খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

টিকা নিয়ে ভুল ধারণা ও করণীয়

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১১ আগস্ট, ২০২১, ৪:৪৫ অপরাহ্ণ
টিকা নিয়ে ভুল ধারণা ও করণীয়

করোনা মহামারিতে বিপর্যস্ত বিশ্ব। প্রত্যেক দিন হাজারো মানুষ আক্রান্ত হচ্ছে ও মারা যাচ্ছে। আশার কথা হলো, করোনাভাইরাস প্রতিরোধে বর্তমানে বিভিন্ন দেশে জোরেসোরে টিকাদান চলছে।

বাংলাদেশে গত ৭ আগস্ট থেকে গণটিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার। কিন্তু টিকা নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা ভ্রান্ত ধারণা রয়েছে। আবার কিছু মানুষের রয়েছে কিছু জিজ্ঞাসা। অনেকে জানতে চান গর্ভবতীরা কী করোনা প্রতিরোধের টিকা নিতে পারবেন?

এ বিষয়ে উত্তর হলো, হ্যাঁ, গর্ভবতীরা টিকা নিতে পারবেন। তবে আগে এটি নিয়ে এক ধরনের দ্বিধা দেখা দিয়েছিল। কারণ তখন পর্যন্ত গর্ভবতী কিংবা বুকের দুধ পান করাচ্ছেন এমন মায়েদের ওপর টিকার কোনো ট্রায়াল হয়নি। কিন্তু ট্রায়ালে এখন দেখা গেছে, সাধারণ নারীদের মতো অন্তঃসত্ত্বা কিংবা নতুন মায়েদের শরীরে একই রকম অ্যান্টিবডি তৈরি হচ্ছে। যেসব মা সন্তানকে দুধ পান করাচ্ছেন, টিকা নেয়ার ফলে তাদের তাড়াতাড়ি গ্লোবিন চলে আসছে। সুতরাং সবাইকে টিকা নিতে হবে। ফ্রন্টলাইনার মায়েদের আগে দিতে হবে। অন্যদের উচিত, তাদের সুযোগ করে দেয়া।

অনেকের প্রশ্ন, ক্যানসার আক্রান্তদের কেমো থেরাপি চলাকালে টিকা নেয়া যাবে কি না? এক্ষত্রে বলব, করোনা আসলে কাদের জন্য বেশি খারাপ পরিস্থিতি তৈরি করছে? কারা বেশি মারা যাচ্ছে? যারা অন্যান্য রোগে আক্রান্ত, তারাই বেশি আক্রান্ত হচ্ছে ও মারা যাচ্ছে। যাদের কিডনি ও লিভার ফেইলিওর, যারা ক্যানসারে আক্রান্ত তারাই তো বেশি ভুক্তভোগী। এজন্য তাদেরকেই আগে টিকা নিতে হবে। পরিবারের অন্যান্য সদস্যদের উচিত, এ ধরনের রোগীদের সবার আগে কেন্দ্রে এনে টিকা দেয়া। কারণ এসব রোগীর অবস্থা গুরুতর থেকে খুব সহজে সংকটাপন্ন হচ্ছে। ফলে টিকাদানে তাদের অগ্রাধিকার দিতে হবে।

মনে রাখতে হবে, একজন চিকিৎসক কখনো অথরিটি হন না। আপনি নিজে নিজে সিদ্ধান্ত নেন, গুগলকে চিকিৎসক মনে করেন, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। ফেইসবুক কিংবা মিডিয়াকে চিকিৎসক মনে করবেন না। তাহলে আপনার ভুল হবেই। আপনি একজন ডক্টর, অবশ্যই ফিজিশিয়ানকে ফলো করবেন। হোয়াট ইজ দা গাইডলাইন? বিভিন্ন দেশের গবেষণার আলোকে গাইডলাইন করা হয়েছে। এজন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ দেশের করোনা গাইডলাইন মাথায় নিয়ে রোগীদের চিকিৎসা দিতে হবে।

করোনা বলামাত্রই অ্যান্টিবায়োটিক লেখা যাবে না। এটি ফ্যাক্টরিয়াল রোগ নয়। ফলে অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করে কিছুই করা যাবে না। সরকার কষ্ট করে টিকার ব্যবস্থা করছে। সুযোগ পেলেই টিকা নিয়ে নিতে হবে। সামাজিক দূরত্ব, মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তাহলে করোনা মহামারি মোকাবিলা করা সহজ হবে।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…