বাবার জন্মদিনে অভিনব শুভেচ্ছা সারার
সমালোচকদের নজর তাদের পরিবারের উপর থাকলেও, কারিনার মতো মোটেই সমালোচকদের পাত্তা দিতে রাজি নন সাইফ কন্যা সারা আলি খানও। বাবার জন্মদিনে মিষ্টি একটি ছবি পোস্ট করেছেন সারা।
৫১ তম জন্মদিন স্ত্রী কারিনা কাপুর খান ও দুই সন্তান তৈমুর এবং জেহর সঙ্গে মলদ্বীপে কাটাচ্ছেন বলিউড অভিনেতা সাইফ আলি খান। হ্যান্ডসাম হাজবেন্ডের জন্মদিন সেলিব্রেশনের ছবি ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন কারিনা।
অন্যদিকে নিজের ইনস্টাগ্রামে বাবাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ছবি পোস্ট করলেন সাইফ কন্যা সারা আলি খানও।
মাত্র কয়েকমাস আগেই চতুর্থবার বাবা হয়েছেন সাইফ আলি খান। ছোট্ট জেহর জন্ম দিয়ে কারিনা কাপুরও তার মা হওয়ার অনুভূতি নিয়ে লিখে ফেলেছেন পুরো একটা বই। বইয়ের নাম দিয়েছেন ‘প্রেগনেন্সি বাইবেল’। বইয়ের নাম নিয়ে ইতোমধ্যেই বিতর্ক তৈরি হয়েছিল।
তবে কোনো বিতর্কতেই যে মাথা ঘামানোর পাত্রী নন কারিনা, তা তিনি বহুবার প্রমাণ করে দিয়েছেন। তাই সমালোচকদের একহাত নিয়ে জানিয়ে দিয়েছেন, তিনি সবসময়ই পজিটিভ থাকতে পছন্দ করেন। কোনো নেতিবাচক ভাবনা তিনি কাছে ঘেঁষতে দিতে চান না।
কারিনা কাপুরের সঙ্গে সাইফ আলি খানের বয়সের অনেক পার্থক্য। তা নিয়ে সমালোচকরা মজা করতেও ছাড়েন না। তার উপর চতুর্থবার বাবা হয়েছেন অভিনেতা। সব মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলারদের নজরেই থাকেন ‘সাইফিনা’। তবে ট্রোলারদের মোটেই পাত্তা না দিয়ে সাইফ আলি খানের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় ভালোবাসা প্রকাশ করেছেন অভিনেত্রী। লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার ভালোবাসা। আমি তোমার সঙ্গে অনন্তকাল থাকতে চাই।’
সমালোচকদের নজর তাদের পরিবারের উপর থাকলেও, কারিনার মতো মোটেই সমালোচকদের পাত্তা দিতে রাজি নন সাইফ কন্যা। বাবার জন্মদিনে মিষ্টি একটি ছবি পোস্ট করেছেন সারা। ছবিতে ছোট্ট জেহর সঙ্গে সাইফ, কারিনা এবং সারা তিনজনকেই হাসি মুখে দেখা যাচ্ছে।
এই ছবি পোস্ট করে ইনস্টাগ্রামে সারা লিখেছেন, ‘হ্যাপিয়েস্ট বার্থ ডে আব্বা। আমার সুপারহিরো হওয়ার জন্য তোমায় অনেক ধন্যবাদ। তুমি আমার সবথেকে স্মার্ট বন্ধু। বেড়াতে যাওয়ার জন্য তুমিই আমার সবথেকে ভালো বন্ধু। আর আমার সবথেকে বড় প্রেরণা। লাভ ইউ।’ বাবার জন্মদিনে ভালোবাসার বার্তার সঙ্গে ভালোবাসার চিহ্নও জুড়ে দিতে ভোলেননি সারা।
প্রসঙ্গত, এই মুহূর্তে পরিচালক আনন্দ এল রাইয়ের নতুন ছবি ‘আতরঙ্গি রে’র শ্যুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন সারা আলি খান। তার সঙ্গে এই ছবিতে দেখা যাবে বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার এবং দক্ষিণের তারকা ধনুশকে।
এন-কে


আপনার মতামত লিখুন