খুঁজুন
, ,

আজ বাংলাদেশের লক্ষ্য ২-০

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 3 September, 2021, 10:27 am
আজ বাংলাদেশের লক্ষ্য ২-০

অস্ট্রেলিয়া সিরিজের মতো নিউজিল্যান্ডের বিপক্ষেও দুর্দান্ত জয় দিয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। সেই ধারাবাহিকতা অব্যাহত রেখে সিরিজের দ্বিতীয় ম্যাচেও জয়ের লক্ষ্য নিয়ে আজ শুক্রবার নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদের দল।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি। সরাসরি দেখাবে গাজী টিভি ও টি-স্পোটর্স।

দারুণভাবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি জিতে নেয় বাংলাদেশ। নিউজিল্যান্ডকে তাদের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বনিন্ম ৬০ রানে অলআউট করে দেয় টাইগাররা। ব্যাটিংয়ের শুরুতে চাপে পড়লেও ৭ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ।

আর এর ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে ১১তম ম্যাচে এসে প্রথম জয়ের স্বাদ পেল বাংলাদেশ। অবশ্য হোম কন্ডিশন বিবেচনায় এমনটা প্রত্যাশিতই ছিল।

মিরপুরের স্লো ও নিচু উইকেট বাংলাদেশের স্পিনার এবং পেসার মুস্তাফিজুর রহমানের জন্য যথার্থ। এখানে কাটার এবং স্লোয়ার খুব কার্যকরী এবং প্রথম ম্যাচটি পরিকল্পনা অনুযায়ীই হয়েছে। গত মাসে পাঁচ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারনোর পরিকল্পনা অনুসরণ করেছে টিম টাইগার।

পরিকল্পনা অনুযায়ী স্পিনাররা প্রতিপক্ষের টপ অর্ডারে ধস নামাবে এবং কাজ শেষ করবেন মুস্তাফিজ। শুরুতেই স্পিনারদের বিপক্ষে খেই হারিয়েছে নিউজিল্যান্ডের টপ অর্ডার। এরপর শেষ দিকে লেজ ছেটে দিয়েছেন মুস্তাফিজ।

এমন দুর্দান্ত জয়ের পরও ব্যাটিং নিয়ে হতাশা প্রকাশ করেছেন ম্যাচে বল হাতে ১০ রানে ২ উইকেট ও ব্যাট হাতে ২৫ রান করে ম্যাচ সেরা হওয়া বাংলাদেশের সাকিব আল হাসান। বিশ্বসেরা এই অলরাউন্ডার বলেন, ‘সিরিজের প্রথম ম্যাচে জয়ের অনুভূতি দারুণ। কারণ নিউজিল্যান্ডের বিপক্ষে সংক্ষিপ্ত ভার্সনে আমরা আগে কখনো জয় পাইনি।’

সাকিব আরও বলেন, ‘এই জয় আমাদের আত্মবিশ্বাসী করছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে আমরা ভালো বল করেছি এবং নিউজিল্যান্ডের বিপক্ষেও। তবে আমাদের ব্যাটিং প্রত্যাশানুযায়ী হয়নি। ব্যাটিংয়ের জন্য কন্ডিশন উপযোগী নয়।’

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে আর মাত্র ৪ উইকেট পেলেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারী হবেন সাকিব। শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গার ১০৭ উইকেটকে টপকে যাবেন তিনি। ৪ উইকেট শিকারের পাশাপাশি বিশ্ব ক্রিকেটের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক অঙ্গণে ১২ হাজার রানের পাশাপাশি ৬শ উইকেট শিকারের মালিক হবেন সাকিব।

এদিকে, কঠিন বাস্তবতার পরও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে নিউজিল্যান্ড। কিন্তু অনভিজ্ঞ দল এবং এখানকার কন্ডিশন ও বাংলাদেশের বর্তমান পারফরমেন্সের কারণে কিউইদের জন্য তা বেশ কঠিনই বটে।

নিউজিল্যান্ডের খেলোয়াড়রা ভালো খেলতে পারনি। ব্যাটসম্যানরা শুরুতে ব্যর্থ হলেও মাঝে লড়াই করার চেষ্টা করেন টম ল্যাথাম ও হেনরি নিকোলস। শুরুর বিপদ সামলে উঠলেও, দু’জনই বড় শট খেলতে গিয়েই আউট হন।
তবে আজ দ্বিতীয় ম্যাচে সফরকারীরা ভালো পারফর্ম করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলের অধিনায়ক টম ল্যাথাম।

তিনি বলেন, ‘আমাদের শুরুটা হতাশাজনক। আমরা জানতাম, এটি কঠিন হতে চলেছে। কিন্তু প্রয়োজনীয় মুহূর্তে আমরা উইকেট হারিয়েছি।’ লাথাম আরও বলেন, ‘এই কন্ডিশনে আমাদের যেকোনো একটি উপায় খুঁজে বের করতে হবে এবং একটি ভালো স্কোর করার চেষ্টা করতে হবে। বোর্ডে রান জমা করাটা এখানে সহজ নয়। যেমনটি আমি বলেছি, ভালো স্কোর করতে আরো কাজ করতে হবে, চেষ্টা করতে হবে। তবে বল হাতে ছেলেরা যে চেষ্টা করেছে তাতে আমি গর্বিত।’

যদিও নিজেদের শেষ দশ ম্যাচের মধ্যে সাতটিতেই জিতেছে বাংলাদেশ। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের পারফরমেন্স ওভার ওল সুখকর নয়। এখন পর্যন্ত ১০৯ ম্যাচ খেলে মাত্র ৩৯টিতে জিতেছে তারা। হেরেছে ৬৭টিতে। আর দু’টি ম্যাচ পরিত্যক্ত হয়।

তবে আজ বাংলাদেশ একাদশে কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। প্রথম ম্যাচের জয়ী একাদশই দেখা যেতে পারে মাঠে। অন্যদিকে নিউজিল্যান্ড দলে আসতে পারে একটি পরিবর্তন।

বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): মোহাম্মদ নাঈম শেখ, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসাইন, নুরুল হাসান সোহান, শেখ মাহেদি হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ (সম্ভাব্য): রাচিন রবীন্দ্র, টম ব্লান্ডেল/ফিন অ্যালেন, উইল ইয়ং, কলিন ডি গ্রান্ডহোম, টম লাথাম (উইকেটরক্ষক ও অধিনায়ক), হেনরি নিকোলস, কোল ম্যাককঞ্চি, ডগ ব্রেসওয়েল, আজাজ প্যাটেল, ব্লেয়ার টিকনার, জ্যাকব ডাফি।

এন-কে

Feb2

তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন : পুলিশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 27 June, 2026, 7:51 pm
তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন : পুলিশ

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘তুরাগ নদীতে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসছে’ শিরোনামে প্রচারিত তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

শনিবার (২৭ জুন) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন এ তথ্য জানান।

তিনি বলেন, তুরাগ নদীতে আওয়ামী লীগ-ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসছে- এমন শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিত্তিহীন তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। প্রকৃতপক্ষে, এ ধরনের কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।

এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের গুজব ছড়িয়ে আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। তাই এ ধরনের মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানানো হচ্ছে।

তিনি আরও বলেন, যারা এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশ তৎপর রয়েছে। অপপ্রচারে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 27 June, 2026, 3:25 pm
‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী

জাতীয় সংসদে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান দেশের স্বার্থকে সবার ওপরে স্থান দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি উল্লেখ করেছেন, বাংলাদেশের মানুষ তাদের স্বার্থ দেখার জন্যই সরকার ও সংসদ সদস্যদের দায়িত্ব দিয়েছে।

শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

নিজের রাজনৈতিক অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, তাদের দল সবসময় ‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘বাংলাদেশ প্রথম’ স্লোগানটি ব্যবহার করে। তিনি নিজের অবস্থান থেকে সবসময় দেশের এবং দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলার এবং তা রক্ষা করার চেষ্টা করে যাচ্ছেন।

সংসদ নেতা বলেন, এখানে কোনো ব্যক্তিগত বিষয় বা স্বার্থ জড়িত নেই। যেকোনো ভালো অর্জন বা সফল সফরের মাধ্যমে যদি ইতিবাচক কিছু অর্জিত হয়ে থাকে, তবে তা একান্তই বাংলাদেশ এবং দেশের মানুষের অর্জন।

সংসদে তার বক্তব্যের প্রতি সমর্থন ও উৎসাহ জোগানোর জন্য তিনি বিরোধীদলীয় নেতাসহ সংসদের সব সদস্যকে বিশেষভাবে ধন্যবাদ জানান। দেশের মানুষের পক্ষে কাজ করার এই যাত্রায় সবার এই ইতিবাচক মনোভাবকে তিনি আন্তরিকভাবে সাধুবাদ জানান।

উপমহাদেশের কিংবদন্তি চক্ষু চিকিৎসক অধ্যাপক ডা. রবিউল হোসেন এর ইন্তেকাল

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 27 June, 2026, 2:53 pm
উপমহাদেশের কিংবদন্তি চক্ষু চিকিৎসক অধ্যাপক ডা. রবিউল হোসেন এর ইন্তেকাল

চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র (সিইআইটিসি)’র উপদেষ্টা ও সাবেক ম্যানেজিং ট্রাস্টি অধ্যাপক ডা. রবিউল হোসেন (৯০) বার্ধক্যজনিত কারণে চট্টগ্রাম মহানগরীর একটি বেসরকারি হাসপাতালে ২৭ জুন শনিবার ১২টা ৩০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি দুই পুত্র ডা. রাজীব হোসেন ও রিয়াজ হোসেন, নাতি-নাতনি, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

২৭ জুন বাদে এশা জমিয়তুল ফালাহ ময়দানে মরহুমের প্রথম নামাযে জানাযা, আগামীকাল ২৮ জুন রোববার সকাল ৯ টায় চট্টগ্রাম চক্ষু হাসপাতাল প্রাঙ্গনে দ্বিতীয় জানাযা ও একই দিন মিরসরাই কাঠাছড়ায় বাদ যোহর ৩য় নামাযের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

অধ্যাপক ডা. রবিউল হোসেন তাঁর কল্যাণমূলক কাজের স্বীকৃতি স্বরূপ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বহু সম্মানে ভূষিত হন। তিনি ফেডারেল রিপাবলিক অব জার্মানীর প্রেসিডেন্ট কর্তৃক প্রদত্ত “দি অর্ডার অব মেরিট”, ইন্টারন্যাশনাল এজেন্সী ফর প্রিভেনশন অব ব্লাইন্ডনেস কর্তৃক “দি লাইফ লং সার্ভিসেস এওয়ার্ড”, ইন্টারন্যাশনাল কংগ্রেস অব অফথালমোলজী কর্তৃক “কংগ্রেস অব অফথালমোলজী এওয়ার্ড”, এশিয়া প্যাসিফিক একাডেমী অব অফথালমোলজী কর্তৃক “দি ডিষ্টিংগুইসড্ সার্ভিসেস এওয়ার্ড” এবং স্বর্ণপদক, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন এওয়ার্ড, “চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন স্বর্ণপদক”, “বাংলাদেশ কমিউনিটি অফথালমোলজী স্বর্ণপদক”, বাংলাদেশ মেডিকেল বিশ^বিদ্যালয় কর্তৃক প্রদত্ত “অনরারি ডক্টরেট”, “দা ডেইলি স্টার এওয়ার্ড”, এছাড়া তিনি পেনিলপ বিলসন চেয়ারের প্রতিষ্ঠাতা অধ্যাপক।

মিরসরাইয়ের সমাজ সেবক ডা. আহমেদুর রহমান ও ওয়াহিদুন্নেসার একমাত্র পুত্র অধ্যাপক ডা. রবিউল হোসেন দেশের প্রত্যন্ত অঞ্চলে চক্ষু চিকিৎসা সেবা পৌঁছাতে চক্ষু রোগ নিবারণ ও নিরাময়ের জন্য ১৯৭৩ সালে বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতি গঠন পূর্বক দেশব্যাপী ভ্রাম্যমান চক্ষু শিবিরের মাধ্যমে প্রায় ১০ লাখেরও বেশী রোগীর অপারেশন, ১৯৭৫ সালে স্কুলগামী শিক্ষার্থীদের দৃষ্টি শক্তির সমস্যা নিরূপন, অদ্যাবধি প্রায় ৮ লক্ষ স্কুল ছাত্র-ছাত্রীর চোখ পরীক্ষা করা হয়। ১৯৮৩ সালে পাহাড়তলীতে ১৩০ শয্যা বিশিষ্ট একটি অত্যাধুনিক চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করেন। বর্তমানে এই হাসপাতাল দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি আধুনিক চক্ষু চিকিৎসা কেন্দ্র রূপে পরিচিতি লাভ করেছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান ইনষ্টিটিউট অব কমিউনিটি অফথালমোলজী প্রতিষ্ঠায় মূখ্য ভূমিকা পালন করেন। এ ইনস্টিটিউট হতে এই পর্যন্ত ২৬৬ জন ডাক্তার স্নাতকোত্তর প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। এছাড়াও চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে চার বছর মেয়াদী ব্যাচেলর অফ সায়েন্স ইন অপটোমেট্রি কোর্স চালু আছে।

তিনি এশিয়া প্যাসিফিক একাডেমী অফথালমোলজীতে ২০ বছরেরও অধিক সময় জাতীয় কাউন্সিলর এবং আঞ্চলিক সচিব হিসেবে, ইন্টারন্যাশনাল এজেন্সী ফর প্রিভেনশন অফ ব্লাইন্ডনেস-এ চেয়ারম্যান হিসেবে ৮ বছর নেতৃত্ব দেন,

এছাড়া তিনি বিশ্বমানের একটি “ইম্পেরিয়াল হসপিটাল” নামক ৩৫০ বেডের জেনারেল হাসপাতাল এবং “নার্সিং ট্রেনিং সেন্টার” গড়ে তুলেছেন।