খুঁজুন
, ,

শুরু হচ্ছে ‘রিসার্চ ল্যাব চট্টগ্রাম’র ৭দিনের ‘ইন্টারনেট অফ থিংস’ কর্মশালা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 5 May, 2021, 11:56 pm
শুরু হচ্ছে ‘রিসার্চ ল্যাব চট্টগ্রাম’র ৭দিনের ‘ইন্টারনেট অফ থিংস’ কর্মশালা

নিজস্ব প্রতিবেদক : রিসার্চ ল্যাব চট্টগ্রাম’র উদ্যোগে শুরু হচ্ছে ভবিষ্যৎ বিজ্ঞানীদের জন্য ৭ দিনের ফ্রি ইন্টারনেট অফ থিংস (আইওটি) কর্মশালা। আগামী ৭ মে থেকে অনলাইনভিত্তিক এই কর্মশালা শুরু হবে।

এতে দেশের বিভিন্ন স্থানের ভবিষ্যৎ বিজ্ঞানীদের ফ্রীতে রোবটিক্স শিক্ষার পাশাপাশি আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে।
রিসার্চ ল্যাব চট্টগ্রাম’র পরিচালক জাহেদ হোসাইন নোবেল জানান, দেশের বিভিন্ন এলাকার ভবিষ্যৎ বিজ্ঞানীরা ফ্রি’তে কর্মশালায় অংশগ্রহণ করবে। ইতিমধ্যে শতাধিক শিক্ষার্থী রেজিষ্ট্রেশন করেছে। কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রয়োজনীয় সকল সরঞ্জামাদি কুরিয়ার যোগে পাঠানো হবে। কর্মশালায় থাকছে কুইজ প্রতিযোগিতা এবং প্রজেক্ট প্রেজেন্টেশন।

জানা যায়, ‘রিসার্চ ল্যাব চট্টগ্রাম’ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কর্তৃক অনুমোদিত একটি বিজ্ঞান ও রোবটিক্স ক্লাব। যেটি চট্টগ্রামের সকল বয়সী ছাত্রছাত্রী ও অপেশাদার বিজ্ঞানীদের ফ্রী’তে রোবটিক্স শিক্ষার পাশাপাশি নিত্য নতুন প্রযুক্তির উপর বিভিন্ন রকম কর্মশালা, সেমিনার ও প্রতিযোগিতার আয়োজন করে ছাত্রছাত্রীদের বিজ্ঞান, রোবটিক্স ও গবেষণার প্রতি আগ্রহী করে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
প্রযুক্তির অগ্রগতিতে দৈনন্দিন বিশাল একটা অংশজুড়ে আমরা ব্যবহার করে যাচ্ছি ইন্টারনেট। স্মার্ট ফোনের বিভিন্ন এ্যাপস ও কম্পিউটার সফটওয়্যারের ব্যবহারের দিকে এগিয়ে যাচ্ছি আমরা। ধীরে ধীরে ব্যবহারের সব ডিভাইস হয়ে যাচ্ছে স্মার্ট, যুক্ত হচ্ছে ইন্টারনেটের সাথে। লাইট, ফ্যান ও এসি সহ সব নিত্যব্যবহার্য যন্ত্রপাতি চালাতে পারছি পৃথিবীর যে কোন প্রান্ত থেকে। এছাড়া ইন্ডাস্ট্রিয়াল বেশিরভাগ মনিটরিং ও কন্ট্রোলিং এখন চলে যাচ্ছে ইন্টারনেট বেইজড অটোমেশনের দিকে। খুব সহজে নিজের প্রতিষ্ঠান, বাসা-বাড়ির অবস্থা জানতে পারছি মোবাইল ফোনের মাধ্যমে নিমিষেই। দৈনন্দিন জীবনে সহজ করে দেয়া কাজগুলোর টেকনিক্যাল সব দিক নিয়ে হাতে কলমে শিক্ষার উদ্দেশ্যে বন্দর নগরী চট্টগ্রামের উদ্ভাবনী মনোভাব সম্পন্ন ছাত্রছাত্রীদের একমাত্র সংগঠন ‘রিসার্চ ল্যাব চট্টগ্রাম’।

৭ দিনের এই কর্মশালায় শিক্ষার্থীদেরকে ইন্টারনেট ও রোবটিক্সের সমন্বয়ে প্রতিষ্ঠান, ইন্ডাস্ট্রি ও বাসাবাড়ির বিভিন্ন লোড কন্ট্রোলিং ও সেন্সর ক্যালিব্রেশন শিখনের মাধ্যমে দক্ষ আইওটি ডেভেলপার হিসেবে তৈরী করা হবে। আন্তর্জাতিক বিভিন্ন আইওটি প্লাটফর্মগুলো ব্যবহারের পদ্ধতি সম্পর্কেও বিস্তারিত ধারণা হবে।

চট্টগ্রাম নগরীকে বিজ্ঞান ও রোবটিক্স নগরী হিসেবে গড়ে তোলার পাশাপাশি এমন আয়োজনের মাধ্যমে ছাত্রছাত্রীদের বিজ্ঞান, রোবটিক্স ও গবেষণার প্রতি আগ্রহী করে গড়ে তুলতে চান বলে জানান রিসার্চ ল্যাব চট্টগ্রাম’র পরিচালক জাহেদ হোসাইন নোবেল।

২৪ ঘণ্টা/আজাদ

Feb2
Feb2

ডেঙ্গু প্রতিরোধে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 12 September, 2026, 11:17 am
ডেঙ্গু প্রতিরোধে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধ ও দেশকে পরিচ্ছন্ন রাখতে সারা দেশের মানুষের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করে এ আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দেশের পরিবর্তন আনতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সবাই মিলে দেশ গঠন করতে চাইলে কোনো বাধাই তা ঠেকিয়ে রাখতে পারবে না।

তিনি বলেন, আগামী তিন মাস ডেঙ্গু সমস্যা মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা করা হবে। শতভাগ সমাধান সম্ভব না হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

তারেক রহমান বলেন, ‘নিজেকে সুস্থ রাখি, সমাজকে সুস্থ রাখি।’ প্রতি সপ্তাহে এক ঘণ্টা করে পরিচ্ছন্নতার জন্য সময় দিলে অবশ্যই পরিস্থিতির পরিবর্তন আসবে।

যত্রতত্র ময়লা ফেলা থেকে বিরত থাকতে সবাইকে আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পরিচ্ছন্ন দেশ গড়তে প্রত্যেক নাগরিকের ভূমিকা রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট দেশের মানুষ দেখিয়ে দিয়েছে পরিবর্তন সম্ভব। এবার রাষ্ট্রকে পরিবর্তন করি।

অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সাধারণ মানুষের সঙ্গে করমর্দন করেন।

১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত তিন মাসব্যাপী এই ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান চলবে।

দেশজুড়ে ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু শনিবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 11 September, 2026, 11:38 pm
দেশজুড়ে ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু শনিবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় আগামীকাল শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে সারা দেশে শুরু হচ্ছে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’।

প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

তথ্য অধিদপ্তরের (পিআইডি) প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

জনস্বার্থে প্রধানমন্ত্রীর এই উদ্বোধনী অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং দেশের সব বেসরকারি টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচারের জন্য বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্টদের প্রতি বিনীত অনুরোধ জানানো হয়েছে।

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 11 September, 2026, 9:58 pm
বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

ইরানের মদতপুষ্ট ইয়েমেনি হুথি গোষ্ঠী মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। আজ শুক্রবার লোহিত সাগরের দ্বীপ ময়উন ওরফে পেরিম দ্বীপ দখলের মধ্যে দিয়ে এ প্রণালির নিয়ন্ত্রণ নেয় হুথি গোষ্ঠী।

পেরিম বা ময়উন দ্বীপটি কৌশলগতভাবে বেশ গুরুত্বপূর্ণ। কারণ দ্বীপটির ভৌগলিক অবস্থান বাব এল-মান্দেব প্রণালির একদম মাঝখানে।

নাম প্রকাশ না করার শর্তে ইয়েমেনের এক সরকারি কর্মকর্তা এএফপিকে জানান, ময়উন দ্বীপ (পেরিম নামেও পরিচিত) থেকে গতকাল বৃহস্পতিবার ইয়েমেনের সরকারি বাহিনী প্রত্যাহার করার পর সশস্ত্র হুথি যোদ্ধাদের বহনকারী বেশ কয়েকটি নৌযান সেই দ্বীপে পৌঁছে দ্বীপটি দখল করে।

একজন প্রত্যক্ষদর্শী এএফপিকে জানান, সশস্ত্র হুথি যোদ্ধারা বাব আল-মানদেব উপকূলজুড়ে মোতায়েন রয়েছেন এবং সামরিক যানবাহনে ঘুরে বেড়াচ্ছেন।

৫০ কিলোমিটার দীর্ঘ বাব আল-মান্দেব প্রণালিটির অবস্থান ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে। সংকীর্ণ এই জলপথটি একদিকে লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে, অপরদিকে সুয়েজ খালে নৌযানের চলাচলও অনেকাংশে নিয়ন্ত্রণ করে।

জ্বালানি পণ্যের বৈশ্বিক বাণিজ্যেও এই প্রণালি খুব গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যে সমুদ্র উপকূলে যেসব তেলখনি আছে, সেসব থেকে উৎপদিত তেলের ১২ শতাংশ বাব আল-মান্দেব দিয়ে পরিবহন করা হয়।

ইরান-সমর্থিত হুথি যোদ্ধারা গত সপ্তাহে বাব আল-মানদেব এলাকায় সৌদি-সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনীর বিরুদ্ধে আক্রমণ শুরুর পর থেকে কয়েকশ মানুষ নিহত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে হাজারো পরিবার।

ইরানে মার্কিন–ইসরায়েলি হামলার পর বৈশ্বিক জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেয় তেহরান। ফলে বাব আল–মানদেব প্রণালি নৌ চলাচলের জন্য আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। হুতিরা এর নিয়ন্ত্রণ নেওয়ায় যুক্তরাষ্ট্র–ইসরায়েল ও তাদের মিত্রদের জাহাজ এই পথ দিয়ে চলাচলের ঝুঁকি আরও বাড়ল।