর্তমানে ২১-২২শ ঘনফুট সরবরাহ দেওয়ায় সারাদেশের মতো চট্টগ্রামেও চলছে গ্যাসের জন্য হাহাকার।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারি প্রতিষ্ঠান পেট্রোবাংলা নিয়ন্ত্রণাধীন দেশি-বিদেশি প্রতিষ্ঠানের মাধ্যমে ২ হাজার ৭৫০ মিলিয়ন ঘনফুট প্রাকৃতিক গ্যাস উত্তোলন করার সক্ষমতা রয়েছে। পাশাপাশি এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানি করে ১১শ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করতে পারে।

এর মধ্যে কক্সবাজারের মহেশখালীতে স্থাপিত দুই ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ- ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট) থেকে নিয়মিতভাবে সাড়ে ৯শ থেকে এক হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ করে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড (আরপিজিসিএল)।

গত ২১ জুলাই এক্সিলারেট এনার্জির এফএসআইইউতে অগ্নিকাণ্ডের ঘটনায় টার্মিনালটির পুরো অপারেশন বন্ধ হয়ে যায়। ফলে আমদানি করা এলএনজি থেকে জাতীয় গ্রিডে প্রাকৃতিক গ্যাস সরবরাহ নেমে আসে অর্ধেকে।

এলএনজি থেকে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় সারাদেশে গ্যাসের ব্যবস্থাপনায় হিমশিম খেতে হচ্ছে পেট্রোবাংলার অঙ্গ ও নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানগুলোকে। এর মধ্যে গ্যাসনির্ভর বিদ্যুৎকেন্দ্রগুলোতে রেশনিংয়ের মাধ্যমে গৃহস্থালি, বাণিজ্যিক ও শিল্পে সরবরাহ স্বাভাবিক রাখতে লেজেগোবরে অবস্থা গ্যাস ব্যবস্থাপনায়।

সবশেষ ১ আগস্ট সামিট এনার্জির এফএসআরইউ থেকে ৫শ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ দেওয়া হয়। সরবরাহ স্বাভাবিক রাখতে ১০ আগস্ট পর্যন্ত সময় চেয়েছে ক্ষতিগ্রস্ত এফএসআরইউর মালিকানা প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জি। আর ৫ আগস্ট আংশিকভাবে গ্যাস সরবরাহ করার আশা প্রকাশ করেছে আরপিজিসিএল।

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) তথ্য অনুযায়ী, কেজিডিসিএলের অধীনে ৬ লাখ ২ হাজার ৪০৬ ব্যক্তি-প্রতিষ্ঠান গ্রাহক হিসেবে আছেন। এর মধ্যে গৃহস্থালি ৫ লাখ ৯৮ হাজার ৬টি, বাণিজ্যিক সংযোগ ২ হাজার ৯১১টি, শিল্প সংযোগ রয়েছে ১ হাজার ১৯৯টি, কেপটিভ পাওয়ার ২০৯টি, সিএনজি রিফুয়েলিং স্টেশন ৭০টি, চা-বাগান দুটি, সার কারখানা চারটি এবং বিদ্যুৎকেন্দ্রে সংযোগ রয়েছে পাঁচটি। সবমিলিয়ে চট্টগ্রামে গ্যাসের চাহিদা রয়েছে ৩৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস।

তবে মহেশখালীতে দুর্ঘটনাজনিত কারণে স্বাভাবিক সময়ের চেয়ে গ্যাসের সরবরাহ ৫শ মিলিয়ন ঘনফুট কমলেও চট্টগ্রামে বরাদ্দ কমানো হয়েছে ১৫০ মিলিয়ন ঘনফুটের বেশি। স্বাভাবিক সময়েও ২৩০ মিলিয়ন ঘনফুটের কম-বেশি সরবরাহ পেতো কর্ণফুলী গ্যাস।

আমরা স্বাভাবিক সময়ে ২৩০ মিলিয়ন ঘনফুটের বেশি গ্যাস পেতাম। আজ (রোববার) ৭৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পেয়েছি। যে কারণে নগরীতে গ্যাস সরবরাহ বিঘ্ন হচ্ছে। আশা করছি কয়েকদিনের মধ্যে সমস্যা সমাধান হয়ে যাবে।-কেজিডিসিএলের মহাব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস ডিভিশন) প্রকৌশলী মো. তাজউদ্দিন ঢালী

কিন্তু ২ আগস্ট জাতীয় গ্রিড থেকে কেজিডিসিএল বরাদ্দ পেয়েছে মাত্র ৭৫ মিলিয়ন ঘনফুট গ্যাস। এতে রোববার (২ আগস্ট) পুরো চট্টগ্রামে গ্যাসের জন্য হাহাকার শুরু হয়। শিল্প থেকে বিদ্যুৎকেন্দ্র, হোটেল রেস্তোরাঁ থেকে গৃহস্থালি- সবখানেই সারাদিন গ্যাস নিয়ে ভোগান্তি পোহাতে হয়েছে ভোক্তাদের।

কেজিডিসিএলের মহাব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস ডিভিশন) প্রকৌশলী মো. তাজউদ্দিন ঢালী বলেন, ‘আমরা স্বাভাবিক সময়ে ২৩০ মিলিয়ন ঘনফুটের বেশি গ্যাস পেতাম। আজ (রোববার) ৭৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পেয়েছি। যে কারণে নগরীতে গ্যাস সরবরাহ বিঘ্ন হচ্ছে। আশা করছি কয়েকদিনের মধ্যে সমস্যা সমাধান হয়ে যাবে।’

রোববার সকাল থেকে সরবরাহ লাইনে পর্যাপ্ত চাপ না থাকায় সিএনজি রিফুয়েলিং স্টেশনগুলোতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে সিএনজিচালিত অটোরিকশা, কার, পিকআপভ্যানকে। আবার গৃহস্থালিতেও গ্যাসের চুলার পরিবর্তে বৈদ্যুতিক ও কেরোসিনের চুলার আশ্রয় নিতে হয়েছে নগরবাসীর।

জ্বলছে না চুলা
নগরীর হামজারবাগ এলাকার বাসিন্দা শ্যামলি নন্দী একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। তিনি বলেন, ‘প্রতিদিন সকালে পরিবারের দিনের রান্নাবান্না সেরে অফিসে যাই। কিন্তু আজ দুদিন ধরে গ্যাসের চাপ কম। সকালে চাপ একেবারে কমে গেছে। তাই বাধ্য হয়ে ইলেক্ট্রিক চুলায় রান্নার কাজ সারতে হয়েছে।’

হালিশহর এলাকার বাসিন্দা সরকারি কর্মকর্তা আলাউদ্দিন হোসেন বলেন, ‘আমি বেশ কয়েকবছর হালিশহর কে ব্লক এলাকায় বসবাস করি। গত কয়েকদিন ধরে গ্যাসে সমস্যা হচ্ছে। আজ সকালে চাপ একেবারে কম থাকায় রান্নায় সমস্যা হয়েছে। সকালে বাচ্চাদের টিফিন ও অন্য রান্না করতে অনেক সময়ক্ষেপণ হয়েছে।’

বিপাকে গ্যাসচালিত যানবাহন
সকাল থেকে নগরীর সিএনজি রিফুয়েলিং স্টেশনগুলোতেও ঘণ্টার পর ঘণ্টা লাইনে অপেক্ষা করে গ্যাস নিতে হয়েছে অটোরিকশা ও অন্য যানবাহনকে। দুপুরে দেখা যায়, নগরীর কদমতলী এলাকার ফোর স্টার সিন্ডিকেট সিএনজি রিফুয়েলিং স্টেশনে সরবরাহ বন্ধ থাকায় সিএনজিচালিত অটোরিকশার লাইন প্রায় এক কিলোমিটার ঘুরে সিআরবি সাত রাস্তা হয়ে উল্টো কদমতলী মোড়ের কাছাকাছি গিয়ে ঠেকে।

সিএনজিচালিত অটোরিকশাচালক বেলাল হোসেন প্রায় ২০ বছর ধরে চট্টগ্রাম শহরে অটোরিকশা চালান। ভোলার মনপুরা এলাকার বাসিন্দা বেলাল বলেন, ‘গ্যাসের সমস্যার কারণে আমাদের লাইন ধরে বসে থাকতে হচ্ছে। গ্যাস না থাকায় গাড়ি চালাতে পারছি না। গাড়ি না চালালেও গাড়ির মালিককে দিনের জমা বাধ্যতামূলক দিয়ে দিতে হবে। প্রতিদিন মালিকের গাড়ির জমা বাদ দিয়ে যা থাকে তা দিয়ে সংসার খরচ চালাতাম। এখন বসে থাকলেও আগে মালিকের জমা দিতে হবে।’

তিনি বলেন, ‘সরকার যদি আগে বলে দিতো, আজ গ্যাস পাওয়া যাবে না, আমরা আগে বিকল্প ব্যবস্থা নিতাম। আমাদের দিনভর ভোগান্তিতে পড়তে হতো না।’

পাশে সিআরবি এলাকায় লাইনে গাড়ি রেখে শিরিষ তলায় অপেক্ষা করছেন আরেক চালক আকতার হোসেন। তিনি বলেন, ১০-১২ দিন থেকে গ্যাস নিয়ে সমস্যা হচ্ছে। আজ একেবারে পাওয়া যাচ্ছে না। গ্যাস শেষ হয়ে যাওয়ায় এখানে এক ঘণ্টা ধরে লাইনে বসে আছি।’

মহেশখালীতে ক্ষতিগ্রস্ত এক্সিলারেট এনার্জির এফএসআরইউটি সারিয়ে তুলতে বিশেষজ্ঞ টিম কাজ করছে। পুরোপুরি স্বাভাবিক হতে ১০ আগস্ট পর্যন্ত লাগতে পারে।পেট্রোবাংলার পরিচালক (অপারেশন্স অ্যান্ড মাইনস) মো. রফিকুল ইসলাম

কদমতলী এলাকায় বেশ কয়েকজন সিএনজিচালিত অটোরিকশাচালক ফুটপাতে অলস সময় কাটাচ্ছেন। তাদের মধ্যে মোহাম্মদ ইব্রাহিম বলেন, ‘সরকার গ্যাসের দাম বাড়ানোর জন্য কৌশল নিয়েছে। দাম বাড়ালে বাড়াতো, আমাদের কষ্ট করতে হতো না।’

কথা হলে ফোর স্টার সিন্ডিকেট সিএনজি রিফুয়েলিং স্টেশনের বিক্রয় সহকারী মো. হৃদয় বলেন, ‘সকালে কিছুটা চাপ থাকলেও দুপুরের দিকে একেবারে বন্ধ হয়ে গেছে। সেজন্য আমরা বসে আছি। লাইনে গ্যাস আসার সঙ্গে সঙ্গে বিক্রি চালু করবো।’

স্বাভাবিক হতে পারে ১০ আগস্ট
চলমান গ্যাস সংকট সমাধান হতে আরও এক সপ্তাহের বেশি অপেক্ষা করতে হতে পারে ভোক্তাদের। কথা হলে পেট্রোবাংলার পরিচালক (অপারেশন্স অ্যান্ড মাইনস) মো. রফিকুল ইসলাম বলেন, ‘মহেশখালীতে ক্ষতিগ্রস্ত এক্সিলারেট এনার্জির এফএসআরইউটি সারিয়ে তুলতে বিশেষজ্ঞ টিম কাজ করছে। পুরোপুরি স্বাভাবিক হতে ১০ আগস্ট পর্যন্ত লাগতে পারে।’

আমদানি করা এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) পুনরায় প্রাকৃতিক গ্যাসে রূপান্তর করে জাতীয় গ্রিডে সরবরাহ দেয় পেট্রোবাংলার প্রতিষ্ঠান রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড (আরপিজিসিএল)।

কথা হলে আরপিজিসিএল চট্টগ্রামের উপমহাব্যবস্থাপক (এলএনজি) প্রকৌশলী মো. নাছির উদ্দীন বলেন, ‘ক্ষতিগ্রস্ত এফএসআরইউটি পুরোপুরি সারিয়ে তোলা গেলে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে। বর্তমানে সামিট এফএসআরইউ থেকে দৈনিক ৫শ মিলিয়ন ঘনফুটের মতো গ্যাস সরবরাহ দেওয়া হচ্ছে। রোববারও ৫শ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ দেওয়া হয়েছে। আশা করছি ৫ আগস্ট আংশিকভাবে গ্যাস সরবরাহ শুরু করা যাবে।’