খুঁজুন
, ,

নিউজিল্যান্ডের সামনে ১৪২ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 3 September, 2021, 6:56 pm
নিউজিল্যান্ডের সামনে ১৪২ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের

ব্যর্থতার খোলস ছেড়ে ওপেনিংয়ে আলো ছড়ালেন মোহাম্মদ নাঈম ও লিটন দাস। গত কয়েক ম্যাচে ব্যর্থ হওয়া ওপেনাররা উপহার দিলেন চমৎকার ইনিংস। রান পেয়েছেন লিটন, নাঈম, মাহমুদউল্লাহরা। ব্যাটসম্যানদের নৈপুণ্যে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ১৪২ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৪১ রান করে বাংলাদেশ। ব্যাট হাতে দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন ওপেনার নাঈম শেখ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শেষ সাত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান এটি।

গত ম্যাচে স্পিনের উইকেট রান বেশি হয়নি। ওইম্যাচ নিয়ে বেশ সমালোচনাও হয়েছে। তবে এই ম্যাচে কিছুটা স্বস্তি দিয়েছেন বাংলাদেশ ব্যাটসম্যানরা। আগে ব্যাটিং করে টিকে ছিলেন ২০ ওভার পর্যন্ত। তাতে লড়াইয়ের পুঁজি পায় বাংলাদেশ।

সাবধানী ব্যাটিংয়ে ইনিংসের শুরুতে শুরুটা ভালো করেন দুই ওপেনার মোহাম্মদ নাঈম ও লিটন দাস। আগের ম্যাচে মাত্র এক রানে আউট হওয়া দুই ওপেনার এবার টিকে ছিলেন লম্বা সময়।

যদিও শুরুতেই বিপদে পড়তে পারতেন লিটন দাস। ১.৩ ওভারের সময় ক্যাচ তুলে দিয়েছেন তিনি। ওই সহজ ক্যাচ মিস করে লিটনকে বাঁচিয়ে দেন ডি গ্র্যান্ডহোম।

জীবন পেয়ে উইকেটে থিতু হয়ে যান লিটন। যদিও পাওয়ার প্লেতে বাংলাদেশের স্কোরবোর্ডে খুব একটা রান আসেনি। এরপর অবশ্য দুজনই হাতখুলে খেলার চেষ্টা করেন। বেশ সময় পর্যন্ত টিকেও যান। কিন্তু থিতু হয়ে স্টাম্প হন লিটন।

দশম ওভারে রবীন্দর অফ স্টাম্পের বাইরে পড়ে বেরিয়ে যাওয়া বল অফে সরে গিয়ে খেলতে চেয়েছিলেন লিটন। কিন্তু ব্যাটে-বলে মেলেনি। ব্যাটের কানায় লেগে বল আঘাত হানে স্টাম্পে। ২৯ বলে তিন চার ও এক ছক্কায় ৩৩ রান করেন লিটন । ৫৭ বলে ভাঙে ৫৯ রানের ওপেনিং জুটি।

ওপেনিং জুটি ভাঙার পরপর দ্রুত তিন উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। লিটন ফেরার পর টপ অর্ডারে ব্যাট করতে নেমে হতাশ করেন মুশফিক। রাচিন রবীন্দ্রর বলেই গোল্ডেন ডাকে ফেরেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।

চারে নেমে আজ থিতু হতে পারেননি সাকিব আল হাসান। ১২ রানের মাথায় ক্যাচ তুলে দেন বিশ্বসেরা অলরাউন্ডার। অবশ্য অল্পের জন্য বেঁচে যেতে পারতেন সাকিব। তাঁর উড়িয়ে মারা বল লং অফে ক্যাচ ধরতে গিয়ে তালগোল পাকিয়েছিলেন বেন সিয়ার্স। ভাগ্যভালো থাকায় ক্যাচ মিস হয়ে যাননি।

এত ভালো শুরুর পর ১৩ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় বাংলাদেশ। উইকেটে থেকে চাপ সামলানোর চেষ্টা করেন ওপেনার নাঈম। ১৬তম ওভারে নাঈমের প্রতিরোধ ভাঙেন সেই রবীন্দ্র। ৩৯ বলে তিন বাউন্ডারিতে ৩৯ রান করে ফেরেন নাঈম। বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া রবীন্দ্র নাঈমেরসহ মোট তিনটি উইকেট নেন।

নাঈম ফেরার পর দায়িত্ব নেন অধিনায়ক মাহমুদউল্লাহ। অধিনায়কের ব্যাটে চড়ে শেষ পর্যন্ত ১৪১ রানে থামে বাংলাদেশ। ইনিংস শেষে ৩৭ রানে অপরাজিত ছিলেন মাহমুদউল্লাহ। অধিনায়কের সঙ্গে ১৩ রান করেন নুরুল হাসান সোহান।

সংক্ষিপ্ত স্কোর :

বাংলাদেশ: ২০ ওভারে ১৪১/৬ (লিটন ৩৩, নাঈম ৩৯, মুশফিক ০, সাকিব ১২, মাহমুদউল্লাহ ৩৭, আফিফ ৩, সোহান ১৩; রবীন্দ্র ৪-০-২২-৩ , ম্যাকনকি ৪-০-২৪-১, বিন ১-০-১১-২, বেনেট ৪-০-৩২-১, অ্যাজাজ প্যাটেল ৪-০-২০-১, ব্রেসওয়েল ৩-০-৩০-০)।

এন-কে

Feb2

তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন : পুলিশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 27 June, 2026, 7:51 pm
তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন : পুলিশ

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘তুরাগ নদীতে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসছে’ শিরোনামে প্রচারিত তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

শনিবার (২৭ জুন) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন এ তথ্য জানান।

তিনি বলেন, তুরাগ নদীতে আওয়ামী লীগ-ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসছে- এমন শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিত্তিহীন তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। প্রকৃতপক্ষে, এ ধরনের কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।

এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের গুজব ছড়িয়ে আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। তাই এ ধরনের মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানানো হচ্ছে।

তিনি আরও বলেন, যারা এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশ তৎপর রয়েছে। অপপ্রচারে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 27 June, 2026, 3:25 pm
‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী

জাতীয় সংসদে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান দেশের স্বার্থকে সবার ওপরে স্থান দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি উল্লেখ করেছেন, বাংলাদেশের মানুষ তাদের স্বার্থ দেখার জন্যই সরকার ও সংসদ সদস্যদের দায়িত্ব দিয়েছে।

শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

নিজের রাজনৈতিক অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, তাদের দল সবসময় ‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘বাংলাদেশ প্রথম’ স্লোগানটি ব্যবহার করে। তিনি নিজের অবস্থান থেকে সবসময় দেশের এবং দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলার এবং তা রক্ষা করার চেষ্টা করে যাচ্ছেন।

সংসদ নেতা বলেন, এখানে কোনো ব্যক্তিগত বিষয় বা স্বার্থ জড়িত নেই। যেকোনো ভালো অর্জন বা সফল সফরের মাধ্যমে যদি ইতিবাচক কিছু অর্জিত হয়ে থাকে, তবে তা একান্তই বাংলাদেশ এবং দেশের মানুষের অর্জন।

সংসদে তার বক্তব্যের প্রতি সমর্থন ও উৎসাহ জোগানোর জন্য তিনি বিরোধীদলীয় নেতাসহ সংসদের সব সদস্যকে বিশেষভাবে ধন্যবাদ জানান। দেশের মানুষের পক্ষে কাজ করার এই যাত্রায় সবার এই ইতিবাচক মনোভাবকে তিনি আন্তরিকভাবে সাধুবাদ জানান।

উপমহাদেশের কিংবদন্তি চক্ষু চিকিৎসক অধ্যাপক ডা. রবিউল হোসেন এর ইন্তেকাল

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 27 June, 2026, 2:53 pm
উপমহাদেশের কিংবদন্তি চক্ষু চিকিৎসক অধ্যাপক ডা. রবিউল হোসেন এর ইন্তেকাল

চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র (সিইআইটিসি)’র উপদেষ্টা ও সাবেক ম্যানেজিং ট্রাস্টি অধ্যাপক ডা. রবিউল হোসেন (৯০) বার্ধক্যজনিত কারণে চট্টগ্রাম মহানগরীর একটি বেসরকারি হাসপাতালে ২৭ জুন শনিবার ১২টা ৩০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি দুই পুত্র ডা. রাজীব হোসেন ও রিয়াজ হোসেন, নাতি-নাতনি, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

২৭ জুন বাদে এশা জমিয়তুল ফালাহ ময়দানে মরহুমের প্রথম নামাযে জানাযা, আগামীকাল ২৮ জুন রোববার সকাল ৯ টায় চট্টগ্রাম চক্ষু হাসপাতাল প্রাঙ্গনে দ্বিতীয় জানাযা ও একই দিন মিরসরাই কাঠাছড়ায় বাদ যোহর ৩য় নামাযের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

অধ্যাপক ডা. রবিউল হোসেন তাঁর কল্যাণমূলক কাজের স্বীকৃতি স্বরূপ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বহু সম্মানে ভূষিত হন। তিনি ফেডারেল রিপাবলিক অব জার্মানীর প্রেসিডেন্ট কর্তৃক প্রদত্ত “দি অর্ডার অব মেরিট”, ইন্টারন্যাশনাল এজেন্সী ফর প্রিভেনশন অব ব্লাইন্ডনেস কর্তৃক “দি লাইফ লং সার্ভিসেস এওয়ার্ড”, ইন্টারন্যাশনাল কংগ্রেস অব অফথালমোলজী কর্তৃক “কংগ্রেস অব অফথালমোলজী এওয়ার্ড”, এশিয়া প্যাসিফিক একাডেমী অব অফথালমোলজী কর্তৃক “দি ডিষ্টিংগুইসড্ সার্ভিসেস এওয়ার্ড” এবং স্বর্ণপদক, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন এওয়ার্ড, “চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন স্বর্ণপদক”, “বাংলাদেশ কমিউনিটি অফথালমোলজী স্বর্ণপদক”, বাংলাদেশ মেডিকেল বিশ^বিদ্যালয় কর্তৃক প্রদত্ত “অনরারি ডক্টরেট”, “দা ডেইলি স্টার এওয়ার্ড”, এছাড়া তিনি পেনিলপ বিলসন চেয়ারের প্রতিষ্ঠাতা অধ্যাপক।

মিরসরাইয়ের সমাজ সেবক ডা. আহমেদুর রহমান ও ওয়াহিদুন্নেসার একমাত্র পুত্র অধ্যাপক ডা. রবিউল হোসেন দেশের প্রত্যন্ত অঞ্চলে চক্ষু চিকিৎসা সেবা পৌঁছাতে চক্ষু রোগ নিবারণ ও নিরাময়ের জন্য ১৯৭৩ সালে বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতি গঠন পূর্বক দেশব্যাপী ভ্রাম্যমান চক্ষু শিবিরের মাধ্যমে প্রায় ১০ লাখেরও বেশী রোগীর অপারেশন, ১৯৭৫ সালে স্কুলগামী শিক্ষার্থীদের দৃষ্টি শক্তির সমস্যা নিরূপন, অদ্যাবধি প্রায় ৮ লক্ষ স্কুল ছাত্র-ছাত্রীর চোখ পরীক্ষা করা হয়। ১৯৮৩ সালে পাহাড়তলীতে ১৩০ শয্যা বিশিষ্ট একটি অত্যাধুনিক চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করেন। বর্তমানে এই হাসপাতাল দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি আধুনিক চক্ষু চিকিৎসা কেন্দ্র রূপে পরিচিতি লাভ করেছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান ইনষ্টিটিউট অব কমিউনিটি অফথালমোলজী প্রতিষ্ঠায় মূখ্য ভূমিকা পালন করেন। এ ইনস্টিটিউট হতে এই পর্যন্ত ২৬৬ জন ডাক্তার স্নাতকোত্তর প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। এছাড়াও চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে চার বছর মেয়াদী ব্যাচেলর অফ সায়েন্স ইন অপটোমেট্রি কোর্স চালু আছে।

তিনি এশিয়া প্যাসিফিক একাডেমী অফথালমোলজীতে ২০ বছরেরও অধিক সময় জাতীয় কাউন্সিলর এবং আঞ্চলিক সচিব হিসেবে, ইন্টারন্যাশনাল এজেন্সী ফর প্রিভেনশন অফ ব্লাইন্ডনেস-এ চেয়ারম্যান হিসেবে ৮ বছর নেতৃত্ব দেন,

এছাড়া তিনি বিশ্বমানের একটি “ইম্পেরিয়াল হসপিটাল” নামক ৩৫০ বেডের জেনারেল হাসপাতাল এবং “নার্সিং ট্রেনিং সেন্টার” গড়ে তুলেছেন।