খুঁজুন
, ,

উদানা-পোলার্ডে উড়ে গেল বার্বাডোজ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 28 August, 2021, 2:19 pm
উদানা-পোলার্ডে উড়ে গেল বার্বাডোজ

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েই ক্যারিয়ার সেরা বোলিং করলেন ইসুরু উদানা। লঙ্কান এই বোলারের পেস তোপে এবং কাইরন পোলার্ডের ঝোড়ো ফিফটিতে উড়ে গেল বার্বাডোজ রয়ালস। এই দুজনের অনবদ্য নৈপুণ্যে ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটের সহজ জয় পেয়েছে ত্রিনিদাদ এন্ড টোবাগো নাইট রাইডার্স।

বাংলাদেশ সময় আজ শনিবার ভোরে অনুষ্ঠিত এ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বার্বাডোজ। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করলেও পঞ্চম ওভারেই উদানার তোপের মুখে পড়ে জেসন হোল্ডারের দল। একে একে পাঁচটি উইকেট তুলে নেন উদানা। যাতে চার বল বাকি থাকতেই ১২২ রানে গুটিয়ে যায় রয়ালসরা।

দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন পাঁচ নম্বরে নামা আজম খান। তাঁর এই ২১ বলের ইনিংসে ছিল দুটি করে চার ও ছক্কার মার। এছাড়া গ্লেন ফিলিপ্স ২৪ বলে ২৪, শাই হোপ ১৯ বলে ২০ এবং জনসন চার্লস ১২ বলে ১৩ রান করেন। নাইটদের পক্ষে ২১ রান দিয়ে ৫টি উইকেট নেন ইসুরু উদানা। এটিই তাঁর ক্যারিয়ার সেরা বোলিং ফিগার। এছাড়া রবি রামপাল ২টি এবং সুনিল নারিন ও আকিল হোসেইন ১টি করে উইকেট লাভ করেন।

১২৩ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে অবশ্য শুরুতেই হোঁচট খায় নাইট রাইডার্স। ওপেনিং নামানো সুনিল নারিন (০), লেন্ডল সিমন্স (৫) ও কলিন মুনরোকে (8) দ্রুত ফিরিয়ে নাইট শিবিরে রীতিমত ত্রাস সৃষ্টি করেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির।

এরপর অষ্টম ওভারে ওশানে থমাস এসে টিম সেইফার্টকে (১৫) তুলে নিলে ৩৮ রানেই চতুর্থ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে পোলার্ডের দল। তবে এতে একদমই বিচলিত হননি এই ক্যারিবীয় দানব। বরং ক্রিজে এসে এই অবস্থা থেকেই শুরু করেন পাল্টা আক্রমণ। জেসন হোল্ডার, অ্যাশলে নার্স ও থিসারা পেরেরার উপর চালান তাণ্ডবলীলা।

প্রথমজন চার ওভারে তিনটি ছক্কা হজম করলেও পরের দুজন দুই ওভারেই হজম করেন দুটি করে ছক্কা। তবে ঝড়টা সবচেয়ে বেশি বইয়ে গেছে পেরেরার উপর দিয়েই। ১১টি বলে হাত ঘুরিয়ে চারটি চার ও দুটি ছক্কা খেয়ে ২৭ রান দেন এই শ্রীলঙ্কান। যার ফলে ২৯ বলেই ফিফটি পূরণ করেন পোলার্ড।

আর ১৯ বল হাতে রেখেই ৬ উইকেটের অনায়াস জয় তুলে নেয় নাইটরা। ৫৪ রানে অপরাজিত থাকেন অধিনায়ক কাইরন পোলার্ড। তাঁর ৩০ বলের এই ইনিংসে ছিল ছয়টি ছক্কার সঙ্গে তিনটি চারের মার। তার সঙ্গী দীনেশ রামদিন অপরাজিত থাকেন ৩১ বলে ২৯ রান করে। তবে ম্যাচ সেরা হয়েছেন ইসুরু উদানাই।

এই জয়ে দুই ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তালিকার চার নাম্বারে অবস্থান করছে নাইট রাইডার্স। অন্যদিকে দুই ম্যাচেই হেরে পাঁচ নাম্বারে আছে বার্বাডোজ।

এন-কে

Feb2

পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 27 June, 2026, 11:14 pm
পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা

অতীতের সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড করেছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানের টাকা। গণনা শেষে এবার পাওয়া গেছে ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা।

শনিবার (২৭ জুন) সকাল ৭টায় খোলা হয় মসজিদের ১৩টি দানবাক্স। এতে মিলে রেকর্ড ৪৩ বস্তা টাকা। ৯টার পর শুরু হয় গণনা। চলে রাত পৌনে ৯টা পর্যন্ত।

জেলা প্রশাসন ও পাগলা মসজিদ পরিচালনা কমিটি গণনা শেষে মোট টাকা পাওয়ার তথ্যটি নিশ্চিত করেছে।

জানা গেছে, প্রতি তিন থেকে চার মাস পরপর পাগলা মসজিদের দানবাক্সগুলো খোলা হলেও এবার ছয় মাস পর খোলা হয়েছে। এতে রেকর্ড সংখ্যক টাকা পাওয়া গেছে। এছাড়াও স্বর্ণালংকার, বৈদেশিক মুদ্রাসহ নানা সামগ্রী পাওয়া গেছে।

জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়।

রূপালী ব্যাংক কর্মকর্তা, জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মাদ্রাসা শিক্ষার্থীসহ ৫৯০জন এবার টাকা গণনায় অংশ নেন।

এর আগে গত ২৭ ডিসেম্বর সর্বশেষ পাগলা মসজিদের দানবাক্সগুলো খোলা হয়েছিল। ১৩টি সিন্দুকে সেসময় ৩৫ বস্তা টাকা পাওয়া গিয়েছিল। গণনা শেষে মোট টাকার সংখ্যা দাঁড়ায় ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা। এছাড়াও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছিল।

শনিবার দানবাক্স খোলা শেষে এক ব্রিফিংয়ে জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন বলেন, পাগলা মসজিদের দানের ১১৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩৫২টাকা রূপালী ব্যাংক লিমিটেডে জমা রয়েছে। (সর্বশেষ দানবাক্স খোলার আগ পর্যন্ত)। এছাড়াও স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রা সিলগালাকৃত অবস্থায় জেলা ট্রেজারিতে জমা রয়েছে। পাগলা মসজিদে দানবাক্সের পাশাপাশি অনলাইনেও দান-খয়রত গ্রহণ করা হয়। এ পর্যন্ত অনলাইনে ২৪ লাখ ৭৬ হাজার ৮৮২টাকা জমা হয়েছে।

তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন : পুলিশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 27 June, 2026, 7:51 pm
তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন : পুলিশ

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘তুরাগ নদীতে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসছে’ শিরোনামে প্রচারিত তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

শনিবার (২৭ জুন) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন এ তথ্য জানান।

তিনি বলেন, তুরাগ নদীতে আওয়ামী লীগ-ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসছে- এমন শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিত্তিহীন তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। প্রকৃতপক্ষে, এ ধরনের কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।

এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের গুজব ছড়িয়ে আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। তাই এ ধরনের মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানানো হচ্ছে।

তিনি আরও বলেন, যারা এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশ তৎপর রয়েছে। অপপ্রচারে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 27 June, 2026, 3:25 pm
‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী

জাতীয় সংসদে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান দেশের স্বার্থকে সবার ওপরে স্থান দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি উল্লেখ করেছেন, বাংলাদেশের মানুষ তাদের স্বার্থ দেখার জন্যই সরকার ও সংসদ সদস্যদের দায়িত্ব দিয়েছে।

শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

নিজের রাজনৈতিক অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, তাদের দল সবসময় ‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘বাংলাদেশ প্রথম’ স্লোগানটি ব্যবহার করে। তিনি নিজের অবস্থান থেকে সবসময় দেশের এবং দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলার এবং তা রক্ষা করার চেষ্টা করে যাচ্ছেন।

সংসদ নেতা বলেন, এখানে কোনো ব্যক্তিগত বিষয় বা স্বার্থ জড়িত নেই। যেকোনো ভালো অর্জন বা সফল সফরের মাধ্যমে যদি ইতিবাচক কিছু অর্জিত হয়ে থাকে, তবে তা একান্তই বাংলাদেশ এবং দেশের মানুষের অর্জন।

সংসদে তার বক্তব্যের প্রতি সমর্থন ও উৎসাহ জোগানোর জন্য তিনি বিরোধীদলীয় নেতাসহ সংসদের সব সদস্যকে বিশেষভাবে ধন্যবাদ জানান। দেশের মানুষের পক্ষে কাজ করার এই যাত্রায় সবার এই ইতিবাচক মনোভাবকে তিনি আন্তরিকভাবে সাধুবাদ জানান।