খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের ১৮ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি
খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের ১৮ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সা: সম্পাদক লেখক ভট্টাচার্য্য। এতে উবিক মোহন ত্রিপুরাকে আহ্বায়ক করা হয়েছে।
রোববার (২০ ডিসেম্বর) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি-সা: সম্পাদক স্বাক্ষরিত এক পত্রে বর্তমান জেলা ছাত্রলীগ সভাপতি টেকো চাকমা এবং সা: সম্পাদক জহির উদ্দিন ফিরোজের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
বিগত ২০১৪ সালে গঠিত ‘টেকো-জহির’ কমিটি টানা সাতবছর টিকে থাকলেও তাঁদের বিরুদ্ধে সাধারণ নেতাকর্মীদের সুনিদির্ষ্ট অভিযোগের শেষ ছিল না। সা: সম্পাদক জহিরের বিরুদ্ধে দলের শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ড ছাড়াও বিভিন্ন নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেয়ারও অভিযোগ রয়েছে।
নতুন ঘোষিত আহ্বায়ক কমিটিতে পাঁচ যুগ্ম-আহ্বায়ক হলেন যথাক্রমে মনির হোসেন, হৃদয় মারমা, শাহেদুল আলম চৌধুরী, মুন্না চাকমা মুন এবং এমং মারমা।
এছাড়া ১২ জন নির্বাহী সদস্য হলেন যথাক্রমে তেপান্তর চাকমা, অর্কিড চাকমা, অর্ণব ত্রিপুরা টুটুল, বিপ্লব সরকার, আনোয়ার হোসেন শুভ, ক্যজরী মারমা, নাজমুল হোসেন, সাইফুল ইসলাম, দিপন চাকমা, সুপ্রিয় চাকমা, মো: শাহজালাল এবং জিৎজয় ত্রিপুরা।
এই কমিটির আহ্বায়ক উবিক মোহন ত্রিপুরা এক প্রতিক্রিয়ায় জানান, বিগত কমিটির মেয়াদ শেষ হয়েছে অনেক আগেই। সে কমিটির অধিকাংশ দায়িত্বশীলের ছাত্রত্ব নেই এবং অনেকে এরমধ্যে বাবা হয়েছেন। সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে ছাত্র নেতৃত্ব গড়ে তোলার প্রত্যয়ে কেন্দ্র এই আহ্বায়ক কমিটি ঘোষণা করেছেন। এখন আমাদের দায়িত্ব হলো আগামী তিন মাসের মধ্যে একটি গঠনতান্ত্রিক সম্মেলন করে নতুন নেতৃত্ব নির্বাচিত করা।
বিলুপ্ত কমিটি সভাপতি টেকো চাকমা বলেন, বেশ কয়েকবছর আগেই আমাদের কমিটির মেয়াদ শেষ হয়েছে। সভাপতিসহ অমরা বেশ ক’বার কেন্দ্রের কাছে হয় সম্মেলন নয় আহ্বায়ক গঠনের প্রস্তাব দিয়ে রেখেছি। বিষয়টি সংগঠনের বৃহত্তর স্বার্থে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তুলে ধরেছি।
টেকো আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন কমিটি ভালো করুক। নিরন্তর শুভ কামনা অনুজ নেতাকর্মীদের জন্য।
২৪ ঘণ্টা/প্রদীপ চৌধুরী


আপনার মতামত লিখুন