খুঁজুন
, ,

সিলেটে করোনায় ৬ দিনে ৪২ জনের মৃত্যু, শনাক্ত ২৩৫০ স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে এখনও উদাসীন মানুষজন

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 26 July, 2021, 4:49 pm
সিলেটে করোনায় ৬ দিনে ৪২ জনের মৃত্যু, শনাক্ত ২৩৫০ স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে এখনও উদাসীন মানুষজন

সিলেট প্রতিনিধি:

সিলেট বিভাগে করোনা সংক্রমণ ভয়াবহ রূপ নিয়েছে, দিন দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুহার। গত বুধবার থেকে গতকাল সোমবার এ ছয়দিনে সিলেটে করোনায় আরও ৪২ জনের মৃত্যু ও নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৫০ জন। গতকাল সোমবারে ১৪ জনের মৃত্যু হয়েছে করোনায়। এ নিয়ে বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৬৩১ জনে। গতকাল সোমবার সকালে স্বাস্থ্য সিলেট বিভাগীয় পরিচালক স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনে জানানো হয়েছে।

সিলেটের করোনা আইসোলেশন সেন্টার শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল ও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-সহ বেসরকারি করোনা হাসপাতাল গুলোতে বেড়েই চলছে করোনা উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীর সংখ্যা। করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর থেকে হাসপাতালগুলোতে স্বাভাবিক সময়ের তুলনায় চার থেকে পাঁচগুণ বেশি রোগী হাসপাতালে ভিড় জমাচ্ছেন। বেশিরভাগ রোগীরই প্রয়োজন হচ্ছে আইসিইউ সেবা, যা সামলাতে হিমশিম খেতে হচ্ছে সরকারি হাসপাতালগুলোকে। এবার ৪২ থেকে ৫২ শতাংশ করোনা রোগীর ক্ষেত্রেই প্রয়োজন পড়ছে অক্সিজেন সাপোর্ট।
মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ ঠেকাতে সিলেটসহ দেশব্যাপী ‘কঠোর’ লকডাউন চলাকালেও সিলেটে বেড়েই চলছে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীর সংখ্যা। লকডাউনেও ঠেকানো যাচ্ছে না সিলেটে যানবাহন ও মানুষের চলাচল। কিন্তু স্বাস্থ্যবিধির মনার ক্ষেত্রে সাধারণ মানুষেরা এখনও আগের মতই উদাসীন। এসময় রাস্তায় মানুষজনকে দেখা গেছে স্বাস্থ্যবিধি না মেনে চলাচল করতে।
সিলেট নগরের বন্দরবাজার, জিন্দাবাজার, লামাবাজর, মদিনামার্কেট এলাকায় দেখা যায়, রাস্তায় বের হওয়া বেশির ভাগ মানুষজন এখনও স্বাস্থ্যবিধির ব্যাপারে উদাসীন। কিছুতেই যেন স্বাস্থ্যবিধি মানতে চাচ্ছেন না তারা। নগরে বেড়েছে মানুষের আনাগোনা, সেই সাথে বেড়েছে নগরে যানবাবন, ফুতপাতে বসা হকার, ভাসমান ফল ও সবজি বিক্রেতাদের সংখ্যা। দোকানের বিক্রেতারাও ব্যবহার করছেন না মাস্ক। এছাড়াও নগরের ভাসমান ফল ও সবজি বিক্রেতাদের স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। তাদের কারো মুখেই ছিল না মাস্ক, কেউ কেউ আবার থুতনিতে লাগিয়ে রেখেছেন মাস্ক। বন্দর বাজারের নিত্য প্রয়োজনীয় দোকানগুলোতেও স্বাস্থ্যবিধি উপেক্ষিত, সেই সাথে নগরের কাচাঁ বাজারগুলোতে নেই স্বাস্থ্যবিধির বালাই।
করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় স্বাস্থ্যবিধি না মানলে সামনে বড় বিপদের শঙ্কা রয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারা মনে করছেন, এখনও যদি সচেতনতা আরও বাড়ানো না যায়, তবে করোনা আরও ভয়ংকর রূপ ধারণ করবে। কাজেই মানুষকে মাস্ক পরতে হবে, ঘনঘন হাত ধুতে হবে এবং সামাজিক দূরত্ব রক্ষা করে চলতে হবে। সতর্কতা অবলম্বন না করলে সংক্রমণের হার বহুগুণ বেড়ে যাবে বলে আশঙ্কা করছেন তারা।

 

শহীদ শামসুদ্দিন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) জানান, ১০০ শয্যার এ হাসপাতালে গতকাল রবিবার সন্ধ্যা পর্যন্ত ৯৫ জন রোগী ভর্তি রয়েছেন। ১৬ জন রোগী আছেন আইসিইউ বেডে ভর্তি। বর্তমানে সিট খালি থাকায় করোনার উপসর্গ নিয়ে আসা রোগী ভর্তি করা হচ্ছে, তবে রোগীর চাপ কমেনি।
স্বাস্থ্য সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় উত্তরপূর্বকে বলেন, মানুষেরা করোনা উপসর্গ নিয়ে বাসায় থাকছেন, সময় মত হাসপাতালে আসতে চান না। যখন তাদের অবস্থা গুরুত্বর হয়ে যায় তখন হাসপাতালে আসেন। যার কারণে সিলেটে মৃত্যুহার বেড়েছে। তিনি আরও বলেন- করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই, কিন্তু মানুষজন এখনও স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে উদাসীন রয়েছেন। নানা অজুহাতে বাহিরে আসছেন মানুষেরা।

২৪ঘণ্টা /রাসেল

Feb2
Feb2

কমলাপুর স্টেশনে ট্রেনের বগিতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 11:04 pm
কমলাপুর স্টেশনে ট্রেনের বগিতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

দেশের প্রধান রেলওয়ে স্টেশন কমলাপুরে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী ট্রেনের বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো রাত ৯টা ৪৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ৯টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার জানান, কমলাপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। পরে ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ট্রেনটির নামও এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে হঠাৎ আগুন ধরে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা কোচটিতে আগুন দিয়েছে। এতে চারপাশ ধোঁয়ায় ছেয়ে যায়। স্টেশনে থাকা যাত্রী ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 10:45 pm
জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। নতুন দামে ডিজেল প্রতি লিটার ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোল ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

এর আগে সেপ্টেম্বরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত ছিল। তখন ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রোল ১৪০ টাকা লিটারে বিক্রি হচ্ছিল।

সর্বশেষ বড় ধরনের দাম সমন্বয় করা হয়েছিল এপ্রিলে। তখন ডিজেলের দাম লিটারে ১৫ টাকা এবং অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম যথাক্রমে ২০, ১৯ ও ১৮ টাকা বাড়ানো হয়েছিল।

২০২৪ সাল থেকে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় দেশে খুচরা জ্বালানি তেলের দাম পর্যালোচনা করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম, আমদানি ব্যয়, কর ও শুল্ক, বিনিময় হারসহ অন্যান্য ব্যয় বিবেচনায় নিয়ে এ দাম সমন্বয় করা হয়।

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 8:10 pm
সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাতটা চল্লিশ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান।

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ভবনের একটি রুমের জানালা দিয়ে মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা গেছে। পিবিআই ও সিআইডির ফরেনসিক দলকে ডাকা হয়েছে। তারা এলে পুলিশ রুমে প্রবেশ করবে।

তবে কখন এ ঘটনা ঘটেছে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি বলেও জানান ডিসি।

গত জুলাইয়ে মরিয়ম খাতুনের সঙ্গে গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্তের’ কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে ঘিরে আলোচনা-সমালোচনা শুরু হয়। এই ঘটনার পর ২২ জুলাই সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় দলটির গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বহিষ্কার এবং একইসঙ্গে নির্বাচন কমিশনকে বিষয়টি অবগত করা হয়।