খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বে করোনার টিকার সরবরাহে নেতৃত্বে আসতে চায় যুক্তরাষ্ট্র

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১, ২:৩৬ অপরাহ্ণ
বিশ্বে করোনার টিকার সরবরাহে নেতৃত্বে আসতে চায় যুক্তরাষ্ট্র

নিজেদের বাড়তে থাকা চাহিদা মেটানোর পাশাপাাশি বিশ্বজুড়ে বণ্টনের জন্য করোনা টিকা প্রস্তুত খাতে ৩০০ কোটি ডলার বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন হোয়াইট হাউসের করোনা বিষয়ক উপদেষ্টা জেফ্রি জিয়েন্টস।

মূলত টিকার ডোজ প্রস্তুত করা এবং প্যাকেজিং পর্যন্ত প্রক্রিয়ায় এই অর্থ বিনিয়োগ করা হবে উল্লেখ করে সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের একই কর্মকর্তা বলেন, ‘আমরা আশা করছি, এই যে ৩০০ কোটি ডলার বিনিয়োগ করা হবে, এবং এর ফলে কোম্পানিগুলো টিকার ডোজ উৎপাদন উল্লেখযোগ্য পরিমাণে বাড়াতে সক্ষম হবে।’

আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই অর্থ ছাড়ের প্রক্রিয়া শুরু করা হবে উল্লেখ করে জেফ্রি জিয়েন্টস আরও বলেন, ছাড়কৃত এই অর্থ টিকার ডোজ প্রস্তুত ও প্যাকেজিং ছাড়াও টিকা প্রস্তুতের উপাদান লিপিড, বায়োরিঅ্যাক্টর ব্যাগ, টিউব, সিরিঞ্জ, নিডল এবং পিপিই উৎপাদনে ব্যবহার করা যাবে।

গত মাসের শেষ থেকে করোনা টিকার দুই ডোজ সম্পূর্ণ করার পরও সংক্রমণের ঝুঁকিতে থাকা নাগরিকদের টিকার তৃতীয় বা বুস্টার ডোজ দেওয়ার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। তাছাড়া, করোনাভাইরাসের অতি সংক্রামক পরিবর্তিত ধরন ডেল্টার প্রভাবে দেশটিতে ফের ঊর্ধ্বমূখি হয়েছে এ রোগে দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যা।

ফলে, স্বাভাবিকভাবেই করোনা টিকার চাহিদা বেড়েছে যুক্তরাষ্ট্রে। পাশাপাশি, চলতি বছর বিশ্বজুড়ে কয়েক কোটি করোনা টিকার ডোজ বিতরণের পরিকল্পনাও রয়েছে দেশটির।

বিশ্বজুড়ে করোনা মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃত্যুর হিসেবে বিশ্বের দেশসমূহের মধ্যে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। দেশটির সরকারি তথ্য অনুযায়ী, করোনায় এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন মোট ৪ কোটি ৫ লাখ ১৩ হাজার ১৮ জন এবং মারা গেছেন মোট ৬ লাখ ৬২ হাজার ৮৫৩ জন।

এছাড়া, বর্তমানে দেশটিতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৮৬ লাখ ৫০ হাজার ৩৩০ জন।

এন-কে

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…