ভূমি সংক্রান্ত মামলার অনলাইন শুনানি উদ্ভোধন

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৯ জুন, ২০২১, ৬:৫১ সন্ধ্যা
ভূমি সংক্রান্ত মামলার অনলাইন শুনানি উদ্ভোধন

নিজস্ব প্রতিবেদক :প্রযুক্তি  নির্ভর আধুনিক ও টেকসই ভূমি রাজস্ব বিচারকি ব্যবস্হা গড়ে তুলতেই ভূমি সংক্রান্ত আদালতগুলোর বিচারকি কাজে সরকার অনলাইন চালু করেছেন বলে জানান ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।এখন থেকে ঘরে বসেই অনলাইনে ভূমি মামলার শুনানিতে অংশ নিতে পারবেন দেশের নাগরিকরা। বুধবার (৯ জুন) সচিবালয়ে ভূমি সংক্রান্ত মামলার অনলাইন শুনানি কার্যক্রম উদ্বোধন করেন ভূমিমন্ত্রী।

ভূমিমন্ত্রী আরও বলেন, ভূমি মন্ত্রণালয়ের জন্য এটি একটি মাইলফলক। ডিজিটাইজ ওয়ার্ল্ডে ভূমি মন্ত্রণালয় আর পিছিয়ে নেই। মানুষের হয়রানি কমানো, ভোগান্তি কমানোর পাশাপাশি সময় সাশ্রয় নিশ্চিত করা যাবে।ভূমির খাজনা আদায়ের প্রক্রিয়াটিও অনলাইনে নিয়ে আসা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, ভূমি কর বা খাজনা পরিশোধে নিবন্ধন করতে নাগরিকদের আমরা আহ্বান জানাচ্ছি। আগামী জুলাইয়ে আমরা এটার উদ্বোধন করব। আশা করি, ওই আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন।

ভূমি মন্ত্রণালয়ের সচিব মোস্তাফিজুর রহমান বলেন, শিগগিরই কল সেন্টারে ফোন দিয়েও এ সেবা নিশ্চিত করা হবে। ভূমি সেবা জনগণের হাতের মুঠোয় পৌঁছে দিতে কাজ করছে সরকার।

২৪ঘণ্টা/এন এম রানা

Feb2
Feb2