খুঁজুন
, ,

নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়া জয় টাইগারদের

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 1 September, 2021, 7:23 pm
নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়া জয় টাইগারদের

সফরকারি দল নিউজিল্যান্ডকে ৬০ রানের গুঁড়িয়ে দিয়ে ৭ উইকেটের সহজ জয় পায় বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ডকেও মাটিতে নামাল টাইগাররা।

অস্ট্রেলিয়াকে ৬২ রানে লজ্জা দেওয়া মাহমুদউউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীণ দলটি নিউজিল্যান্ডকেও তাদের সর্বনিম্ন ৬০ রানে গুঁড়িয়ে দেয় বাংলাদেশ।

৬১ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে যায় বাংলাদেশ। ২.৫ ওভারে মাত্র ৭ রানে সাজঘরে দুই ওপেনার মোহাম্মদ নাঈম শেখ ও লিটন কুমার দাস।

এরপর মুশফিকুর রহিমের সঙ্গে ৩২ রানের জুটি গড়েন সাকিব আল হাসান। ৩৩ বলে ২৫ রান করে সাজঘরে এ অলরাউন্ডার।

১.১ ওভারে কোল ম্যাককলিনচের বলে হেনরি নিকোলসের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। তার আগে ৬ বলে মাত্র ১ রান করার সুযোগ পান এ ওপেনার।

প্রথম উইকেটের এই ধকল সামলিয়ে ওঠার আগেই সাজঘরে ফেরেন আরেক ওপেনার লিটন দাস। নিউজিল্যান্ডের স্পিনার এজাজ প্যাটেলের বলটি ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে স্টাম্পিং হন লিটন (১)। তার বিদায়ের মধ্য দিয়ে ২.৫ ওভারে মাত্র ৭ রানে বাংলাদেশ হারায় দুই ওপেনারকে।

এর আগে নিউজিল্যান্ডকে সর্বনিম্ন রানের রেকর্ড ‘উপহার’ দেয় বাংলাদেশ। গত মাসে অস্ট্রেলিয়ার মতো বিশ্ব চ্যাম্পিয়নদের এই মিরপুরেই ৬২ রানে গুঁড়িয়ে দিয়েছিল মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলটি।

তবে টি-টোয়েন্টিতে এর আগেও একবার ৬০ রানে অলআউট হওয়ার নজির আছে নিউজিল্যান্ডের। ২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলংকার বিপক্ষে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১২০ রানের টার্গেট তাড়া করতে নেমে রঙ্গনা হেরাথের স্পিনে বিভ্রান্ত হয়ে ১৫.৩ ওভারে ৬০ রানে অলআউট হয় ব্রান্ডন ম্যাককালামের নেতৃত্বাধীন দলটি।

বুধবার নিউজিল্যান্ডকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় ৬০ রানে গুঁড়িয়ে দিল টাইগাররা। জয় দিয়ে সিরিজে শুভসূচনা করতে বাংলাদেশ দলকে করতে হবে মাত্র ৬১ রান।

বুধবার বিকাল ৪টায় ব্যাটিংয়ে নেমে টাইগার স্পিনার মেহেদি হাসান, সাকিব আল হাসান, নাসুম আহমেদের ঘূর্ণি বলে বিভ্রান্ত হয়ে মাত্র ৯ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় নিউজিল্যান্ড।

এরপর হেনরি নিকোলসকে সঙ্গে নিয়ে পঞ্চম উইকেটে দলকে খেলায় ফেরানোর চেষ্টা করেও ব্যর্থ হন অধিনায়ক টম লাথাম। পঞ্চম উইকেটে তারা সর্বোচ্চ ৩৪ রানের জুটি গড়েন।

৪ উইকেটে ৫৩ রান করা দলটি এরপর মাত্র ৭ রানের ব্যবধানে ৬ উইকেট হারিয়ে ১৬.৫ ওভারে ৬০ রানে অলআউট হয়।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম ওভারের তৃতীয় বলেই সাফল্য পান স্পিনার মেহেদি হাসান। তার বলে তার হাতেই ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন এই ম্যাচে অভিষেক হওয়া রাচিন রবিন্দ্র। প্রথম ওভারে ১ রানে নিউজিল্যান্ডের নেই এক উইকেট।

ইনিংসের তৃতীয় ওভারে বোলিংয়ে এসে সাকিব আল হাসান তুলে নেন ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নামা উইলি ইয়ংকে। ১১ বলে মাত্র ৫ রান করে সাকিবের বলে বোল্ড হয়ে ফেরেন তিনি।

এরপর ইনিংসের চতুর্থ ওভারের তৃতীয় বলে নাসুম আহমেদের বলে নাঈম শেখের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটসম্যান কলিন ডি গ্রান্ডহোম। ওই ওভারের শেষ বলে বোল্ড হয়ে ফেরেন নিউজিল্যান্ডের আরেক ওপেনার টম বান্ডেল।

৪ ওভারে ৯ রানে ৪ উইকেট পতনের পর হেনরি নিকোলসকে সঙ্গে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক টম লাথাম। পরের ছয় ওভারে স্কোর বোর্ডে তারা যোগ করেন ৩১ রান। ১০ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ৪০ রান।

পঞ্চম উইকেটে হেনরি নিকোলসকে সঙ্গে নিয়ে ৩৪ রানের জুটি গড়েন অধিনায়ক টম লাথাম। ৪ উইকেটে ৪৩ রান করা কিউই দলটি এরপর ১১ রানের ব্যবধানে হারায় টম লাথাম, কোল ম্যাকনচি, হেনরি নিকোলস ও এজাজ প্যাটেলের উইকেট।

নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথামকে আউট করেন মোহাম্মদ সাইফউদ্দিন। সাকিবের দ্বিতীয় শিকার হয়ে ফেরেন কোল ম্যাকনচি।

দলীয় ৪৯ রানে সাইফউদ্দিনের দ্বিতীয় শিকার হন হেনরি নিকোলস। ১৪তম ওভারের শেষ বলে মোস্তাফিজুর রহমানের বলে বোল্ড হয়ে ফেরেন এজাজ প্যাটেল।

এন-কে

Feb2

পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 27 June, 2026, 11:14 pm
পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা

অতীতের সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড করেছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানের টাকা। গণনা শেষে এবার পাওয়া গেছে ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা।

শনিবার (২৭ জুন) সকাল ৭টায় খোলা হয় মসজিদের ১৩টি দানবাক্স। এতে মিলে রেকর্ড ৪৩ বস্তা টাকা। ৯টার পর শুরু হয় গণনা। চলে রাত পৌনে ৯টা পর্যন্ত।

জেলা প্রশাসন ও পাগলা মসজিদ পরিচালনা কমিটি গণনা শেষে মোট টাকা পাওয়ার তথ্যটি নিশ্চিত করেছে।

জানা গেছে, প্রতি তিন থেকে চার মাস পরপর পাগলা মসজিদের দানবাক্সগুলো খোলা হলেও এবার ছয় মাস পর খোলা হয়েছে। এতে রেকর্ড সংখ্যক টাকা পাওয়া গেছে। এছাড়াও স্বর্ণালংকার, বৈদেশিক মুদ্রাসহ নানা সামগ্রী পাওয়া গেছে।

জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়।

রূপালী ব্যাংক কর্মকর্তা, জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মাদ্রাসা শিক্ষার্থীসহ ৫৯০জন এবার টাকা গণনায় অংশ নেন।

এর আগে গত ২৭ ডিসেম্বর সর্বশেষ পাগলা মসজিদের দানবাক্সগুলো খোলা হয়েছিল। ১৩টি সিন্দুকে সেসময় ৩৫ বস্তা টাকা পাওয়া গিয়েছিল। গণনা শেষে মোট টাকার সংখ্যা দাঁড়ায় ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা। এছাড়াও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছিল।

শনিবার দানবাক্স খোলা শেষে এক ব্রিফিংয়ে জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন বলেন, পাগলা মসজিদের দানের ১১৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩৫২টাকা রূপালী ব্যাংক লিমিটেডে জমা রয়েছে। (সর্বশেষ দানবাক্স খোলার আগ পর্যন্ত)। এছাড়াও স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রা সিলগালাকৃত অবস্থায় জেলা ট্রেজারিতে জমা রয়েছে। পাগলা মসজিদে দানবাক্সের পাশাপাশি অনলাইনেও দান-খয়রত গ্রহণ করা হয়। এ পর্যন্ত অনলাইনে ২৪ লাখ ৭৬ হাজার ৮৮২টাকা জমা হয়েছে।

তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন : পুলিশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 27 June, 2026, 7:51 pm
তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন : পুলিশ

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘তুরাগ নদীতে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসছে’ শিরোনামে প্রচারিত তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

শনিবার (২৭ জুন) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন এ তথ্য জানান।

তিনি বলেন, তুরাগ নদীতে আওয়ামী লীগ-ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসছে- এমন শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিত্তিহীন তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। প্রকৃতপক্ষে, এ ধরনের কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।

এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের গুজব ছড়িয়ে আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। তাই এ ধরনের মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানানো হচ্ছে।

তিনি আরও বলেন, যারা এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশ তৎপর রয়েছে। অপপ্রচারে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 27 June, 2026, 3:25 pm
‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী

জাতীয় সংসদে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান দেশের স্বার্থকে সবার ওপরে স্থান দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি উল্লেখ করেছেন, বাংলাদেশের মানুষ তাদের স্বার্থ দেখার জন্যই সরকার ও সংসদ সদস্যদের দায়িত্ব দিয়েছে।

শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

নিজের রাজনৈতিক অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, তাদের দল সবসময় ‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘বাংলাদেশ প্রথম’ স্লোগানটি ব্যবহার করে। তিনি নিজের অবস্থান থেকে সবসময় দেশের এবং দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলার এবং তা রক্ষা করার চেষ্টা করে যাচ্ছেন।

সংসদ নেতা বলেন, এখানে কোনো ব্যক্তিগত বিষয় বা স্বার্থ জড়িত নেই। যেকোনো ভালো অর্জন বা সফল সফরের মাধ্যমে যদি ইতিবাচক কিছু অর্জিত হয়ে থাকে, তবে তা একান্তই বাংলাদেশ এবং দেশের মানুষের অর্জন।

সংসদে তার বক্তব্যের প্রতি সমর্থন ও উৎসাহ জোগানোর জন্য তিনি বিরোধীদলীয় নেতাসহ সংসদের সব সদস্যকে বিশেষভাবে ধন্যবাদ জানান। দেশের মানুষের পক্ষে কাজ করার এই যাত্রায় সবার এই ইতিবাচক মনোভাবকে তিনি আন্তরিকভাবে সাধুবাদ জানান।