আপাতত গণটিকা কার্যক্রম বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৫ আগস্ট, ২০২১, ৩:১১ বিকাল
আপাতত গণটিকা কার্যক্রম বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী

করোনা সংক্রমণ প্রতিরোধে পর্যাপ্ত পরিমাণ টিকা হাতে না আসায় আপাতত আর গণটিকা কার্যক্রম শুরু হচ্ছে না। তবে সারাদেশে ভ্যাকসিনেশন কার্যক্রমের জন্য যথেষ্ট পরিমাণ টিকা হাতে এলেই আবারও গণটিকা কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

রবিবার (১৫ আগস্ট) দুপুরে মহাখালীতে বিসিপিএস মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে মন্ত্রী এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, পর্যাপ্ত পরিমাণ টিকা হাতে না আসায় গণটিকা কার্যক্রম আপাতত বন্ধ থাকবে। টিকা পাওয়া সাপেক্ষে আবারও এ কার্যক্রম শুরু হবে। এখন যেভাবে টিকা দেওয়া হচ্ছে, সেভাবেই চলবে।

এন-কে

Feb2
Feb2