করোনার ইতিহাসে একদিনে সর্বোচ্চ মৃত্যু ২৬৪জন
ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১, ৬:০৯ সন্ধ্যা
ডেস্ক নিউজ:
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২৬৪ জনের মৃত্যু হয়েছে। যা একদিনে দেশের ইতিহাসে সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৯০২ জনে।
শনাক্ত হয়েছেন ১২ হাজার ৭৪৪ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ লাখ ২২ হাজার ৬৫৪ জনে।বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।



আপনার মতামত লিখুন