করোনার নমুনা দেওয়া আর হলনা লাইনেই মারা গেলেন ব্রাহ্মণবাড়িয়ার ইকবাল

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২৮ জুলাই, ২০২১, ৪:২৪ বিকাল
করোনার নমুনা দেওয়া আর হলনা লাইনেই মারা গেলেন ব্রাহ্মণবাড়িয়ার ইকবাল

প্রতিবেদক:

আজ বুধবার সকাল ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়ায় জেনারেল হাসপাতালে হাসপাতালে করোনা ভাইরাস পরীক্ষার নমুনা দিতে এসে লাইনে দাঁড়ানো একজনের মৃত্যু হয়েছে। তার নাম ইকবাল। বয়স ৪৩ বছর। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিহাইর গ্রামের সহিদুল ইসলামের ছেলে। 

মৃতের স্বজনরা জানান, ইকবাল গত কয়েকদিন ধরে জ্বর-ঠান্ডায় ভুগছিলেন। সেজন্য করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিতে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো তাকে। হাসপাতাল চত্বরে বিএমএ ভবনে নমুনা দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করার সময় হঠাৎ অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ইকবাল। তবে তাৎক্ষণিক তাকে হাসপাতালের জরুরী বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

২৪ঘণ্টা/ রাসেল

Feb2
Feb2