খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ার পার্লামেন্টে ধর্ষণ, প্রধানমন্ত্রীর ক্ষমা প্রার্থনা

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ১:০৪ অপরাহ্ণ
অস্ট্রেলিয়ার পার্লামেন্টে ধর্ষণ, প্রধানমন্ত্রীর ক্ষমা প্রার্থনা

অস্ট্রেলিয়ার পার্লামেন্টের ভিতরে লিবারেল সাবেক স্টাফার ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের সাবেক রাজনৈতিক উপদেষ্টা ব্রিটানি হিগিনসকে (২৬) ধর্ষণ করার অভিযোগ করেছেন তিনি। তার দাবি, ২০১৯ সালে পার্লামেন্টে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিসে তাকে ধর্ষণ করা হয়েছে।

এ ঘটনায় অস্ট্রেলিয়ার পার্লামেন্টসহ দেশজুড়ে তোলপাড় চলছে। এ অভিযোগ যেভাবে মোকাবিলা করা হয়েছে সে জন্য বিটানি হিগিনসের কাছে ক্ষমা চেয়েছেন প্রধানমন্ত্রী স্কট মরিসন। কিন্তু জবাবে বিট্রানি হিগিনস এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করার আহ্বান জানিয়েছেন।

এ খবর দিয়েছে অস্ট্রেলিয়ার অনলাইন নিউজ এবং বিবিসি। এতে বলা হয়, ধর্ষিত হওয়ার পর চাকরি হারানোর ফলে ঘটনার সময় কোনো কথা বলেননি ব্রিটানি। এ নিয়ে তিনি যখন সংশ্লিষ্টদের জানিয়েছেন তখন বস পর্যায়ের কারো কাছ থেকে তেমন কোনো সমর্থন পাননি।

সোমবার এক টেলিভিশন সাক্ষাতকারে ব্রিটানি এ নিয়ে অভিযোগ প্রকাশ করেছেন। এর ফলে চারদিক হতাশা ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।

প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, ব্রিটানি হিগিনসের অভিযোগে তার হৃদয় ছিন্নভিন্ন হয়ে গেছে। তিনি পার্লামেন্টের পরিবেশ এবং সংস্কৃতি পর্যালোচনার আহ্বান জানিয়েছেন।

তিনি মঙ্গলবার ক্যানবেরায় সাংবাদিকদের বলেন, আমি আশা করি ব্রিটানির ঘটনায় আমাদের সবাইকে জেগে উঠার আহ্বান রয়েছে। উল্লেখ্য, এর আগে তিনি কড়া সমালোচনার মুখে পড়েন। কারণ, তিনি ধর্ষণের অভিযোগ পাওয়ার পর বলেছিলেন, তিনি দুটি কন্যা সন্তানের জনক। তাই এমন অভিযোগের বিষয় তিনি ভালভাবে বুঝতে পারেন।

ব্রিটানি হিগিনসের যে অভিযোগ ঘটনার সময় মিস ব্রিটানি হিগিনসের বয়স ছিল ২৪ বছর। প্রতিরক্ষা ইন্ডাস্ট্রি বিষয়ক মন্ত্রী মিস লিন্ডা রেনল্ডসের অধীনে কয়েক সপ্তাহ আগে চাকরি নিয়েছেন। একদিন একটি গ্রুপের সঙ্গে তিনি ড্রিংকস নিতে যান। এই গ্রুপের ভিতর ছিল তাকে ধর্ষণকারী। সে একজন বয়স্ক পুরুষ সহকর্মী।

ব্রিটানি হিগিনস বলেছেন, রাত বেশি হয়ে গেলে তাকে বাসায় পৌঁছে দেয়ার প্রস্তাব করে ওই ব্যক্তি। কিন্তু তার পরিবর্তে সে তাকে নিয়ে যায় পার্লামেন্ট হাউজে। এ সময় ব্রিটানি হিগিনস ছিলেন নেশাগ্রস্ত। তাকে মন্ত্রীর অফিসে নিয়ে যাওয়ার পর তিনি ঘুমিয়ে পড়েন। ঘুম থেকে জেগেই দেখতে পান তাকে ধর্ষণ করছে ওই ব্যক্তি।

তিনি নেটওয়ার্ক টেন’কে বলেছেন, ধর্ষণের মাঝামাঝি আমি জেগে যাই এবং চিৎকার করতে থাকি। তাকে থামতে বলি। হিগিনস বলেন, এরপর তাৎক্ষণিকভাবে চলে যায় ওই ব্যক্তি। এ বিষয়ে তিনি নিয়োগকারীদের জানান। কিন্তু কোনো ব্যবস্থা নেয়া হয়নি। হিগিনস মনে করেন, মিস রেনল্ডসের অফিস পরিস্থিতি ম্যানেজ করার চেষ্টা করেছে। তার মানসিক ক্ষতকে খাটো করে দেখার চেষ্টা করেছে। হিগিনস বলেন, পরে আমার মনে হলো এটা একটা রাজনৈতিক সমস্যা। মিস রেনল্ডস আমাকে বললেন, তিনি আমাকে সাপোর্ট করবেন যদি আমি পুলিশে অফিযোগ করি। কিন্তু মিস রেনল্ডস পুলিশে অভিযোগ না দেয়ার জন্য চাপ দিচ্ছিলেন। হয়তো তিনি ভেবেছিলেন, এতে তার ক্যারিয়ার শেষ হয়ে যাবে।

হিগিনস বলেন, মন্ত্রী রেনল্ডসের সঙ্গে যখন এ নিয়ে আলোচনা হয়, তখন সেই কক্ষে উপস্থিত ছিল ধর্ষণকারী। এতে আমার মধ্যে ভয় ও হতাশা জন্ম নেয়। মনে হতে থাকে এমন ঘটনা আরো ঘটতে পারে। এ ছাড়া যে ব্যক্তি আমাকে ধর্ষণ করেছে তাকে দলের একজন উদীয়মান তারকা হিসেবে বিবেচনা করা হয়। রাজনীতি ছাড়ার আগে স্কট মরিসনের লিবারেল পার্টির পক্ষে কাজ করতো সে।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…