সাই পল্লবীর নতুন মিশন
একেবারে সাদামাটা নায়িকা হিসেবে পরিচিত তিনি। সাজসজ্জা নয় বরং নিজের কাজকেই বরাবর ভালোবেসেছেন। বলছি দক্ষিণী ভারতের অভিনেত্রী সাই পল্লবীর কথা।
সাধারণ হয়েও অসাধারণ কথাটা যেন তার জন্যই প্রযোজ্য। তামিল, তেলুগু ও মালায়ালাম ভাষার সিনেমায় অভিনয় করে নিজেকে প্রমাণ করেছেন এ অভিনেত্রী। এবার নাম লেখাতে যাচ্ছেন কন্নড় ভাষার সিনেমায়।
‘এসিটি-১৯৭৮’ খ্যাত নির্মাতা মনসুরে কর্ণাটকের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে থ্রিলার ঘরানার সিনেমা নির্মাণের জন্য পুরো মনোযোগ দিয়েছেন। এতে অভিনয়ের জন্য সাই পল্লবীকে প্রস্তাব দিয়েছেন এই নির্মাতা। বিষয়বস্তু জেনে আগ্রহী হয়েছেন অভিনেত্রী। এখনো চূড়ান্ত সম্মতি না দিলেও চিত্রনাট্যর জন্য অপেক্ষা করছেন তিনি। বাস্তবধর্মী করে চিত্রনাট্য রচনার কাজ করছেন নির্মাতা নিজেই।
সাই পল্লবী অভিনীত প্রেক্ষাগৃহে সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘এনজিকে’। কিছুদিন আগে তেলেগু ভাষার ‘লাভ স্টোরি’, ‘বিরতা পারভাম ১৯৯২’ ও ‘শ্যাম সিং রায়’ সিনেমার কাজ শেষ করেছেন এই অভিনেত্রী।
২০০৫ সালে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে পা রাখেন সাই পল্লবী। এরপর ২০১৪ সালে মালায়ালাম ভাষার ‘প্রেমাম’ সিনেমায় প্রথম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। এতে অভিনয় করে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতে নেন এই অভিনেত্রী। ২০১৭ সালে তেলেগু ভাষার ‘ফিদা’ সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কাড়েন তিনি।
এন-কে



আপনার মতামত লিখুন