গুলি ছুড়ে ভাইরাল হওয়া সেই যুবলীগ নেতা গ্রেপ্তার

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১, ১০:৫৪ সকাল
গুলি ছুড়ে ভাইরাল হওয়া সেই যুবলীগ নেতা গ্রেপ্তার

গুলি ছুড়ে ভাইরালের পর গ্রেপ্তার হয়েছেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য মো. গিয়াস উদ্দিন ওরফে সুজন। তার থেকে একটি বিদেশি পিস্তল, বিদেশি রিভলবার ও ১৩ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।

শনিবার (৪ সেপ্টেম্বর) ধানমন্ডি থেকে গিয়াস উদ্দিন ও চট্টগ্রামের খুলশীর লালখান বাজারের মতিঝর্ণা এলাকায় অভিযান চালিয়ে সহযোগী মাঈনউদ্দিন সাঞ্জুকে (৩৯) গ্রেপ্তার করে র‌্যাব।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক ( মিডিয়া) মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চট্টগ্রামের চন্দনাইশের হাশিমপুরে আওয়ামী লীগের শোকসভায় সংঘর্ষকালে গিয়াস উদ্দিন অস্ত্র উঁচিয়ে গুলি করেন। এ ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালের পর মামলা হয়। মামলার প্রধান আসামি গিয়াস উদ্দিন।

র‌্যাব কর্মকর্তা নুরুল আবছার বলেন, শনিবার গোপন সংবাদে ধানমন্ডি থেকে গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যে চট্টগ্রামের লালখান বাজার এলাকা থেকে সহযোগী মাঈনউদ্দিন সাঞ্জুকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুলি করার বিষয়টি স্বীকার করেছেন।

এন-কে

Feb2
Feb2