আনোয়ারায় স্বাস্থ্য কর্মকর্তা সস্ত্রীক করোনা আক্রান্ত
আনোয়ারা প্রতিনিধিঃঃ চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু জাহিদ মুহাম্মদ সাইফুদ্দীন করোনা আক্রান্ত হয়েছেন।
সোমবার রাতে বিষয়টি নিজে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই প্রধান কর্মকর্তা।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবু জাহিদ মুহাম্মদ সাইফউদ্দীন বলেন, শরীরে জ্বর আসায় শনিবার করোনা নমুনা টেস্ট দিয়েছিলাম রবিবার রিপোর্টে পজেটিভ এসেছে। আমার স্ত্রীও করোনা পজেটিভ ।
তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন যাতে পরিপূর্ণ সুস্থ হয়ে করোনাকালীন সময়ে রোগীদের সেবাই নিয়োজিত হতে পারেন ।
বর্তমানে সপরিবারে তারা হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বলে জানান। তিনি শারীরিকভাবে সুস্থ রয়েছেন বলে নিশ্চিত করেছেন।
উল্লেখ্য গত ৭ ফেব্রুয়ারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে করোনা টিকা নেন তিনি। পরে দ্বিতীয় ডোজ টিকাও নিয়েছিলেন। টিকা নেওয়ার আড়াই মাসের মাথায় করোনা আক্রান্ত হন তিনি। আনোয়ারায় করোনা পরিস্থিতির শুরু থেকে সামনে থেকেই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কাজ করে গেছেন এই স্বাস্থ্য কর্মকর্তা।
২৪ ঘণ্টা/জাবেদুল


আপনার মতামত লিখুন