চট্টগ্রামে কবরস্থানের নিয়ন্ত্রণ নিয়ে গুলাগুলি গুলিবিদ্ধ ৪ জন সহ আহত ৯
নিজস্ব প্রতিবেদক:চট্টগ্রাম মহানগরের বাকলিয়ার থানার আবদুল লতিফ হাটখোলা এলাকার বড় মৌলভী কবরস্থান নিয়ে স্থানীয় দু-পক্ষের বিরোধ দীর্ঘদিনের।শুক্রবারে সকালে সেই কবরস্থানে সাইনবোর্ড লাগানো নিয়ে আবারও দেখা দেয় উত্তেজনা।পরে সেই উত্তেজনা গড়ায় সংঘর্ষে। এসময় গুলিতে বিদ্ধ হন ৪ জন। এছাড়া মারামারিতে আহত হন আরও ৯ জন।
গুলিবিদ্ধরা হলেন — মাসুদ (২৮), মুরাদ (২৫), ফয়সাল (২৮) ও আবদুল্লাহ কাইছার (৩৯)। মারামারতে আহতরা হলেন, জাহাঙ্গীর (৪২), তৈয়ব (২৮), জয় (১৪), শহিদুল্লাহ (৩৮), রিয়াজ উদ্দিন (২০), আসিফ (২৪), মান্নান (৩৯), শাহাব উদ্দিন শাওন (২৫) ও সামাদ (২২)। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ‘সকাল ১০ টার দিকে এলাকার বড় মৌলভী কবরস্থানে নতুন সাইনবোর্ড লাগানোকে কেন্দ্র করে স্থানীয় বড় মৌলভী বাড়ির লোকজন ও ইয়াকুব আলীর লোকজনের সংঘর্ষ হয়। আমরা যাওয়ার আগেই সেখানে গোলাগুলির ঘটনা হয়েছে বলে শুনেছি। তবে আমরা গেলেই সাথে সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় জড়িতদের ধরতে আমরা আইনানুগ ব্যবস্থা নিবো।’
এদিকে আহতদের উদ্ধার করে বেলা ১২ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চমেক পুলিশ ফাঁড়ির উপ-সহকারী পরিদর্শক শীলব্রত বড়ুয়া জানান, আহতদের মধ্যে চারজন গুলিবদ্ধ হয়েছেন। আর বাকী ৯ জন এসেছেন বিভিন্ন ধারালো অস্ত্রের জখমে তবে এদের কারোরই জীবন সংকটাপন্ন নয়। কতর্ব্যরত চিকিৎসক তাদেরকে ২৫ ও ২০ নম্বর ওয়ার্ডে ভর্তি দিয়েছেন।
২৪ঘণ্টা /রানা


আপনার মতামত লিখুন