খুঁজুন
, ,

নগরীর পরিবেশ দূষণ রোধে পরিবেশের হস্তক্ষেপ চাইলেন সুজন

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 17 December, 2020, 7:32 pm
নগরীর পরিবেশ দূষণ রোধে পরিবেশের হস্তক্ষেপ চাইলেন সুজন

চট্টগ্রাম সিটি কর্পোরশনের প্রশাসক আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ আলম সুজন চট্টগ্রাম নগরীর পরিবেশ সুরক্ষায় পরিবেশ অধিদপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন।

তিনি আজ বৃহস্পতিবার সকালে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের আঞ্চলিক পরিচালকের কাছে নগরীর পরিবেশ সংরক্ষণে জোরদার কার্যক্রম চালাতে পত্র প্রেরণ করেছেন।

পত্রে প্রশাসক নগরীতে ক্রমাগত পুকুর জলাশয় ভারট হওয়া, ফিটনেসবিহীন গাড়ী চলাচল ও এর কালো ধোঁয়া নির্গতের মাধ্যমে বায়ু দূষণ আবাসিক এলাকায় ক্ষুদ্র-মাঝারি শিল্প-কারখানা ও কন্টেইনার ইয়ার্ড গড়ে উঠা শিল্প কারখানাগুলোর ইটিপি না থাকা, থাকলেও তা ব্যবহার বন্ধ রাখায় উদ্বেগ প্রকাশ করেছেন।

তিনি বলেন, ৬০ লাখ অধিবাসীর অধ্যুষিত চট্টগ্রাম নগরী বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী ও দেশের দ্বিতীয় বৃহত্তম গুরুত্বপূর্ণ শহর। অতিরিক্ত জনসংখ্যার চাপে এই নগরীর পরিবেশ এখন বিপর্যয়ের মুখে। নগরীতে এখন কেউ কোন কিছুর তোয়াক্কা করছেনা। ইচ্ছামত পুকুর জলাশয় ভরাটের পাশাপাশি, ফিটনেস বিহীন গাড়ীর কালো ধোঁয়ায় দুর্ঘটনার পাশাপাশি জনবীজন আজ হুমকির মুখে। অপরদিকে শিল্প-কারখানার অপরিশোধিত বর্জ্যরে কারণে নদী-খাল এখন দূষণের কবলে। ফলে জীব বৈচিত্র ধ্বংস ও ক্রমাগত মাছের উৎপাদন কমছে। এতে পাহাড়-নদী-সমুদ্রে ঘেরা এই চট্টগ্রাম নগরীর অধিবাসীরা স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি জীবিকা হারিয়ে উদ্বাস্ততে পরিণত হচ্ছে। এমতাবস্থায় চট্টগ্রাম নগরীকে পরিচ্ছন্ন মানবিক শহরে পরিণত করতে পরিবেশ অধিদপ্তরের জরুরী ভিত্তিতে জোর দার কার্যক্রম চালানো উচিত বলে তিনি উল্লেখ করেছেন।

প্রশাসক এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তর কোন পদক্ষেপ নেয়া হলে কর্পোরেশন থেকে সার্বিক সহযোগিতা করা হবে বলে জানান।

জলবায়ু পরিবর্তনজনীত ঝুঁকি মোকাবেলায়
যথাযথ গবেষণা চাই: সুজন
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ আলম সুজন বলেন, জলবায়ু পরিবর্তনজনিত কারণে চট্টগ্রম নগরীর উপকুলীয় এলাকার বসবাসকারীদের জীবনযাত্রায় ঝুঁকি বাড়ছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে একদিকে যেমন নগরীর নিম্নাঞ্চল জোয়ারের সময় প্লাবিত হওয়ার পাশাপাশি খালগুলোতে লবণাক্ত পানি ঢুকে যাচ্ছে। ফলে কৃষিখাতও হুমকির মুখে পড়েছে। তাই এই ঝুঁকি মোকাবেলায় যথাযথ গবেষণার প্রয়োজন।

তিনি আজ বৃহস্পতিবার বেসরকারি উন্নয়ন সংস্থা সেভ দ্যা চিলড্রেন এর একটি প্রতিনিধি দল সাক্ষাত করতে এলে একথা বলেন।

এসময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক, অতিরিক্তি প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, নগর পরিকল্পনাবিদ এ কে এম রেজাউল করিম, সেভ দ্যা চিলড্রেন প্রতিনিধি দলের নেতৃত্বদানকারী দলনেতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিয়াজ আহাম্মেদ খান, ড. এমদাদুল ইসলাম, ড. আমীর মোহাম্মদ মোজাম্মেল হক ও ড. খারেজ সাইফুল্লাহ উপস্থিত ছিলেন।

জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় শহর অঞ্চল হিসেবে চট্টগ্রাম নগরীর উপর পরিচালিত ঈঙজঠও একটি গবেষণার উদ্যোগ নিয়েছে। এই গবেষণা প্রকল্পটি জাপানি প্রতিষ্ঠান ওসান পলিসি রিচার্চ ইন্সটিটিউট ও ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি যৌথভাবে বাস্তবায়ন করছে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ আলম সুজন আরো বলেন, ভূ-রাজনৈতিক অবস্থার চট্টগ্রাম একটি গুরুপূর্ণ এলাকা। এ অঞ্চল জলবায়ু পরিবর্তনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ন। তিনি প্রকল্পের গবেষণা কার্যক্রম সফলভাবে চালিয়ে যেতে চট্টগ্রাম সিটি কর্পোরশেনর পক্ষ থেকে সার্বিক সহায়তা করা হবে জানিয়ে বলেন, উপকূলীয় শহরের জন্য জলবায়ু এবং সমুদ্রের ঝুঁকি একিভূত মূল্যায়ন প্রয়োজন।

তিনি বলেন, আর্থিক এবং রাজনৈতিক ঝুঁকি পরিমাপ করতে অভিজ্ঞতা ও বিশেষজ্ঞ জরিপের তথ্যকে একত্রিত করতে হবে। তবেই নীতিনির্ধারকরা তাদের শহরের জন্য টেকসই নগর পরিকল্পনা বিকাশে সহায়ক কর্মসূচি হাতে নিতে পারবে।

Feb2
Feb2

উত্তর মেখল দরবারে মোনাওয়ার শরীফে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 15 August, 2026, 6:02 pm
উত্তর মেখল দরবারে মোনাওয়ার শরীফে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

গত ১৪ আগস্ট ২০২৬খ্রি. শুক্রবার বাদে আসর উত্তর মেখল দরবারে মোনাওয়ার শরীফে ইমামে রাব্বানী শেখ আবুল বারাকাত আল বদরউদ্দিন আল ফারুকী মুজাদ্দিদে আলফে সানী (রা.) এর ফাতেহা শরীফ ও মাহবুবে ইয়াজদানী আওলাদে রাসুল ও আওলাদে গাউছে পাক হুজুর সৈয়্যাদ আশরাফ জাহাংগীর সিমনানী (রা.) এর ফাতেহা শরীফ এবং মুজাদ্দিদে দ্বীনে মিল্লাত ইমামে আহলে সুন্নাত সৈয়দুনা সরকার আলা হযরত শাহ আহমদ রেজা ফাজেলে বেরলভী (রা.) পবিত্র ফাতেহা শরীফ ও আসন্ন ১১ রবিউল আওয়াল উত্তর মেখল দরবারে মোনাওয়ার শরীফে পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। আঞ্জুমানে আল আমিন সুবলুস সালাম বাংলাদেশ হাটহাজারী চট্টগ্রাম এর প্রতিষ্টাতা সভাপতি মাওলানা মুহাম্মদ আবু বক্কর কাদেরীর উপস্থাপনায় ছদারত করেন বড় হুজুর কেবলা অলিয়ে কামেল উস্তাযুল উলামা শায়খুল মশায়েখ বাহারুল উলুম হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ নুরুল মোনাওয়ার (রহঃ) এর এজাজতপ্রাপ্ত গদিনশীন আওলাদে পাক জা-নোশিনে মোনাওয়ার হুজুর শাহজাদা মাওলানা সৈয়দ মুহাম্মদ ছালেকুল মাওলা (মা,জি,আ), সাজ্জাদানশীন- উত্তর মেখল দরবারে মোনাওয়ার শরীফ।

এতে প্রধান বক্তা ছিলেন মাওলানা মুহাম্মদ ইমাম উদ্দিন আল কাদেরী, প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ সূফিবাদী ঐক্য ফোরামের চেয়ারম্যান সাংবাদিক নুর মুহাম্মদ রানা। শুভেচ্ছা বক্তব্য রাখেন মুহাম্মদ ইলিয়াস, মুহাম্মদ হারুনুর রশিদ।

আলোচনায় অংশগ্রহন করেন মাওলানা রিদওয়ান, নাত পরিবেশন করেন শায়েরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ আরফাত রেজা কাদেরী। উক্ত অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আনোয়ারায় গাউসিয়া কমিটির স্বাগত জুলুছ পূর্ববর্তী মাহফিল অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 15 August, 2026, 5:44 pm
আনোয়ারায় গাউসিয়া কমিটির স্বাগত জুলুছ পূর্ববর্তী মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রাম অফিস: চট্টগ্রামের আনোয়ারা মোহছেন আউলিয়া (রহ.) দরবার শরীফ থেকে গাউসিয়া কমিটি বাংলাদেশ, বটতলী ইউনিয়ন শাখার আয়োজনে ঐতিহাসিক স্বাগত জুলুছ পূর্ববর্তী মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ আগস্ট (শুক্রবার) আনোয়ারা মোহছেন আউলিয়া (রহ.) দরবার শরীফ প্রাঙ্গণে এ মাহফিলের আয়োজন করা হয়।

মাহফিলে মেহমান-এ-আলা হিসেবে তাকরীর করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার সাবেক সফল অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আল-কাদেরী। মাহফিলের উদ্বোধন করেন উপজেলা গাউসিয়া কমিটির সভাপতি আলহাজ্ব আহমদ কবির।

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বটতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আবু, ইসলামী চিন্তাবিদ এস এম হামেদ হোসাইন এবং হিজরি নববর্ষ উদযাপন পরিষদের কো-চেয়ারম্যান মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট ওয়ায়েজ মাওলানা এনাম রেজা।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা আবদুল মোমেন আনোয়ারী, অধ্যক্ষ মুহাম্মদ জানে আলম নেজামী, অধ্যক্ষ ডি.আই.এম. জাহাঙ্গীর আলম, মাওলানা আহমদ নুর আল-কাদেরী, মাওলানা আহমদ উল্লাহ, শায়ের মাওলানা এনামুল হক এনাম, মাওলানা আবুল কাশেম বিন সৈয়দ ফারুকী, মাওলানা সাইফুল আলম, কবি ও সাহিত্যিক মুহাম্মদ আলী আজগর, সাবেক মেম্বার আমীর আহমদ, সমাজসেবক মুহাম্মদ ফেরদৌসুর রহমান, মুহাম্মদ শাহাদাত হোসেন, মুহাম্মদ কামাল উদ্দীন, যুবনেতা মুহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ জাকারিয়া, জিয়াউল হক রুভেল, মাহবুব আলম, মোহাম্মদ ওসমান তাহেরী, হুমায়ুন কবির ছোটন, মুহাম্মদ শাকিল, আবদুল মাবুদ সাগরসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মাহফিলে বক্তারা ধর্মীয় মূল্যবোধ, রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শ ও ইসলামী চেতনা ধারণের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় আগামী ২৬ আগস্ট, বুধবার, বন্দরনগরী চট্টগ্রামে আওলাদে রাসুল শাহিন শাহে ছিরিকোটির বংশধর পীরে বাঙ্গাল সৈয়দ মুহাম্মদ ছাবের শাহ (মজিআ)-এর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এশিয়ার বৃহত্তম জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সা.)-তে সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

এ সময় বক্তারা ঈদে মিলাদুন্নবী (সা.)-এর ছুটি বাতিলের যেকোনো উদ্যোগ বা ষড়যন্ত্র কঠোরভাবে মোকাবিলা করার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।

বেগম জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 15 August, 2026, 5:27 pm
বেগম জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বাদ জোহর নগরের নসিমন ভবনস্থ বিএনপির দলীয় কার্যালয় জামে মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও মাননীয় সংসদ সদস্য জনাব এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ আসনের মাননীয় সংসদ সদস্য আবু সুফিয়ান এবং চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানসহ মহানগর ও কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মিলাদ ও দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর দীর্ঘ সংগ্রামের কথা স্মরণ করা হয়। এ সময় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং গণতান্ত্রিক আন্দোলনসহ বিভিন্ন সময়ে নিহত দলীয় নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সদস্যদের দীর্ঘায়ু ও কল্যাণ এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্কর এবং কেন্দ্রীয় বিএনপির সদস্য শামসুল আলম।

এ সময় চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, এম এ আজিজ, এডভোকেট আব্দুস সাত্তার, সৈয়দ আজম উদ্দিন, এস এম সাইফুল আলম, কাজী বেলাল উদ্দিন, শফিকুর রহমান স্বপন, নিয়াজ মোহাম্মদ খান, শাহ আলম, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন ও আহমেদুল আলম চৌধুরী রাসেল উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য এডভোকেট মফিজুর হক ভুঁইয়া, ইকবাল চৌধুরী, অধ্যাপক নুরুল আলম রাজু, এস এম আবুল ফয়েজ, আবুল হাশেম, ইস্কান্দার মির্জা, জাহাঙ্গীর আলম দুলাল, খোরশেদ আলম, গাজী সিরাজ উল্লাহ, কামরুল ইসলাম, শিহাব উদ্দিন আলম, আনোয়ার হোসেন লিপু, মামুনুল ইসলাম হুমায়ুন, মশিউর আলম স্বপন, মোশারফ হোসেন ডিপটি, জাফর আহমেদ, মাহাবুব রানা, নুর উদ্দিন হোসেন নুরু, মোহাম্মদ মুসা, মোহাম্মদ আজম, আশরাফুল ইসলাম ও মোহাম্মদ ইউসুফ।

পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশ, জাতি ও বিএনপির নেতাকর্মীদের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।