খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সাকিবের হার না মানা ‘৯৬’, বাংলাদেশের সিরিজ জয়

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৮ জুলাই, ২০২১, ১০:২৪ অপরাহ্ণ
সাকিবের হার না মানা ‘৯৬’, বাংলাদেশের সিরিজ জয়

অবশেষে রানের ধারায় ফিরলেন সাকিব আল হাসান। ক্যারিয়ারের ৪৯তম অর্ধশতক হাঁকানোর দিনে অল্পের জন্য শতক হাতছাড়া হলেও দলকে রোমাঞ্চকর এক জয় এনে দিয়েছেন তিনি। হারারেতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত হল বাংলাদেশের। এর আগে প্রথম ওয়ানডেতে ১৫৫ রানের জয় পেয়েছিল টাইগাররা।

রবিবার (১৮ জুলাই) টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪০ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। দলের পক্ষে সর্বোচ্চ ৫৬ রান করেন ওয়েসলে মাধেভেরের।

এছাড়া অধিনায়ক ব্রেন্ডন টেলরের ৪৬, ডিওন মায়ার্সের ৩৪ ও রেগিস চাকাভার ২৬ রানের ইনিংসে ভর করে সম্মানজনক সংগ্রহ জড়ো করে স্বাগতিক দল।

বাংলাদেশের পক্ষে শরিফুল ইসলাম চারটি ও সাকিব আল হাসান দুটি উইকেট শিকার করেন। একটি করে উইকেট শিকার করেন তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ সাইফউদ্দিন।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে উদ্বোধনী জুটিতে বাংলাদেশ জড়ো করে ৩৯ রান। দলীয় ৪৬ রানে বিদায় নেন লিটন দাসও। ভালো শুরুর পর ছন্দপতন ঘটলে চাপে পড়ে যায় বাংলাদেশ। তামিম ৩৪ বলে ২০ ও আগের ম্যাচের সেঞ্চুরিয়ান লিটন ৩৩ বলে ২১ রান করেন।

তাদের বিদায়ের পর ব্যাট হাতে ব্যর্থতার পরিচয় দেন মোহাম্মদ মিঠুন ও মোসাদ্দেক হোসেন সৈকত। মিঠুন ৩ বলে ২ ও মোসাদ্দেক ৯ বলে ৫ রান করে সাজঘরে ফিরলে চাপ বর্তায় সাকিব আল হাসানের ওপর। তবে সাকিবকে রেখে মাহমুদউল্লাহ রিয়াদ (৩৫ বলে ২৬), মেহেদী হাসান মিরাজ (১৫ বলে ৬), আফিফ হোসেন ধ্রুবরা (২৩ বলে ১৫) একে একে সাজঘরে ফেরেন।

এরপর লড়াইটা একাই চালিয়ে যান সাকিব। জয়কে যখন অসম্ভব মনে হচ্ছিল, তখন মোহাম্মদ সাইফউদ্দিনকে নিয়ে দেখেশুনে খেলে সচল রাখেন রানের চাকা। জিম্বাবুয়ের ফিল্ডারদের ক্যাচ ফসকানোর সুযোগ কাজে লাগিয়ে ধীরে ধীরে অভীষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যায় বাংলাদেশ।

শেষপর্যন্ত শেষ ওভারের প্রথম বলে সাকিবের ব্যাট থেকেই আসে জয়সূচক বাউন্ডারি। ৯৬ রানে অপরাজিত থেকে বাংলাদেশকে এনে দেন ৩ উইকেটের জয়। ১০৯ বলের মোকাবেলায় ৮টি চার হাঁকান সাকিব। একটি চার হাঁকানো সাইফউদ্দিন ৩৪ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন, যা জয়ে রেখেছে বড় ভূমিকা।

সংক্ষিপ্ত স্কোর

টস : জিম্বাবুয়ে

জিম্বাবুয়ে ২৪০/৯ (৫০ ওভার)
মাধেভেরে ৫৬, টেলর ৪৬, মায়ার্স ৩৪, রাজা ৩০
শরিফুল ৪৬/৪, সাকিব ৪২/২, তাসকিন ৩৮/১, মিরাজ ৩৪/১, সাইফউদ্দিন ৫৪/১

বাংলাদেশ : ১৪২/৭ (৫০ ওভার)
সাকিব ৯৬*, সাইফউদ্দিন ২৮*, রিয়াদ ২৬, লিটন ২১, তামিম ২০,
জংওয়ে ৪৬/২, এনগারাভা ৩৩/১

ফল : বাংলাদেশ ৩ উইকেটে জয়ী।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…