বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে সার্কের আলোচনা সভা

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৫ আগস্ট, ২০২১, ১:৪৭ দুপুর
বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে সার্কের আলোচনা সভা

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের উদ্দ্যোগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের প্রাক্কালে আলোচনা সভা ও বৈশিক মহামারি কভিট -১৯ করোনায় সংগঠনের চলমান কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষে ১৪ আগষ্ট শনিবার বিকেলে স্থানীয় একটি হোটেলে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি অহিদ সিরাজ চৌধুরী স্বপনের সভাপতিত্বে ও আবছার উদ্দিন অলির সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সাংবাদিক নূর মোহাম্মাদ রানা, সিনিয়র সহ-সভাপতি এস এম আজিজ, মোঃ আরমান চৌধুরী, লায়ন আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক জাফর ইকবাল, মোঃ সাইফুল আলম, শরিফ হোসাইন, সৈয়দ নূর-নবী(লিটন), লায়ন আনোয়ারুল আজিম চৌধুরী, অর্পন কুমার ধর,মোঃ সালামত আলী,এড. প্রতাপ পাল, এড. শাহাজাহান, ডা. ইমতিয়াজ, মোঃ তানভীর হোসেন মজুমদার, ওসমান আবেদী, সালমা বেগম, মনজুর আলম সহ সংগঠনের কর্মকর্তা ও সদস্য বৃন্দ।

সভায় সর্বসম্মতিক্রমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১৫ আগষ্ট রোববার বিকেল ৫ টায় সিআরবি চত্তরে বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হইবে।

Feb2
Feb2