শেষ দিনে রোমাঞ্চের অপেক্ষায় ওভাল টেস্ট
প্রথম ইনিংসে ভালো করতে না পারলেও দ্বিতীয় ইনিংসে স্কোরবোর্ডে বড় রান জমা করেছে ভারত। জবাব দিতে নেমে চতুর্থ দিন বিনা উইকেটে টিকে আছে ইংল্যান্ডও। ফলে জমে উঠেছে ওভাল টেস্টের শেষ দিন। আজ সোমবার টেস্টের শেষ দিনে নির্ধারণ হবে, কী হতে যাচ্ছে ম্যাচের ভবিষ্যৎ।
জয়ের জন্য ইংল্যান্ডের শেষ দিনে দরকার ২৯১ রান। অন্তত ড্র করতে হলেও টিকে থাকতে হবে পুরো দিন।
অন্যদিকে, জয়ের জন্য ভারতের দরকার ইংলিশদের ১০ উইকেট তুলে নেওয়া। পঞ্চম দিনে শেষ পর্যন্ত কী হয়, সেটাই দেখার অপেক্ষা।
দ্য ওভাল টেস্টে গতকাল রোববার চতুর্থ দিন ৪৬৬ রানে শেষ হয় ভারতের দ্বিতীয় ইনিংস। ৩৬৮ রানের জবাবে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ৭৭ রান করে দিন পার করেছে ইংল্যান্ড। দিন শেষে উইকেটে ৩১ রানে ছিলেন ররি বার্নস। তাঁর সঙ্গে হাসিব হামিদ ৪৩ রানে ব্যাট করছিলেন।
ভারতকে বড় রান পেতে সাহায্য করেছেন রোহিত শর্মা। ২৫৬ বলে ১২৭ রানের ইনিংস খেলেন রোহিত। ৬১ রান করেন পূজারা। ৬০ রান আসে শার্দুল ঠাকুর। এ ছাড়া সবাই মোটামুটি রান করেছেন। হাফসেঞ্চুরি করেছেন পন্ত। আর বিরাট কোহলি করেন ৪৬ রান।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত ১ম ইনিংস: ১৯১
ইংল্যান্ড ১ম ইনিংস: ২৯০
ভারত ২য় ইনিংস: (আগের দিন ২৭০/৩) ১৪৮.২ ওভারে ৪৬৬ (রোহিত ১২৭, রাহুল ৪৬, পুজারা ৬১, কোহলি ৪৪, জাদেজা ১৭, রাহানে ০, পান্ত ৫০, শার্দুল ৬০, উমেশ ২৫, বুমরাহ ২৪, সিরাজ ৩*; অ্যান্ডারসন ৩৩-১০-৭৯-১, রবিনসন ৩২-৭-১০৫-২, ওকস ৩২-৮-৮৩-৩, ওভারটন ১৮.২-৩-৫৮-১, মইন ২৬-০-১১৮-২, রুট ৭-১-১৬-১)।
ইংল্যান্ড ২য় ইনিংস: (লক্ষ্য ৩৬৮) ৩২ ওভারে ৭৭/০ (বার্নস ৩১*, হামিদ ৪৩*; উমেশ ৬-২-১৩-০, বুমরাহ ৭-৩-১১-০, জাদেজা ১৩-৪-২৮-০, সিরাজ ৬-০-২৪-০)।
এন-কে


আপনার মতামত লিখুন