খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ আবুধাবি শাখার সমাবেশ অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০, ১২:১৬ পূর্বাহ্ণ
বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ আবুধাবি শাখার সমাবেশ অনুষ্ঠিত

ওবায়দুল হক মানিক,আরব আমিরাত প্রতিনিধি : এসো এক হই- অধিকারের কথা কই” এই শ্লোগানের ভিত্তিতে প্রবাসীদের বৃহত্তম ঐক্য এবং সামাজিক সংগঠন “বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ” এর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি শাখার মিলন মেলা ও সমাবেশ অনুষ্ঠিত।

গত ১১ ডিসেম্বর (শুক্রবার) দুপুর ২টায় আমিরাতের রাজধানী আবুধাবির শিল্পনগরী মুসাফফার একটি রেস্টুরেন্টের হল রুমে মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে শুরু হওয়া এই সমাবেশে প্রবাসীদের বিভিন্ন ন্যায্য দাবী বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়।

উক্ত সংগঠনের পক্ষ থেকে প্রবাসীদের কল্যানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতি ৫ দফা দাবী তুলে ধরেন অনুষ্ঠানের সভাপতি আবুল কালাম আজাদ।

প্রস্তাবিত ৫ দফা দাবির মধ্যে রয়েছেঃ

১/ প্রবাসীর লাশ বিনা খরছে দেশে নেয়ার ব্যবস্থা করা।

২ / এয়ারপোর্টে প্রবাসীদের যাতায়াতের সময় হয়রানি বন্ধ করা।

৩ / সকল দেশে বাংলাদেশের দূতাবাসে প্রবাসীদের হয়রানি বন্ধ করা।
৪ /প্রবাসীদের পরিবার ও দেশে অবস্থান রত প্রবাসীদের নিরাপত্তা প্রদান করা।
৫ / প্রবাসীেদের কল্যাণে আলাদা বাজেট ঘোষণা করা।

উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠনটির ইউএই সমন্বয়ক- মাহফুজুর রহমান রোমান এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির ইউএই সমন্বয়ক- মোহাম্মদ এনামুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমিরেটস এয়ারলাইনসের এয়ারক্রাফট ইন্জিঃ মোঃ মনিরুল ইসালম, বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠনটির আবুধাবি শাখার আইটি সেল- আজিজ কাজল, দুবাই শাখার সমন্বয়ক- হাবীব রহমান, সহ সমন্বয়ক ইন্জিঃ মোকাদ্দেস হোসেন, আজমান শাখার সহ-সমন্বয়ক- মোঃ মনির হোসাইন সহ অন্যান্য অঞ্চলের সদস্যবৃন্দ, নারী সদস্যবৃন্দ এবং সাংবাদিক মাহবুব সরকারসহ আরও অনেকে।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…