হেফাজত আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী মারা গেছেন

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১, ১:৩৭ দুপুর
হেফাজত আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী মারা গেছেন

হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

আজ (বৃহস্পতিবার, ১৯ আগস্ট) চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হাট হাজারি মাদরাসার জ্যেষ্ঠ শিক্ষক মাওলানা ইয়াহিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে তাকে চট্টগ্রামে চিকিৎসার জন্য নেওয়া হয়।

বাবুনগরীর খাদেম মাওলানা জুনায়েদ জানিয়েছেন, বুধবার সন্ধ্যার পর থেকে বাবুনগরীর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তার শারীরিক অবস্থার আরো অবনতি হয়। পরে দ্রুত অ্যাম্বুলেন্সে হাসপাতালের দিকে রওনা হন সঙ্গীরা।

৬৭ বছর বয়সি দেশের অন্যতম শীর্ষ আলেমে দ্বীন দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনি ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

এন-কে

Feb2
Feb2