নোয়াখালীতে স্কুলছাত্রীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেফতার ২ যুবক
নোয়াখালীতে স্কুলছাত্রীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেফতার ২ যুবক
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে তুলে নিয়ে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবককে বিরুদ্ধে। ধর্ষণের পর ভুক্তভোগীর স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে ওই দুই যুবকের বিরুদ্ধে।
এ ঘটনায় শুক্রবার রাতে স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে শনিবার ভোরে চন্দ্রগঞ্জ এলাকা থেকে অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- শরীফপুর ইউনিয়নের বাবুনগর গ্রামের আব্দুর রহমান ও একই এলাকার ইব্রাহিম।
মামলার সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে বাড়ির পার্শ্ববর্তী এক বান্ধবীর কাছ থেকে অনলাইনে পরীক্ষার নোট নেওয়ার জন্য যাওয়ার পথে আব্দুর রহমান তাকে মুখ চেপে ধরে রাস্তা থেকে নির্মাণাধীন একটি ফাঁকা বাড়িতে নিয়ে যায়। পরে ওইস্থানে তার হাত বেঁধে ধর্ষণ করে। এসময় রহমান মোবাইলে তার বন্ধু ইব্রাহিমকে ডেকে আনেন। পরে তারা দুইজনে পালাক্রমে তাকে আবারও ধর্ষণ করে এবং ধর্ষণের ভিডিও মোবাইলে ধারণ করে। ভিডিও মোবাইলে ধারণের পরও সন্ধ্যা পর্যন্ত তাকে তারা একাধিকবার ধর্ষণ করে। মাগরিবের আজানের পর আব্দুর রহমান ভুক্তভোগীর কানের স্বর্ণের দুল ও নাকফুল ছিনিয়ে নিয়ে তাকে বের করে দেন।
পরে ঘটনাটি ভুক্তভোগীর বাড়িতে গিয়ে তার মা-বাবাকে জানালে তার বাবা মামলা করেন।
বিষয়টি নিশ্চিত করে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান সিকদার জানান, গ্রেফতার দুই যুবককে দুপুরে আদালতে পাঠানো হবে। এইদিকে ভুক্তভোগীর শারীরিক পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এন-কে


আপনার মতামত লিখুন