খুঁজুন
, ,

তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্শান্বিত হয়ে নানাবিধ ষড়যন্ত্রে লিপ্ত আ’লীগ: চট্টগ্রাম মহানগর যুবদল

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 6 February, 2021, 9:44 pm
তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্শান্বিত হয়ে নানাবিধ ষড়যন্ত্রে লিপ্ত আ’লীগ: চট্টগ্রাম মহানগর যুবদল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে নড়াইল জেলা আদালতে মিথ্যা মামলায় সরকার কর্তৃক ফরমায়েশী সাজা দেয়ার প্রতিবাদে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার (৬ ফেব্রুয়ারি) বিকালে চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের সম্মুখ মাঠে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহসভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে ও জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহসাধারণ সম্পাদক
ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ’র পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ওয়ার্ড, থানা ও মহানগর যুবদল নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, বর্তমান ক্ষমতাসীন মাফিয়া সরকার জনগণের দৃষ্টি অন্যদিকে সরানোর জন্যই হুট করে দেশনায়ক তারেক রহমানের নামে নড়াইল জেলা আদালতে মিথ্যা মামলায় দুই বছরের সাজা দিয়েছে। আল জাজিরা কর্তৃক সরকারের আসল চরিত্র বিশ্ব দরবারে তুলে ধরেছে যার ফলে মাফিয়াদের ঘুম হারাম হয়ে গেছে। জাতীয়তাবাদী শক্তির জনপ্রিয় নেতা, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের পুরোধা দেশনায়ক তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্শান্বিত হয়ে নানাবিধ ষড়যন্ত্রে লিপ্ত আওয়ামীলীগ। সোনার বাংলা আজ মাফিয়াদের হাতে জিম্মি। মুক্তির একমাত্র উপায় নিরপেক্ষ জনগণের সরকারের অধীন অবাধ সুষ্ঠু নির্বাচন। অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে শাসকদল জামানত হারাবে।

বক্তারা এই সময় সদ্য সমাপ্ত চসিক নির্বচনের ভোটের পরের দিনও বিএনপিসহ যুবদলের নেতাকর্মীদের নামে চান্দগাঁও থানায় মিথ্যা ও বানাােয়াট মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। দিনের আলোতে ভোট চুরির মহোৎসব করে নির্বাচিত হয়েও ক্ষান্ত হননি শাসকদল। বিরোধী দল মত দমনে পুলিশ আর মিথ্যা মামলাই ভরসা আওয়ামীলীগের।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন, সহ-সভাপতি নূর আহমেদ গুড্ডু, এম এ রাজ্জাক, ফজলুল হক সুমন, আবদুল করিম, মিয়া মো: হারুন, নাসির উদ্দিন চৌধুরী নাছিম, হাসান মুরাদ, জসিমুল ইসলাম কিশোর, জাহেদুল হাসান বাবু, মো. আলী সাকি, সি: যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইন, যুগ্ম সম্পাদক মো. হুমায়ুন কবীর, এরশাদ হোসেন, সেলিম উদ্দিন রাসেল, তৌহিদুল ইসলাম রাসেল, জিয়াউল হুদা জিয়া, নগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, ওমর ফারুক, গুলজার হোসেন, সহসাধারণ সম্পাদক আসাদুর রহমান টিপু, জাহাঙ্গিও আলম বাচা, ওসমান গণি সিকদার, সম্পাদক মন্ডলীর সদস্য জিল্লুর রহমান জুয়েল, জসিম উদ্দিন সাগর, আলাউদ্দিন, মহিউদ্দিন মুকুল, এস এম বখতেয়ার উদ্দিন, ইফতেখার শারিয়ার আজম, মো. ইকবাল, মো. নওশাদ, আসাদুজ্জামান রুবেল, সহ সম্পাদক আতিকুর রহমান, মাহবুবুর রহমান, মনোয়ার হোসেন মানিক, কমল জ্যোতি বড়ুয়া, শাহেদুল ইসলাম, জহিরুল ইসলাম জহির, কামরুল ইসলাম, কোরবান আলী, গিয়াস উদ্দিন টুনু, মেজবাহ উদ্দিন মিন্টু, জাহাঙ্গির আলম বাবু, হাফেজ কামাল উদ্দিন, জাহাঙ্গিও আলম মানিক, সাজ্জাদ হোসেন ভূঁইয়া, ইলিয়াছ হাসান মঞ্জু, আশ্রাফ উদ্দিন, মো.ইদ্রিছ, হোসেন জামান, সাইদুল ইসলাম, দেলোয়ার হোসেন, আবদুল আউয়াল টিপু, আবু বক্কর সিদ্দিকী বাবু, শেখ কামাল আলম, ইমরান ভূঁইয়া, নগর যুবদলের সদস্য লতিফুল বারী সুমন, আবদুস সাত্তার, আজিজ চৌধুরী, থানা যুবদলের মনজুর আলম মঞ্জু, শওকত খান রাজু, মোরশেদ কামাল, ইউনুস মুন্না, শাহআলম, কাইয়ুম হোসেন রিপন, মো. মামুন, আবু বক্কর বাবু, মোহাম্মদ হাসান, জাবেদ হোসেন, মো. ইউনুস, জহিরুল ইসলাম, মেহেদী হাসান, মো. মুসা, জয়নাল আবেদীন, জাবেদ হোসেন প্রমূখ।

বিক্ষোভ সমাবেশ শেষে চসিক নির্বাচনের পূর্বে গ্রেফতারকৃত সদ্য কারামুক্ত চট্টগ্রাম মহানগর যুবদল থানা ও ওয়ার্ডের নেতাকর্মীদেও ফুল দিয়ে বরণ করে নেন চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ।

কারামুক্ত নেতৃবৃন্দ যথাক্রমে মোশাররফ হোসাইন, জসিমুল ইসলাম কিশোর, জাহেদুর হাসান বাবু, এস এম বকতেয়ার উদ্দিন, মো. ইকবাল, মো. নওশাদ, মো. ইদ্রিছ, কাইয়ুম হোসেন রিপন, মো. মাসুম, আবদুল হামিদ ডেবিট, শফিউল্লাহ মামুন, মিজানুর রহমান, সোবহান, শাহআলম মনির, মাঈন উদ্দিন খান রাজিব, মহিন উদ্দিন, সামশুদ্দিন ও মো. শরীফ।

Feb2
Feb2

প্রশিক্ষণ বিমান উড্ডয়ন বন্ধ করে স্বতন্ত্র রানওয়ে নির্মাণের চিন্তা নেই

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 2 September, 2026, 6:31 pm
প্রশিক্ষণ বিমান উড্ডয়ন বন্ধ করে স্বতন্ত্র রানওয়ে নির্মাণের চিন্তা নেই

রাজধানী ঢাকাসহ বিভিন্ন শহরে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান উড্ডয়ন বন্ধ করে স্বতন্ত্র রানওয়ে বা ঘাঁটি নির্মাণের কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে দেশের আবহাওয়া পূর্বাভাস ব্যবস্থা আন্তর্জাতিক মানসম্পন্ন করতে আধুনিকায়ন কার্যক্রম চলমান রয়েছে। সাইবার হামলা ও নতুন বহুমাত্রিক হুমকি মোকাবিলায় দেশীয়ভাবে ড্রোন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলেও সংসদকে অবহিত করেন সরকারপ্রধান।

বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাভুক্ত নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন সংসদ সদস্যের লিখিত প্রশ্নের জবাবে প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমান এসব তথ্য জানান।

সংরক্ষিত নারী আসন-৪১ এর সংসদ সদস্য মাহফুজা হান্নানের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ বিমান বাহিনী দেশের সমগ্র আকাশসীমার নিরাপত্তা ও আকাশ প্রতিরক্ষার দায়িত্বে নিয়োজিত। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের গুরুত্বপূর্ণ স্থাপনা ও অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিতে বিমান বাহিনীর দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে ঢাকা ও অন্যান্য শহরের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা প্রস্তুত রাখা জরুরি। তিনি উল্লেখ করেন, পৃথক বিমানঘাঁটি ও রানওয়ে নির্মাণ অত্যন্ত ব্যয়বহুল ও দীর্ঘমেয়াদি বিষয়। বাংলাদেশের সীমিত ভূমি ও বিদ্যমান অবকাঠামোর সর্বোত্তম ব্যবহারের কথা বিবেচনায় নিয়ে কেবল প্রশিক্ষণের জন্য পৃথক রানওয়ে না বানিয়ে বিদ্যমান সুবিধার যথাযথ ব্যবহারকেই সরকার অধিক বাস্তবসম্মত মনে করছে।

চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনের প্রভাবে দক্ষিণ এশিয়ায় প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধির কথা স্বীকার করলেও আবহাওয়া পূর্বাভাসে বাংলাদেশ পিছিয়ে রয়েছে—এমন বক্তব্য সঠিক নয় বলে জানান। তিনি বলেন, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আধুনিক প্রযুক্তির সহায়তায় ৫ থেকে ১০ দিনের আগাম পূর্বাভাসসহ ঘূর্ণিঝড়, ভারী বৃষ্টি, বজ্রপাত ও অন্যান্য দুর্যোগের সতর্কবার্তা দিচ্ছে। পূর্বাভাস সক্ষমতা আরও আধুনিক ও নিখুঁত করতে পর্যবেক্ষণ নেটওয়ার্ক সম্প্রসারণ, উন্নত ডেটা বিশ্লেষণ ও দক্ষ জনবল তৈরির চেষ্টা নিরবচ্ছিন্নভাবে অব্যাহত রয়েছে।

সংরক্ষিত নারী আসন-২ এর সংসদ সদস্য শিরীন সুলতানা এবং সংরক্ষিত নারী আসন-১০ এর সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির পৃথক দুই প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী প্রতিরক্ষা আধুনিকায়ন ও বেসামরিক কার্যক্রমে সশস্ত্র বাহিনীর অংশগ্রহণের আইনি ভিত্তি তুলে ধরেন। শিরীন সুলতানের প্রশ্নের জবাবে তিনি জানান, বহুমাত্রিক হুমকি মোকাবিলায় সশস্ত্র বাহিনীর সাইবার নিরাপত্তা নীতিমালা পর্যালোচনা করা হচ্ছে। পাশাপাশি দেশীয়ভাবে ড্রোন উৎপাদনের সক্ষমতা অর্জনের পরিকল্পনা নেওয়া হয়েছে এবং সমুদ্রে নজরদারি বাড়ানোর কার্যকর পদক্ষেপ গৃহীত হয়েছে।

নিলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী নিশ্চিত করেন, অসামরিক কার্যক্রমে সশস্ত্র বাহিনীর অংশগ্রহণের স্পষ্ট নীতিমালা রয়েছে। তিনি জানান, সংবিধানের ১২৬ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচনকালীন দেশের সার্বিক নিরাপত্তায় এবং ‘In Aid to the Civil Power’ নির্দেশিকা অনুযায়ী দুর্যোগ ও ক্রান্তিকালে অসামরিক প্রশাসনকে সশস্ত্র বাহিনী সরাসরি সহায়তা করে থাকে। এছাড়া ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) ১২৯ ধারা অনুযায়ী অসামরিক আইনশৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনীকে প্রয়োজনীয় আইনি ক্ষমতা দেওয়া হয়।

১২ কেজি এলপিজির দাম কমলো ১৩ টাকা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 2 September, 2026, 6:16 pm
১২ কেজি এলপিজির দাম কমলো ১৩ টাকা

সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ১২ কেজির এলপিজি সিলিন্ডারের খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫৮৫ টাকা। গত মাসে যা ছিল ১৫৯৮ টাকা।

আজ বুধবার নতুন দাম ঘোষণা করা হয়। আজ সন্ধ্যা থেকেই যা কার্যকর হবে।

এর আগে, জুলাই মাসে একই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫২৮ টাকা। আগস্ট মাসে দাম বাড়ানো হয়েছিল ৭০ টাকা। যদিও জুলাইয়ে তার আগের মাস জুনের ১ হাজার ৮৮৫ টাকা থেকে ৩৫৭ টাকা কমানো হয়েছিল।

বিইআরসি জানায়, বেসরকারি এলপিজির ভোক্তাপর্যায়ে দাম প্রতিকেজি ১৩২ টাকা ১২ পয়সা নির্ধারণ করা হয়েছে। আজ সন্ধ্যা থেকে নতুন দাম কার্যকর হবে।

একইসঙ্গে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও কমানো হয়েছে। প্রতি লিটার ৭৩ টাকা ৬৭ পয়সা থেকে কমিয়ে ৭৩ টাকা ৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। জুলাই মাসে এর দাম ছিল ৭০ টাকা ৪০ পয়সা।

এ ছাড়া, বাসাবাড়িতে কেন্দ্রীয়ভাবে ব্যবহৃত রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা এলপিজির দাম প্রতি ঘনমিটার ২৮৫ টাকা ৩০ পয়সা নির্ধারণ করেছে কমিশন।

বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল, নতুন দাম ২০৪ টাকা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 2 September, 2026, 6:04 pm
বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল, নতুন দাম ২০৪ টাকা

বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৫ টাকা বাড়াতে ব্যবসায়ীদের প্রস্তাব অনুমোদন করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এত দিন বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের দাম ছিল ১৯৯ টাকা। এখন নতুন দাম হয়েছে ২০৪ টাকা।

আজ বুধবার বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বাণিজ্যসচিব মো. আতাউর রহমান খান এ তথ্য জানান।

এর আগে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সঙ্গে ভোজ্যতেল পরিশোধন কারখানার মালিকেরা বৈঠক করেন।

বাণিজ্যসচিব আতাউর রহমান খান বলেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম বেড়েছে, পাশাপাশি বেড়েছে পরিবহন ব্যয়। এসব কারণ দেখিয়ে ব্যবসায়ীরা দাম বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন। ব্যবসায়ীদের দাবি ছিল আরও বেশি (লিটারে ১০ টাকা) দাম বাড়ানোর। তিনি বলেন, বাজারে বর্তমানে ভোজ্যতেলের কোনো সংকট নেই। পরিস্থিতি বিবেচনা করে সরকার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে।

সরকারি চাকরিজীবীদের নতুন বেতনকাঠামো মন্ত্রিসভা অনুমোদন করেছে। সম্প্রতি বেড়েছে চিনির দাম। নতুন করে ভোজ্যতেলের দাম বাড়ানোয় মূল্যস্ফীতিতে এর প্রভাব পড়বে কি না—এ বিষয়ে জানতে চাইলে বাণিজ্যসচিব বলেন, ‘কিছুটা প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার নানামুখী উদ্যোগ নিচ্ছে।’