সীতাকুণ্ডে সোনার বাংলা এক্সপ্রেসের সাথে পিকআপ সংঘর্ষ
সীতাকুণ্ডে ঢাকা থেকে ছেড়ে আসা সোনার বাংলা এক্সপ্রেসের সাথে পিকআপ এর সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (৩০ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার ইয়াকুব নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রেললাইনে উঠে যাওয়া পিকআপটি দ্রুতগতির ট্রেনের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ইয়াকুব নগর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা সোনার বাংলা এক্সপ্রেসের সাথে পিকআপ এর সংঘর্ষের ঘটনার খবর পেয়ে সেখানে থানা পুলিশের একটি টিম গেছে। এখনো বিস্তারিত জানা যায়নি।
এন-কে


আপনার মতামত লিখুন