খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

রাউজান পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে ১৪ জনের মনোনয়নপত্র দাখিল

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি, ২০২১, ৯:২৯ অপরাহ্ণ
রাউজান পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে ১৪ জনের মনোনয়নপত্র দাখিল

রাউজান(চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজান পৌরসভা নির্বাচনে মেয়র পদে ১জন, সাধারণ কাউন্সিলর পদে ১০ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারী) বিকেল ৪টায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেন প্রার্থীগণ

উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব, সি.সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরীকে সাথে নিয়ে মেয়র পদে মনোনয়ন পত্র জমা দেন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ও উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ। এরপর প্রস্তাবকারী, সমর্থনকারী ও দলীয় নেতৃবৃন্দদের নিয়ে মনোনয়ন পত্র জমা দেন সংরক্ষিত এবং সাধারণ কাউন্সিলর প্রার্থীরা।

মনোনয়ন পত্র জমাদানের নির্ধারিত সময়ের মধ্যে সংরক্ষিত মহিলা আসনে মনোনয়নপত্র জমাদান কারীরা হলেন ১,২,৩ ওয়ার্ডে নাছিমা আক্তার, ৪,৫,৬ জেবুন্নেসা, ৭,৮,৯ নং ওয়ার্ডে জান্নাতুল ফেরদৌস ডলি। সাধারণ কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমাদানকারীরা হলেন ১ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আলমগীর আলী, ২নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আলহাজ্ব বশির উদ্দিন খান, ৩নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর কাজী ইকবাল, ৪নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর শওকত হাসান, ৫নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর জানে আলম জনি, ৬নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর এডভোকেট সমীর দাশ গুপ্ত, বিকাশ দাশ গুপ্ত, ৭নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আজাদ হোসেন, ৮নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর এড. দিলীপ চৌধুরী, ৯নং ওয়ার্ডে রাউজান পৌর আ.লীগের সি.সহ-সভাপতি জসিম উদ্দিন।

রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ জানান, মেয়র পদে ১জন,কাউন্সিলর পদে ১০জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৩জন ছাড়া আর কোনো প্রার্থী মনোনয়পত্র জমা দেননি।

রিটানিং অফিস সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র যাচাই বাচাই ৪ ফেব্রুয়ারী, প্রার্থীতা প্রত্যাহার ১১ ফেব্রুয়ারী, এই পৌরসভায় ইভিএমের মাধ্যমে আগামি ২৮ ফেব্রুয়ারি ২০টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন করা হবে। পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা৫০ হাজার ৫ শত ৮৪জন। পুরুষ ভোটার ২৬ হাজার ৪৪৮ জন, নারী ভোটার ২৪ হাজার ১৩৬জন। সর্বশেষ রাউজান পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৫ সালের ৩০ শে ডিসেম্বর।

২৪ ঘণ্টা/নেজাম

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…