খুঁজুন
, ,

আজ সিরিজ জয়ের মিশন আত্মবিশ্বাসী বাংলাদেশের

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 5 September, 2021, 1:04 pm
আজ সিরিজ জয়ের মিশন আত্মবিশ্বাসী বাংলাদেশের

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের আগে কজন সমর্থকই বা ভেবেছিল টি-টোয়েন্টি ফরম্যাটে অজিদের বিপক্ষে সিরিজ জিতবে বাংলাদেশ! পাঁচ ম্যাচের সিরিজে তো অস্ট্রেলিয়াকে রীতিমতো মাটিতে নামিয়ে ছাড়ল টাইগাররা। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে সমান পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ফেভারিটের তকম মাহমুদউল্লাহ রিয়াদদের কাঁধে। কিউইদের বিপিক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে এবার হ্যাটট্রিক জয়ের সঙ্গে সিরিজ জয়ের মিশন লাল-সবুজের প্রতিনিধিদের।

মিরপুরে গত ১ সেপ্টেম্বর ব্ল্যাকক্যাপসদের ৬০ রানে গুটিয়ে দিয়ে ৭ উইকেটের জয় বাংলাদেশ দলের। ৩ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে অবশ্য প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিল সফরকারীরা। তবে স্বাগতিকদের লক্ষ্যচ্যুত করতে পারেনি তারা। সেদিনও ফ্লাডলাইটের আলোর নিচে ম্যাচ জয়ের হাসি বাংলাদেশের। ৪ রানে জয় পায় বাংলাদেশ দল। আজ (রোববার) সিরিজের তৃতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকাল ৪টায়।

টানা দুই ম্যাচ জয়ের পর এবার হ্যাটট্রিক জয়ের সঙ্গে সিরিজ জয়ে চোখ বাংলাদেশ দলের। এই ম্যাচে খেলতে নামার আগে সে বার্তা জানালেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচটা আমরা ভালোভাবে জিতেছি। তবে দ্বিতীয় ম্যাচটা অনেক কঠিন সামনে আরেকটি ম্যাচ জিতলে আমরা সিরিজটা জিতব। আমার মনে হয়, আমরা যদি প্রক্রিয়াটা ঠিক রাখি, আমরা ভালো করব ইনশাআল্লাহ।’

আমার মনে হয় আমাদের সফল হওয়ার কারণ আমাদের ব্যাটসম্যান বলেন কিংবা বোলার আর ফিল্ডার, যখন মাঠে নামে তখন সবার মধ্যে আত্মবিশ্বাস থাকে। সবাই টিমম্যান হিসেবে খেলছে। আমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ মনে হয়েছে এটাই। সবাই নিজের দায়িত্বটা নিজের মতো করে পালন করছে।
তাইজুল ইসলাম, স্পিনার, বাংলাদেশ ক্রিকেট দল
নিউজিল্যান্ডের বিপক্ষে এই সিরিজের আগে কিউইদে বিপক্ষে ১০টি টি-টোয়েন্টি ম্যাচ খেললেও কখনো জয়ের দেখা পায়নি টাইগাররা। এবার পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচেই জয় তুলে নিয়েছে বাংলাদেশ। খেলোয়াড়দের আত্মবিশ্বাস দলে বাড়তি শক্তি জুগিয়েছে বলে জানালেন তাইজুল।

বাঁহাতি এই স্পিনারের ভাষায়, ‘আমার মনে হয় আমাদের সফল হওয়ার কারণ আমাদের ব্যাটসম্যান বলেন কিংবা বোলার আর ফিল্ডার, যখন মাঠে নামে তখন সবার মধ্যে আত্মবিশ্বাস থাকে। সবাই টিমম্যান হিসেবে খেলছে। আমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ মনে হয়েছে এটাই। সবাই নিজের দায়িত্বটা নিজের মতো করে পালন করছে।’

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যে এ ম্যাচে একাদশে পরিবর্তন আনতে চাইবে না স্বাগতিকরা। আগের দুই ম্যাচের উইনিং ‘কম্বিনেশন’ নিয়েই খেলতে পারে বাংলাদেশ। তবে ম্যাচে উইকেটরক্ষকের দায়িত্ব কে পালন করবেন, সে প্রশ্নের উত্তর পেতে রোমাঞ্চ নিয়ে অপেক্ষায় টাইগার ক্রিকেট সমর্থকরা।

এদিকে নিউজিল্যান্ড দলে আসতে পারে দুটি পরিবর্তন। ওপেনার টম ব্লান্ডেলের জায়গায় ফিরতে পারেন ফিন অ্যালেন। আগের ম্যাচে অভিষেকের স্বাদ পাওয়া পেসার বেন সিয়ার্স একেবারেই সুবিধান করতে পারেননি বল হাতে। তার পরিবর্তে দেখা যেতে পারে ম্যাট হেনরিকে।

দুই দলের সম্ভাব্য একাদশ-

বাংলাদেশ: লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড: রাচিন রবীন্দ্র, ফিন অ্যালেন, উইল ইয়াং, কলিন ডি গ্র্যান্ডহোম, টম লাথাম, হেনরি নিকোলস, কোল ম্যাককঞ্চি, ডগ ব্রেসওয়েল, এজাজ প্যাটেল, ম্যাট হেনরি ও হামিশ বেনেট।

এন-কে

Feb2

তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন : পুলিশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 27 June, 2026, 7:51 pm
তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন : পুলিশ

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘তুরাগ নদীতে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসছে’ শিরোনামে প্রচারিত তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

শনিবার (২৭ জুন) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন এ তথ্য জানান।

তিনি বলেন, তুরাগ নদীতে আওয়ামী লীগ-ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসছে- এমন শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিত্তিহীন তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। প্রকৃতপক্ষে, এ ধরনের কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।

এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের গুজব ছড়িয়ে আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। তাই এ ধরনের মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানানো হচ্ছে।

তিনি আরও বলেন, যারা এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশ তৎপর রয়েছে। অপপ্রচারে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 27 June, 2026, 3:25 pm
‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী

জাতীয় সংসদে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান দেশের স্বার্থকে সবার ওপরে স্থান দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি উল্লেখ করেছেন, বাংলাদেশের মানুষ তাদের স্বার্থ দেখার জন্যই সরকার ও সংসদ সদস্যদের দায়িত্ব দিয়েছে।

শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

নিজের রাজনৈতিক অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, তাদের দল সবসময় ‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘বাংলাদেশ প্রথম’ স্লোগানটি ব্যবহার করে। তিনি নিজের অবস্থান থেকে সবসময় দেশের এবং দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলার এবং তা রক্ষা করার চেষ্টা করে যাচ্ছেন।

সংসদ নেতা বলেন, এখানে কোনো ব্যক্তিগত বিষয় বা স্বার্থ জড়িত নেই। যেকোনো ভালো অর্জন বা সফল সফরের মাধ্যমে যদি ইতিবাচক কিছু অর্জিত হয়ে থাকে, তবে তা একান্তই বাংলাদেশ এবং দেশের মানুষের অর্জন।

সংসদে তার বক্তব্যের প্রতি সমর্থন ও উৎসাহ জোগানোর জন্য তিনি বিরোধীদলীয় নেতাসহ সংসদের সব সদস্যকে বিশেষভাবে ধন্যবাদ জানান। দেশের মানুষের পক্ষে কাজ করার এই যাত্রায় সবার এই ইতিবাচক মনোভাবকে তিনি আন্তরিকভাবে সাধুবাদ জানান।

উপমহাদেশের কিংবদন্তি চক্ষু চিকিৎসক অধ্যাপক ডা. রবিউল হোসেন এর ইন্তেকাল

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 27 June, 2026, 2:53 pm
উপমহাদেশের কিংবদন্তি চক্ষু চিকিৎসক অধ্যাপক ডা. রবিউল হোসেন এর ইন্তেকাল

চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র (সিইআইটিসি)’র উপদেষ্টা ও সাবেক ম্যানেজিং ট্রাস্টি অধ্যাপক ডা. রবিউল হোসেন (৯০) বার্ধক্যজনিত কারণে চট্টগ্রাম মহানগরীর একটি বেসরকারি হাসপাতালে ২৭ জুন শনিবার ১২টা ৩০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি দুই পুত্র ডা. রাজীব হোসেন ও রিয়াজ হোসেন, নাতি-নাতনি, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

২৭ জুন বাদে এশা জমিয়তুল ফালাহ ময়দানে মরহুমের প্রথম নামাযে জানাযা, আগামীকাল ২৮ জুন রোববার সকাল ৯ টায় চট্টগ্রাম চক্ষু হাসপাতাল প্রাঙ্গনে দ্বিতীয় জানাযা ও একই দিন মিরসরাই কাঠাছড়ায় বাদ যোহর ৩য় নামাযের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

অধ্যাপক ডা. রবিউল হোসেন তাঁর কল্যাণমূলক কাজের স্বীকৃতি স্বরূপ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বহু সম্মানে ভূষিত হন। তিনি ফেডারেল রিপাবলিক অব জার্মানীর প্রেসিডেন্ট কর্তৃক প্রদত্ত “দি অর্ডার অব মেরিট”, ইন্টারন্যাশনাল এজেন্সী ফর প্রিভেনশন অব ব্লাইন্ডনেস কর্তৃক “দি লাইফ লং সার্ভিসেস এওয়ার্ড”, ইন্টারন্যাশনাল কংগ্রেস অব অফথালমোলজী কর্তৃক “কংগ্রেস অব অফথালমোলজী এওয়ার্ড”, এশিয়া প্যাসিফিক একাডেমী অব অফথালমোলজী কর্তৃক “দি ডিষ্টিংগুইসড্ সার্ভিসেস এওয়ার্ড” এবং স্বর্ণপদক, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন এওয়ার্ড, “চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন স্বর্ণপদক”, “বাংলাদেশ কমিউনিটি অফথালমোলজী স্বর্ণপদক”, বাংলাদেশ মেডিকেল বিশ^বিদ্যালয় কর্তৃক প্রদত্ত “অনরারি ডক্টরেট”, “দা ডেইলি স্টার এওয়ার্ড”, এছাড়া তিনি পেনিলপ বিলসন চেয়ারের প্রতিষ্ঠাতা অধ্যাপক।

মিরসরাইয়ের সমাজ সেবক ডা. আহমেদুর রহমান ও ওয়াহিদুন্নেসার একমাত্র পুত্র অধ্যাপক ডা. রবিউল হোসেন দেশের প্রত্যন্ত অঞ্চলে চক্ষু চিকিৎসা সেবা পৌঁছাতে চক্ষু রোগ নিবারণ ও নিরাময়ের জন্য ১৯৭৩ সালে বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতি গঠন পূর্বক দেশব্যাপী ভ্রাম্যমান চক্ষু শিবিরের মাধ্যমে প্রায় ১০ লাখেরও বেশী রোগীর অপারেশন, ১৯৭৫ সালে স্কুলগামী শিক্ষার্থীদের দৃষ্টি শক্তির সমস্যা নিরূপন, অদ্যাবধি প্রায় ৮ লক্ষ স্কুল ছাত্র-ছাত্রীর চোখ পরীক্ষা করা হয়। ১৯৮৩ সালে পাহাড়তলীতে ১৩০ শয্যা বিশিষ্ট একটি অত্যাধুনিক চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করেন। বর্তমানে এই হাসপাতাল দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি আধুনিক চক্ষু চিকিৎসা কেন্দ্র রূপে পরিচিতি লাভ করেছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান ইনষ্টিটিউট অব কমিউনিটি অফথালমোলজী প্রতিষ্ঠায় মূখ্য ভূমিকা পালন করেন। এ ইনস্টিটিউট হতে এই পর্যন্ত ২৬৬ জন ডাক্তার স্নাতকোত্তর প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। এছাড়াও চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে চার বছর মেয়াদী ব্যাচেলর অফ সায়েন্স ইন অপটোমেট্রি কোর্স চালু আছে।

তিনি এশিয়া প্যাসিফিক একাডেমী অফথালমোলজীতে ২০ বছরেরও অধিক সময় জাতীয় কাউন্সিলর এবং আঞ্চলিক সচিব হিসেবে, ইন্টারন্যাশনাল এজেন্সী ফর প্রিভেনশন অফ ব্লাইন্ডনেস-এ চেয়ারম্যান হিসেবে ৮ বছর নেতৃত্ব দেন,

এছাড়া তিনি বিশ্বমানের একটি “ইম্পেরিয়াল হসপিটাল” নামক ৩৫০ বেডের জেনারেল হাসপাতাল এবং “নার্সিং ট্রেনিং সেন্টার” গড়ে তুলেছেন।