খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

পাপনের বিকল্প খোঁজা হচ্ছে!

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২ নভেম্বর, ২০১৯, ১:২০ পূর্বাহ্ণ
পাপনের বিকল্প খোঁজা হচ্ছে!

হটাৎ করে বাংলাদেশে ক্রিকেটের এখন একটি সংকটকাল চলছে। এই সংকটকালের বিতর্কের অন্যতম কেন্দ্রবিন্দুতে এসেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

কদিন থেকেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেট ভক্তদের মধ্যে বেশ সমালোচনার ঝড় দেখা যায়। এরই মধ্যে পাপনের ক্যাসিনো খেলার একটি ভিডিও ভাইরাল হলে যেন আগুনে ঘি ঢালার মতে অবস্হা দাড়ায়। ভিডিওটি নজরে পড়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনারও। যদিও এখনো কোন সিদ্ধান্ত জানাননি তিনি।

সেই বিশ্বকাপে সাকিবের ফটো সেসনে না আসা নিয়ে পাপনের মন্তব্য, এরপর হঠাৎই সাকিবের নেতৃত্বে ক্রিকেটারদের আন্দোলন, পরবর্তী ফিক্সিংয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েও আইসিসিকে না জানানোর অপরাধে হঠাৎই সাকিবের নিষেধাজ্ঞায় বিসিবি সভাপতির প্রতি আঙুল তুলেছেন ক্রিকেট ভক্তরা। অনেকেই আন্দোলন করেছেন বিসিবি সভাপতির পদত্যাগ নিয়ে।

পাপনের কারণেই বাংলাদেশের ক্রিকেটের এই দুর্গতি হয়েছে বলে একাধিক মহল মনে করছেন। আওয়ামী লীগের মধ্যেই অনেকে এখন এ ব্যাপারে সরব হয়েছে। তারা দলের সভাপতি শেখ হাসিনার কাছেও অনুযোগ করেছে বলে একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।

শুধু পাপন একা নন, বাংলাদেশে ক্রিকেট কন্ট্রোল বোর্ডের যে সমস্ত প্রভাবশালী লোকজন রয়েছে, যারা ক্রিকেট কন্ট্রোল বোর্ডে পাপনের বিশ্বস্ত অনুসারী হিসেবে পরিচিত- তাদের মধ্যে দুর্নীতি, স্বজনপ্রীতি এবং নানারকম অপকর্মের অভিযোগ এখন প্রকাশ্যে এসেছে। বিসিবির একজন পরিচালক ইতিমধ্যে ক্যাসিনো বাণিজ্যের অভিযোগে কারান্তরীণ রয়েছেন। এই অবস্থায় বিসিবি নতুন করে পুনর্গঠনের বিষয়টি সামনে এসেছে।

আওয়ামী লীগের অনেক নেতাই মনে করছেন যে, এই মুহূর্তে ক্রিকেটের সংকটকালে নাজমুল হাসান পাপনের সরে যাওয়াটাই উত্তম। তবে একাধিক সূত্র বলছে যে, ভারত সফর শেষ হওয়ার আগে পাপন সরে গেলে সেটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই ভারত সফরের পরেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

সংশ্লিষ্ট সূত্রমতে, ক্রিকেটারদের সঙ্গেও নাজমুল হাসান পাপনের দূরত্ব তৈরি হয়েছে, বিশেষ করে ক্রিকেটারদের আন্দোলনের সময় পাপন ক্রিকেটারদের ব্যক্তিগত বিভিন্ন বিষয় গণমাধ্যমে তুলে ধরেছেন। যার ফলে অনেক ক্রিকেটারই বিব্রত হয়েছেন।

একাধিক সূত্র বলছে যে, পাপনের বিকল্প এরই মধ্যে খোঁজা শুরু হয়েছে। একাধিক বিকল্প সরকারের কাছে রয়েছে বলেও সূত্র নিশ্চিত করেছে। তবে বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড গঠিত হযেছে নির্বাচনের মাধ্যমে। নির্বাচন এবং সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া এ ধরনের বোর্ড ভেঙে দিলে তা আইসিসি নেতিবাচকভাবে গ্রহণ করতে পারে। এর ফলে বাংলাদেশের ক্রিকেটের ওপর খড়গ নেমে আসেতে পারে বলেও অনেকে মনে করছেন।

সেজন্য বিষয়গুলোকে আরও খতিয়ে দেখা হচ্ছে, ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি বা পরিচালকমণ্ডলীকে হুটহাট পরিবর্তন করা যায় না। এটা সরকারনিয়ন্ত্রিত কোনো সংস্থাও নয়। বরং এটি স্বাধীন সক্রিয় সংগঠন বলেই স্বীকৃত। সরকারের হস্তক্ষেপের কারণে বিভিন্ন দেশ আইসিসির নিষেধাজ্ঞায় পড়েছে। সমগ্র বিষয়গুলো বিবেচনা করে পাপনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে একাধিক সূত্র জানিয়েছে।

তবে শেষ পর্যন্ত যে পাপনের বিকল্প খোঁজা হচ্ছে এবং পাপনের সরে যাওয়ার একটি পথ খোঁজা হচ্ছে, সে ব্যাপারে নিশ্চিত করেছে একাধিক দায়িত্বশীল সূত্র।

সাধারণ ক্রিকেটপ্রেমীরা বিসিবি সভাপতির দায়িত্বে সাবের হোসন চৌধুরীকে ফিরিয়ে আনা হোক অথবা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা অধিনায়ক মাশরাফিকে দেখার আশাবাদ ব্যক্ত করেছেন।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…