খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

রংপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীকে ছিনতাইকারীর ছুরিকাঘাত, গ্রেপ্তার ১

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১, ৩:৫৩ অপরাহ্ণ
রংপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীকে ছিনতাইকারীর ছুরিকাঘাত, গ্রেপ্তার ১

রংপুরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক ও এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। তাঁদের দুজনকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, এ ঘটনায় রিফাত হোসেন ওরফে আলিফ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া ছিনতাই করা মোবাইলসহ অর্থ উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

আহতরা হলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মো. মনিরুজ্জামান ও একই বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের দশম ব্যাচের শিক্ষার্থী শাহরিয়ার সিদ্দিক পরাগ।

গতকাল শুক্রবার সকাল ৬টার দিকে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন লালবগ এলাকায় বাইসাইকেল নিয়ে ক্যাম্পাসে যাওয়ার সময় চার থেকে পাঁচ জন ছিনতাইকারী সহকারী অধ্যাপক মনিরুজ্জামানের পথরোধ করে মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে ছিনতাইকারীরা তাঁকে ধারালো চাপাতি দিয়ে এলোপাতারি কুপিয়ে আহত করে মোবাইল নিয়ে চলে যায়। এতে ওই শিক্ষকের মাথায় ও ডান হাতে গুরুতর জখম হয়।

এর আগে ভোররাতে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার পরাগ তাঁর আবাসিক হল থেকে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটে গেলে ছিনতাইকারীরা তাঁকে ছুরি ও চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে মোবাইল ছিনিয়ে নেয়। এ সময় পরাগের বাঁ হাতের কবজির অনেকটা অংশ কেটে যায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী জানান, খবর পেয়ে তাঁরা রমেক হাসপাতালে গিয়ে দুজনের চিকিৎসার ব্যবস্থা করেছেন। দুজনের ক্ষতস্থানে অস্ত্রোপচার করা হয়েছে বলেও জানান তিনি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শিক্ষার্থী পরাগের অবস্থা গুরুতর।

হাসপাতালে উপস্থিত থাকা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক তাবিউর রহমান প্রধান জানান, রাত হলেই বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকা ও সড়ক নিরাপদহীন হয়ে পড়ে। প্রায় প্রতিদিন সেখানে ছিনতাইসহ নানা ধরনের ঘটনা ঘটছে। বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ি থেকে মাত্র কয়েক গজ দূরে শিক্ষার্থী পরাগের ওপর ছিনতাইকারীদের আক্রমণের ঘটনায় উদ্‌বেগ প্রকাশ করেন এই শিক্ষক নেতা।

এরই মধ্যে রংপুর মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ দুই ছিনতাইয়ের ঘটনায় তাজহাট থানায় দুটি মামলা করা হয়েছে। মামলা নম্বর ৪ ও ৫। মামলা দুটির মূল আসামি রিফাত হোসেন ওরফে আলিফকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল বিকেলে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার রিফাতের দেখানো মতে তাঁর বাড়ি থেকে ছিনতাই করা দুটি মোবাইল ও ছিনতাই করা অর্থের মধ্যে তাঁর ভাগের অংশ ৭০০ টাকা এবং ছিনতাইয়ের সময় ব্যবহৃত একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাঁর সঙ্গে আরও দুই ছিনতাইকারী অংশ নিয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এন-কে

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…