সীতাকুণ্ডে মোস্তফা-হাকিম ফাউন্ডেশনের উদ্যোগে পত্রিকার হকারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
সীতাকুণ্ড প্রতিনিধি : পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতিবারের মতো এবারও চট্টগ্রামের আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে সীতাকুণ্ড উপজেলায় বিভিন্ন পত্রিকায় কর্মরত হকার এবং দুঃস্তদের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ শনিবার দুপুর ১১ টায় সীতাকুন্ড প্রেসক্লাব মিলনায়তনে উক্ত ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ দিদারুল আলম।
সীতাকুন্ড প্রেসক্লাবের সভাপতি সুমিত্র চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরীর পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি স.ম ফোরকান আবু, সীতাকুণ্ড সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান এম, হেদায়েত, বাঁশবাড়িয়া ইউপি চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গী, উপজেলা প্রকৌশলী গোলাম মোস্তফা, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শিহাব উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক জসিম উদ্দিনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
২৪ ঘণ্টা/দুলু


আপনার মতামত লিখুন